somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুরগীর ঝাল টমেটো ফ্লেভার ফ্রাই

১৫ ই মে, ২০১৪ দুপুর ২:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রায় ৬ বছর পূর্বে আমি রান্না করেছিলাম, তখন ঢাকায় একা থাকতাম, আব্বু-আম্মুকে সেদিন খাওয়াতে পারিনি, বন্ধুদের জন্য করা। রান্নাটা কেমন হয়েছিল তা জানতে আমি একটা বক্সে করে আমার এক মেয়ে বন্ধুর জন্য নিয়ে গিয়েছিলাম। খেয়ে তার করা মন্তব্যটা আজও মনে আছে, কি বলেছিল বলব না, খুব তৃপ্তি নিয়ে খেয়েছিল। একজন কুকের জন্য যা দরকার আরকি।

এটা সহজ বাঙলা রেসিপি, যে কেউ করতে পারবেন বাসায়। সবসময় একই রেসিপিতে যারা বিরক্ত এবং যারা সর্টকার্টে একটু বাড়তি টেস্ট যোগ করতে চান, তাদের জন্য। ছেলেরা যারা মেসে বা বাসায় একা থাকেন, তারাও করতে পারেন। খুবই সহজ এবং গতানুগতিক রান্না থেকে একটু ভিন্ন।

এই রেসিপিটি মরহুমা সিদ্দিকা কবিরের ntv’তে প্রচারিত রেসিপি দেখে শিখেছি। তিনি এত সহজ ও সুন্দর করে দেখিয়েছিলেন, আজও আমার পুরোটা মনে আছে। তার রূহের মাগফিরাত কামনা করছি।

পুরো প্রসেস আমি নিজ হাতে করেছি, তাই যতটা সহজভাবে সম্ভব লিখেছি, কোন প্রশ্ন থাকলে থাকুক আমার কি? ....just kidding, ask me anytime.

যা যা লাগবে:
১। মুরগীর মাংস ৫০০ গ্রাম
২। লেবুর রস (২ চামচ)
৩। সয়া সস (২ চামচ)
৪। ভিনেগার (১.৫ চামচ, না থাকলেও হবে, এটা বাড়তি যোগ করেছি)
৫। টমেটো কাটা (আধা বাটি)
৬। লবন (পরিমান মত)
৭। গুড়া মরিচ (২ চামচ)
৮। গোল মরিচ গুড়া (আধা চামচ)
৯। আদা বাটা (১.৫ চামচ)
১০। রসুন বাটা (১.৫ চামচ)
১১। জিরা বাটা (আধা চামচ)
১২। পেয়াঁজ কুচি (আধা কাপ)
১৩। শুকনা মরিচ গুড়া (২টি, ঝাল কম খেলে ১টি)
১৪। তৈল- সয়াবিন (৮ চামচ)
১৫। এলাচ, দারুচিনি গুড়াটা হলে ভাল (২/৩ চিমটি)
১৬। টেস্টিং সল্ট (২ চামচ)
১৭। টমেটো কাটা (১টি)
১৮। গরম পানি (২কাপ)
*** কাঁচা মরিচও যোগ করতে পারেন শেষে, যদি ঝালের সমস্যা না হয়। আমার হয়না, কিন্তু আব্বুর ঝাল পছন্দ না, তাই দেই নি।

step 1:
মাঝারি সাইজ করে কেটে নিন মাংস। ভাল করে ধুবেন, কয়েকবার। পারলে ছুরি দিয়ে কেচে দিয়েন, মসলাটা ভাল ঢুকবে, আমি ভুলে গিয়েছিলাম মেহমান আসবে তাই তাড়াহুড়া করে করেছিলাম।

step 2:
সব মসলা, লেবুর রস, অর্ধেকটা (আদা, রসুন, জিরা বাটা), গুড়া মরিচ ও লবন মিশিয়ে ফ্রিজে রেখে দিন কিছুক্ষন, ১ ঘন্টা রাখলেই হবে। যাদের বাসায় ফ্রিজ নেই, কোন সমস্যা নেই, মেরিনেড করে এভাবেই রেখে দিন। লেবুর রসটা চরম টেস্ট মেকার, যারা টক পছন্দ করেন আর যারা করেন না, দু’জনেরই ভাল লাগবে।

