আমি আর আসবো না
০৬ ই মে, ২০১২ রাত ১:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাতাসে মিশে রবো
তোমার যাত্রা পথে
ঘাসফুল হব আমি
খোঁপায় রেখো বেঁধে
এত কাছে ছিলে, তবু
হাত বাড়িয়ে ছুঁতে পারিনি
ওই মেঘ-রঙ চোখের
ধূসরতা মুছে দিতে পারিনি
বৃষ্টির মতো তোমায়
ঝরে পড়তে দেখেছি
করপটে অবরুদ্ধ করে
আগলে রাখতে পারিনি
পুরনো কথায় নতুন সুর বসাতে গিয়ে
গানটাকে করেছি ছন্নছাড়া কবিতা এক
কথার মায়ার তোমায় বাঁধতে গিয়ে
গড়েছি মিথ্যে মোহের প্রাসাদ
অভিমান রেখো না
অভিশপ্ত অনুভূতি নিয়ে
তোমার কাছে আর আসবো না
প্রশ্নবিদ্ধ প্রতিশ্রুতির জালে
তোমায় আর জড়াবো না
মেঘবালকের মিথ্যে গল্প বলে
আর ঘুম পাড়াবো না
ভালো থেকো সুপর্ণা
আমি আর আসবো না!
অথবা,
হয়ত বাতাসে মিশে রবো
তোমার যাত্রা পথে
ঘাসফুল হব আমি
খোঁপায় রেখো বেঁধে...
মিথ্যেবাদী আমি
আমায় ক্ষমা কোরো না তুমি
শুধু-
তোমার গাঢ় চোখের তারায়
আমাকে সমাহিত কোরো
জল-সমাধি দিয়ো আমায়
বৃষ্টিভেজা ঘাসের ঘ্রাণে।
১২.০৪.২০১২
সর্বশেষ এডিট : ০৬ ই মে, ২০১২ রাত ১:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ভূমিকাসৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ...
...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯...
...বাকিটুকু পড়ুন
প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও...
...বাকিটুকু পড়ুন
জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯

দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;...
...বাকিটুকু পড়ুন