কেস স্টাডি-১
আজ বৃষ্টি হবে মনে হচ্ছে-- ওকে সামুতে ১টা পোস্ট দিয়ে দেই। টাইটেল হবে "আজ ঝড়ো ঝড়ো মুখর.........."
কেস স্টাডি-২
মোহাম্মদপুরে মেসে রুম নিতে হবে-- ওকে সামুতে পোস্ট দিয়ে দেই। টাইটেল হবে "মোহাম্মদপুরের ভাইয়েরা আমার, প্লিজ হেল্পান.........."
কেস স্টাডি-৩
নাস্তিকদের একাউন্ট ব্যান করা হচ্ছে-- ওকে ওকে সামুতে পোস্টাই। টাইটেল হবে " অমুক নাস্তিকের নিঃশর্ত আকাউন্ট ফেরত চাই......."
কেস স্টাডি-৪
ফেইসবুকের নতুন পেইজে লাইক দরকার-- ওকে ওকে বুঝসি সামুতে পোস্টাইতে হইব। টাইটেলে হবে " অভিনেতা অপূর্বের সাথে আবারও প্রভার বিয়ে......."
এই অবস্থা আমাদের প্রিয় সামহোয়ারিনব্লগের। এইরকম ফালতু কিছু পোস্টের জন্য ব্লগে ঢুকতেই বিরক্ত লাগে। লগিন করতে ত রীতিমত কস্ট হয় ! তাই এইসব পোস্টদাতাদের কাছে অনুরোধ একটা পোস্ট লিখার পরে একবার হলেও পড়বেন, ভাববেন যে আপনার পোস্টটা অন্যান্য মানুষদের কেমন লাগবে।
(দশ মিনিটে অফিসে বসে লিখা পোস্ট, ভুল-ভাল হইলে মাফ কইরা দেবেন কয়া দিসসি কিন্তু !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





