somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি ফেসবুক প্রেমের ইতিকথা :( :(

২৪ শে নভেম্বর, ২০১২ সকাল ১১:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ওর সাথে পরিচয় আমার ২ বছর আগে ফেসবুকে। চ্যাট, আড্ডা, বন্ধুত্ব, মোবাইল ফোনে কথোপকথন, এসএমএস, ভালোলাগা তারপর আচানক একদিন ভালোবাসা। ওর প্রেমে পড়ে যাই আমি, বলেও ফেলি। কিছুদিন আমাকে অপেক্ষা করিয়ে একদিন ও আমাকে গ্রহণ করে নিল। জীবনের প্রথম ভালোবাসাটা এভাবে আসবে ভাবিনি কখনো। আনন্দে আত্মহারা ছিলাম আমি। অনভূতিগুলো খুব নাড়া দিত। যাকে ভালোবাসি তার ১টি মাত্র ছবি দেখেই হাজার বার ভালোবাসি কথাটা বলে ফিরেছি। চোখ বন্ধ কি খোলা সবসময়ই ওকে দেখতাম। সারাটাক্ষণ যার ছবি আঁকতাম চোখে আর মনে খেলত তারই প্রতিচ্ছবি। আমার ভালোবাসা, দিনরাত ফোন করে বিরক্ত করতাম হয়তো ওকে। না হলে ৫০ বার রিং হলে ও রিসিভ করতো ২/১ বার। যাকনা, ওতো মেধাবী স্টুডেন্ট, পড়াশুনা, কলেজ কোচিং নিয়েই ব্যস্ত থাকে সবসময়। তাই হয়তো কথা বলতে পারেনা। আমার সাথে ৮/১০ মি যা কথা বলে তাতেই মন ভরে উঠে। যখন ওর সাথে কথা হয়না তখন আকাশ কিংবা সবুজ প্রকৃতিতে ওকে খুঁজে ফিরি। চলতে ফিরতে বসতে সবসময়ই ওর খেয়াল। মাঝে মাঝে ভাবতাম, ওকি আদৌ জানে আমি ওকে কত্তো ভালোবাসি। হুমম...পাগলের মত ভালোবাসতাম ওকে। ওকে ছাড়া কিছুই বুঝতাম না। আমি যখন বলতাম I Love You, ও বলতো me too. পুরো কথাটা শুনতে না পেরে মন খারাপ হয়ে যেত। একদিন রাগ করে আমাকে বলেছিল, জাহান্নামে যাও। এখনো মনে পড়ে কি কান্নাটাই না কেঁদেছিলাম সে রাতে। আমি খুবই ইমোশনাল ছিলাম, আজো আছি। ও বলতো be practical. একবার বলেছিল, আচ্ছা যদি কোনদিন এমন হয় যে আমি তোমার সাথে সম্পর্ক রাখতে পারলাম না তখন তুমি কি করবা? আমি ফোনে চুপ করে ছিলাম, মুখ দিয়ে কথা আসছিল না ঠিকই। চোখ দিয়ে দুই ফোঁটা অশ্রু ঠিকই গড়িয়ে পড়েছিল। আমি practical হতে পারি নি। পারবোও না। নিজেকে বদলে ফেলা কি এতই সহজ? অনেকগুলো দিন পেরিয়ে গেছে আমাদের। ছোট ছোট কথা, হাসি আর গল্পে। ধ্রুবতারা আর গোধূলী বেলার আবছা আলোয় ওকে খুঁজতে খুঁজতে একদিন মন বলল ওকে দেখবে। সিদ্ধান্ত নিয়ে ফেললাম ওকে দেখতে যাবো। ও অনেক দূরে থাকতো। আমাকে বলল ধানমন্ডি kfc এর সামনে দাঁড়াতে ঠিক ৩ টায়। দিনটা ৬ সেপ্টেম্বর ২০১০। ট্রেন থেকে নামতেই ১ টা বেজে গিয়েছিল। ঢাকার তেমন কিছুই চিনিনা। খুঁজে পেতে ঠিক সময়েই পৌঁছে গিয়েছিলাম। কালো রং এর শার্ট পরে গিয়েছিলাম। ও বলেছিল আমার কালো শার্ট দেখেই চিনে ফেলবে। kfc এর সামনে দাঁড়িয়ে থেকে নার্ভাস হচ্ছিলাম। ওকে দেখে কি বলবো, কেমন লাগবে না না চিন্তা করছিলাম। বার বার চুল আর শার্ট ঠিক করছিলাম আর ওর ফোনের অপেক্ষায় ছিলাম। ৩ টা বেজে ১৫ তখন। আমার অপেক্ষা আরো বাড়তে লাগল। ৩:৩০ তখন, কিন্তু ওর ফোন আসেনি। আমি ঠাঁই দাঁড়িয়ে রইলাম। ঘড়িতে তখন ৪টা। এখনো এলনা ও। এভাবে দাঁড়িয়ে আরো একটি ঘণ্টা পার করলাম। ৫টা বাজতেই ফোন করলাম ওকে। কিন্তু ফোন রিসিভ করে ও যা বলল তা মনে করলে আজো সেদিনের মত হাঁটু গেড়ে বসে পড়ি আর দুটো চোখ টলমল করে উঠে পানিতে।

