somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মেয়েদের নিয়ে অনৈতিক পোস্ট দেয়া ফেসবুক পেজ বন্ধ করতে একত্রিত হয়ে রিপোর্ট করি!

২৯ শে মে, ২০১২ রাত ১:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইভটিজিং আমাদের দেশে পুরনো এবং প্রকট একটি সমস্যা। এতদিন মেয়েদের উত্যক্ত করা চলত শুধু পথেঘাটে, পাড়ার মোড়ে। এখন ডিজিটাল যুগের সাথে পাল্লা দিতে এটা ফেসবুকেও চলে এসেছে। অনেক পেজেই এখন মেয়েদের নামে বিভিন্ন অশ্লীল পোস্ট ও ছবি দেয়া হয়। সস্তা জনপ্রিয়তার আশায় মেয়েদের পন্যের মত করে উপস্থাপন করে অশ্লীল পোষ্ট দেয়া আবার সেই একই সাথে ধর্মীয় পোষ্ট দিয়ে মানুষকে ধর্ম শিখানো হয়! এসব ভণ্ড পেজগুলার বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়ার জন্য সচেতন হবার সময় এসেছে। এজন্যে আমাদের একত্র হয়ে কাজ করতে হবে।

যে সব পেইজে মেয়েদের অশ্লীল ভাবে উপ্সথাপন করা হয় সেই খানে আবার ধর্ম নিয়েও পোস্ট দেয়া হয় এইটা কি সামজিক সচেতনতার নামে মেয়েদের ছোট করা নয় ? ধর্মীয় বিভিন্ন বিষয়াশয় তুলে ধরে সব দোষ মেয়েদের সেইটাই প্রতিষ্ঠিত করা নয় ? ইভ টিজারদের সাফাই গাওয়া নয় ? ধর্মের নিয়মের নামে সমাজে আরো অশ্লীলতা ছড়িয়ে দেয়া নয় ?

এগুলো কোন সুস্থ্য মানুষের কাজ হতে পারে না! এরা সবাই অসুস্থ!

কোনদিন আমার আপনার বোন/ প্রিয় নারীর দুর্বলতার সুযোগে একটা ছবি তুলে নিয়ে হাজার হাজার মানসিক বিকারগ্রস্ত মানুষের সামনে তুলে ধরবে এরা! এই সব মানুষরূপী জন্তু এডমিন আর হাজার হাজার মানসিক বিকৃতদের লালসার শিকার হবে আপনার প্রিয় মানুষটি। আমরা কি বসে বসে দেখবো এসব? না!

আমাদের একটু সচেতনতাই রুখে দিতে পারে এদের এসব অনৈতিক কাজ! আর এজন্যে আপনাকে রাস্তায় নামতে হবে না।

কি করতে হবে? প্রথম দফায় আগামী ১ লা জুলাই আমরা সবাই মিলে এই ধরণের পেইজ গুলোর নামে রিপোর্ট করবো । সবাই মিলে করবো কারণ আমি আপনি দুজন মিলে রিপোর্ট করলে এসব পেজের কিছুই হবে না! কিন্তু সবাই মিলে করলে পেজগুলো বন্ধ হয়ে যাবে। আর এই কাজটুকু করার জন্য আপনাকে কোথাও যেতে হবে না, শুধু নিজের ফেইসবুক একাঊন্ট টা খুলে এই ইভেন্টে (Click This Link) এ অ্যাকটিভ থাকুন। নোটিফিকেশন চালু রাখুন।

আপনার সন্ধানে যদি এরকম কোন পেজের নাম থাকে, তাহলে আমাদের সাথে ইভেন্ট ওয়ালে শেয়ার করবেন প্লিজ! আমরা যাচাই করে তারপর মেইন লিস্টে এসব পেজ অন্তর্ভুক্ত করবো। নিরাপত্তার স্বার্থে মেইন লিস্টের একটি ব্যাকআপ সবসময় সংরক্ষণ করা হবে।

প্রথম দফায় রিপোর্ট করেই আমরা অনেক পেজ বন্ধ করে ফেলতে পারবো বলে আশা রাখি। এরপরেও যদি কোন পেজ বাকী থাকে তাহলে পরবর্তীতে আবারো এভাবে রিপোর্ট করে যাবো আমরা।

এটা এখন আমাদের জাতীয় সমস্যা। একটা সিক ম্যানিয়াক পার্ভাট জাতিতে যেনো আমরা না পরিণত হই, সেজন্যে আমাদের সবারই এদের প্রতিহত করতে এগিয়ে আসা উচিত। সবাইকে পাশে পাবো আশা করছি।
১৩টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনি যদি আরও ২০ বছর পিছিয়ে যেতে পারতেন তাহলে আপনি কী এমন কাজ করতেন?

লিখেছেন রাজীব নুর, ১৩ ই মার্চ, ২০২৬ সকাল ১০:৩৭



দশ বা বিশ বছর পিছিয়ে যেতে পারলে দেশটাকেই হয়তো বদলে দিতে পারতাম!
নিদেরপক্ষে সংসদে রাজাকারদের প্রবেশ করতে দিতাম না। ওদের রাজনীতি করতে দিতাম না। যারা বাংলাদেশ চাহেনি, তারা... ...বাকিটুকু পড়ুন

দমকা হাওয়া

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৩ ই মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:৫৫


সময় যেনবা এক দমকা হাওয়া-
হুট করে এসে আবার কোথায় যায়?
জাপটে ধরতে তারে করছি ধাওয়া,
দেখি কীভাবে সে বঞ্চনা করে আমায়।
ছুটছি তো ছুটছিই দূর অজানায়,
হবে নিশ্চয়ই এবার কাছে পাওয়া-
অতৃপ্ত হৃদয় ভাসে ভরা... ...বাকিটুকু পড়ুন

সংসদে যা ঘটেছে সেটা কি অপ্রত্যাশিত ছিল ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই মার্চ, ২০২৬ রাত ৮:৪৯


দুই দিন আগে কুমিল্লার পরিচিত এক মুদি দোকানে সদাই কিনতে গিয়েছিলাম; সেখান থেকে প্রায়ই বাজার করি। হিসাব মেলাচ্ছিলাম, হঠাৎ তিনি উত্তেজিত হয়ে বলে উঠলেন—"আগামীকাল তো সংসদ! হাসনাত আবদুল্লাহ... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ 'চাঁদগাজী' (সাময়িক পোষ্ট)

লিখেছেন রাজীব নুর, ১৩ ই মার্চ, ২০২৬ রাত ১০:২০



আমি কোনো রকম ভনিতা না করে স্পষ্ট জানতে চাই-
ব্লগার 'চাঁদগাজী' কবে থেকে প্রথম পাতায় লেখার সুযোগ পাবেন? তাকে আর কতদিন শাস্তি দিবেন? সরকার পতনের পর কারাগার থেকে... ...বাকিটুকু পড়ুন

আমার কালপুরুষ ভাইয়া

লিখেছেন অপ্‌সরা, ১৩ ই মার্চ, ২০২৬ রাত ১১:০০


আমার কালপুরুষ ভাইয়া। গত ৭ই মার্চ যিনি এই পৃথিবী ছেড়ে চলে গেছেন না ফেরার দেশে। খবরটা আমি জানার পর থেকেই মনটা খারাপ হয়ে আছে। ভাইয়া... ...বাকিটুকু পড়ুন

×