step 3:
এবার কড়াইতে তৈল গরম হতে দিন। মাঝারি আঁচে মুরগীর পিসগুলো ভেজে ফেলুন। বেশিক্ষন ভাজার দরকার নেই, রং আর ঘ্রাণটা জরুরী মামমা!! আবার সব মাংস একসাথে কড়াইতে ঢেলে দিয়েন না,একটু একটু করে, যাতে নাড়তে সুবিধা হয়, আর ভাজাটা ঠিক হয়। তাড়াতাড়ি করার জন্য আগুন বাড়িয়ে দিবেন না, মাংসের ভেতরটা কাঁচা রয়ে যাবে।সবগুলো পিস ভাজা হয়ে গেলে, তৈল থেকে আলাদা প্লেটে রেখে দিন, খাবেন না! কাজ বাকি আছে!

step 4:
কড়াইয়ে ৩/৪ চামচ তৈল থেকে থাকলে সেখানে পেঁয়াজ কুচি ভেজে নিন, রংটা হালকা বাদামী হলে বাকি আদা, রসুন, জিরা বাটা, গুড়ো মরিচ, শুকনা মরিচ গুড়া, হালকা লবন দিয়ে কষান। পুড়ে যাতে না যায়, নাড়তে থাকবেন। কষানো মসলাতে আগে থেকে করে রাখা গরম পানি ২ কাপ ঢালুন, একটু নেড়ে দিন নীচে লেগে থাকা মসলা। চুলার আগুন বাড়িয়ে দিন। ঘ্রাণ…...আসছে?
একটু নাড়তে থাকুন, তারপর অপেক্ষা পানিটা কষানোর জন্যে। পানিটা আবার শুকিয়ে ফেলবেন না। এবার কাটা টমেটো দিয়ে দিন এতে।

step 5:
কিছুক্ষন ফুটানোর পর ভাজা মুরগীর পিসগুলো ঢেলে দিন। ভাল করে নেড়ে পুরো ঝোলটা মাখিয়ে দিন মাংসে। আর খেয়াল রাখবেন নিচে পুড়ে যেন না যায়। অনেকে প্যাকেট মুরগীর মসলা ব্যবহার করে, তাতে রং আরো ভাল হয়, স্বাদও বাড়ে; কিন্তু খেয়াল রাখবেন, ভাল ব্র্যান্ডের যেন হয়, আর মেয়াদটাও দেখে নিবেন।

step 6:
এইবার চুলার আগুনের তাপ কমিয়ে দিয়ে হালকা আঁচে রেখে ঢাকনা দিয়ে রাখুন ২০ মিনিট। এর মাঝে ২/১ বার হালকা নেড়ে দিতে পারেন। হয়ে গেছে আপনার তৈরি করা মুরগীর ঝাল টমেটো ফ্লেভার ফ্রাই। ডাাাাাাাান!!!
এইভাবে কেউ রান্না করলে খেয়ে জানিয়েন কেমন হল। কেউ নতুন শিখে থাকলে কষ্ট সার্থক হবে।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কলকাতায় নিয়মিত যারা যাতায়ত করেন তারা এই প্রশ্নের মূখোমুখি হবেন প্রায়ই।

লিখেছেন ইমরান আশফাক, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৩

আচ্ছা, আপনাদের মধ্যে যারা কলকাতায় যাতায়ত করে থাকেন তারা স্হানীয়দের কাছেকি এই প্রশ্নটির মূখোমুখী হয়েছেন নিয়মিতভাবে: দেশভাগের সময় বাংলাদেশকে দেয়া হয়েছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ মুর্শিদাবাদ আর ভারতকে দেয়া হয়েছিলো খুলনা... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা কেন কওমী জননী হয়েছিলেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ২:২৯


আওয়ামী লীগ করেন এমন অনেক মানুষ বিষয়টি নিয়ে অস্বস্তি বোধ করেন। শেখ হাসিনা কেন কওমি জননী উপাধি গ্রহণ করলেন? আসলে সবাই যা বলতে চান,আওয়ামী লীগের রাজনীতি তো এমন... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

×