“দ্যাখো, আমি তোমাকে ভালোবাসিনা, তুমি খুবই crazy ছিলা তাই তোমার সাথে টাইমপাস করছি মাত্র। এতো দূরের কারো সাথে প্রেম হয় নাকি? তোমার সাথে দেখা করে এসব বললে তোমার আরো বেশি খারাপ লাগতো, তাই.....। anyway, ভালো থাইকো, bye”

বৃষ্টি সেদিন ভুল করেনি ঝরতে। হয়তো চেয়েছিল আমার কষ্ট কিছুটা ধুয়ে দিতে। কিন্তু রিমঝিম বৃষ্টি গা ছুঁয়ে গেলেও আমার কষ্ট ধুয়ে দিতে পারেনি। বাড়ী ফিরে এলাম আমি। বুকের উপর থেকে পাথরটা সরাতে পারিনি কখনো। এমনটা কি সত্যিই আমার সাথে হল। কেন? শুধু ভালোবেসেছিলাম বলেই? ও হয়তো চাইতো ওর প্রিয় মানুষটার সাথে ঘুরবে, খাবে, মজা করবে যা আমি ওকে দিতে পারিনি। কিন্তু আমার এসব জেনেও কেন ও আমাকে ভালোবেসেছিল। আমার সাথে ভালোবাসার অভিনয় করেছিল।এসব প্রশ্নের উত্তর জানার জন্য ওর সাথে আর কথা বলার সুযোগ হয়নি।

আমি ভেঙে পড়েছি অনেকখানি। ও হয়তো এখন অন্য কারো কিন্তু আমি শুধুই আমার। জীবনের কাছে হেরে যাওয়া আরো অনেকের মত আমিও চেয়েছিলাম মরে যাবো কিন্তু আজ কোন এক অজানা অনুভূতি আমাকে নাড়া দিয়ে বলছে, আমিতো ওকে পৃথিবীর অন্য সবার চেয়ে বেশি ভালোবাসি, আমিই যদি মরে যাই তাহলে ওতো সেই ভালোবাসা টুকুও হারাবে। ও জানুক না জানুক, দেখুক কিংবা না দেখুক আমি বাঁচবো। ওকে ভালোবাসার জন্যই বাঁচবো। আর এতক্ষণ যে ‘ও’র কথা বললাম সে আর কেউ নয়, সে হল ভালোবাসা, ভালোবাসা..............ভালোবাসা।

Moral: True Love Never Lives. :(( :(( :(( :(( X((
৫টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

×