somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

টিভি সিরিজ দেখতে পছন্দ করেন? কমেডি সিরিজ চলে? হাসতে চাইলে এদিকে আসুন!

২৬ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৩:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেকেই টিভি সিরিজগুলো খুব আগ্রহ নিয়ে দেখেন। আমিও দেখি। এদের মধ্যে অবশ্য অ্যাকশন অথবা রোমান্টিক টিভি সিরিজ দেখার দর্শকের সংখ্যাই বেশি। তবে কমেডি গুলোও দেখতে পছন্দ করেন এমনো অনেকে আছেন। আজকে এরকমই একটা কমেডি সিরিজের কথা বলবো।

এটা কিন্তু বাচ্চাদের কমেডি। ওকি, বাচ্চাদের কথা শুনে চলে যাচ্ছেন নাকি? আগে পুরোটা শুনে যান।

দুটো জমজ ভাইকে নিয়ে কাহিনী এই সিরিজ টার। আইডেন্টিক্যাল ট্যুইন দুই ভাইয়ের মধ্যে একজন পড়ালেখায় খুব পটু, ক্লাসে সবসময় ফার্স্ট হয়, আর আরেকজন দুষ্টুমি তে পটু, আর পটু মেয়েদের মন জয় করতে! এই দুজন থাকে মায়ের সাথে, একটা হোটেলের স্যুইট এ। ওদের মা এই হোটেলের ক্লাবে গান গেয়ে থাকেন। দুই ভাই মিলে যে মজার মজার কান্ডকারখানা করে তা দেখলে যেকোন বয়সের মানুষ হাসতে হাসতে গড়িয়ে পড়বেন!




অনেকেই হয়তো এতক্ষণে ধরতে পেরেছেন আমি The Suite Life of Zack & Cody সিরিজটার কথা বলছি! ডিজনি চ্যানেলের এই সিরিজটা শুরু হয়েছিলো ২০০৫ এ, আর শেষ হয়েছে ২০০৮ এ। মোট তিন সিজনে ২২, ৩৯ ও ২২ সবমিলিয়ে ৮৭ পর্বের সিরিজ এটি।

এই সিরিজ দেখতে গেলেই আপনি বুঝবেন আমি কেনো রিকমেন্ড করছি। এদের পাঞ্চলাইন গুলো এতই মারাত্নক হতো যে হাসি ঠেকিয়ে রাখা সম্ভবই হতো না!



The Suite Life of Zack & Cody সিরিজটার সাফল্যের পর ওরা এটারই একটা সিক্যুয়াল বের করে। সেটার নাম ছিলো The Suite Life On Deck. এখানে জ্যাক আর কোডি দুজন একটা সেভেন সী'জ হাই স্কুলে জয়েন করতে এস এস টিপটন ইয়টে আসে। গোটা সিরিজটাই এই ইয়টেই। এই ৩ সিজন ধরে চলা এই সিরিজের মোট পর্বের সংখ্যা ৭১। ২০০৮ এ শুরু হয়ে ২০১১'র মে মাসে শেষ হয় এটি।

এর পর অব্যহত জনপ্রিয়তা থেকে সিরিজ টি শেষ হয়ে গেলেও একটা টিভি মুভি বানায় ডিজনী, ২০১১'র শেষের দিকে প্রিমিয়ার হয় এটি।



এই মুভিটার নাম The Suite Life Movie. মুভিটা হয়ত অনেকেরই ভাল্লাগবে না কারণ এটা কমেডি নয়। তবে কাহিনীটা বেশ মজার। তবে এই মুভিটা দেখে সিরিজটাকে জাজ করতে যাওয়া ঠিক হবে না মোটেও!

সময় করে উঠতে পারলে এবং যথেস্ট ডাউনলোড লিমিট থাকলে নামানো শুরু করে দিতে পারেন। টরেন্টে পাবেন। সিড যদিও খুব কম! নামানোর আগে উইকি থেকে এপিসোড লিস্ট দেখে নেবেন, বাদ না পড়ে যায় কিছু আবার। আমি গ্যারান্টি দিচ্ছি নামালে হতাশ হবেন না! প্রাণ খুলে হাসতে পারবেন কিছুদিন।

আর যদি নিতান্তই নামাতে না পারেন, তাহলে ৩২ গিগা খালি যায়গা নিয়ে দেখা করুণ আমার সঙ্গে। :)

কেমন লাগল জানাবেন :)
১৫টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনি যদি আরও ২০ বছর পিছিয়ে যেতে পারতেন তাহলে আপনি কী এমন কাজ করতেন?

লিখেছেন রাজীব নুর, ১৩ ই মার্চ, ২০২৬ সকাল ১০:৩৭



দশ বা বিশ বছর পিছিয়ে যেতে পারলে দেশটাকেই হয়তো বদলে দিতে পারতাম!
নিদেরপক্ষে সংসদে রাজাকারদের প্রবেশ করতে দিতাম না। ওদের রাজনীতি করতে দিতাম না। যারা বাংলাদেশ চাহেনি, তারা... ...বাকিটুকু পড়ুন

দমকা হাওয়া

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৩ ই মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:৫৫


সময় যেনবা এক দমকা হাওয়া-
হুট করে এসে আবার কোথায় যায়?
জাপটে ধরতে তারে করছি ধাওয়া,
দেখি কীভাবে সে বঞ্চনা করে আমায়।
ছুটছি তো ছুটছিই দূর অজানায়,
হবে নিশ্চয়ই এবার কাছে পাওয়া-
অতৃপ্ত হৃদয় ভাসে ভরা... ...বাকিটুকু পড়ুন

সংসদে যা ঘটেছে সেটা কি অপ্রত্যাশিত ছিল ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই মার্চ, ২০২৬ রাত ৮:৪৯


দুই দিন আগে কুমিল্লার পরিচিত এক মুদি দোকানে সদাই কিনতে গিয়েছিলাম; সেখান থেকে প্রায়ই বাজার করি। হিসাব মেলাচ্ছিলাম, হঠাৎ তিনি উত্তেজিত হয়ে বলে উঠলেন—"আগামীকাল তো সংসদ! হাসনাত আবদুল্লাহ... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ 'চাঁদগাজী' (সাময়িক পোষ্ট)

লিখেছেন রাজীব নুর, ১৩ ই মার্চ, ২০২৬ রাত ১০:২০



আমি কোনো রকম ভনিতা না করে স্পষ্ট জানতে চাই-
ব্লগার 'চাঁদগাজী' কবে থেকে প্রথম পাতায় লেখার সুযোগ পাবেন? তাকে আর কতদিন শাস্তি দিবেন? সরকার পতনের পর কারাগার থেকে... ...বাকিটুকু পড়ুন

আমার কালপুরুষ ভাইয়া

লিখেছেন অপ্‌সরা, ১৩ ই মার্চ, ২০২৬ রাত ১১:০০


আমার কালপুরুষ ভাইয়া। গত ৭ই মার্চ যিনি এই পৃথিবী ছেড়ে চলে গেছেন না ফেরার দেশে। খবরটা আমি জানার পর থেকেই মনটা খারাপ হয়ে আছে। ভাইয়া... ...বাকিটুকু পড়ুন

×