somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

"মর্মর"

০৫ ই জুন, ২০১৪ রাত ১২:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"মর্মর"
— ফখরুল আমান ফয়সাল

বিদেশ থেকে ৮ বছর পর দেশে ফিরছে ছেলে, গ্রামের হারিকেনের টিমটিমে অন্ধকারে থাকা মায়ের দিকে আজ আলো মুখ তুলে তাকিয়েছে অনেক দিন পর। ছেলে চলে যাবার সময় জিজ্ঞাসা করতে পারেনি কবে আসবে তার বুকের ধন, কারন সেদিন অভাব তার মুখটা চেপে ধরে রেখেছিল। মুখটাই শুধু বন্ধ করতে পেরেছিল, চোখগুলা না। সেদিন মা গোসল করার সময় পায়নি, সারাদিন তার সময় হয়নি কিছু খাওয়ার, কিভাবে খাবে মা? তার ছেলেটা যে তখন চলে যাচ্ছিল বুকের আড়ালে, আঁচলের ছায়া থেকে দূরে! এই মূহুর্তগুলা চোখের আড়াল করতে পারবে সে?? মরে যাবে!

আজ ৮ বছর পর তার আঁচলটা আবার ছায়া হতে পারবে, আজ আবার একটু পর পর বুকে টেনে নিয়ে মাথাটায় হাত বুলিয়ে বলতে পারবে, “আর কত রোদে রোদে ঘুরবি বাবা? যা গোসল করে আয়, আমি ভাত বেড়ে বসে আছি।” আজ মা বাবার কথা ভুলে গেছে, বাবাকে আজ সকালে চা দিতে দেরি হয়েছে, আর ভুল করে চায়ে চিনিটাই দেয়া হয়নি। আজ বাবাও রাগ করে নি। খানিকটা হেসে চিনি ছাড়াই চা খেয়ে বাজারে রওনা হয়েছে দ্রুত, ছেলের পছন্দের বড় চিংড়ি আর মিষ্টি কুমড়া কিনতে হবে যে।

আজ বাবাও সব ভুলে বসে আছে, বাজারে যাবার সময় ছাতাটা ঘরেই ফেলে গেছে। অথচ গ্রীস্মের এত প্রখর রোদেও আজ বাবার কষ্ট হয়নি হেঁটে আসতে। পথে আসতে আসতে কতজনকে যে নেমন্ত্রন করে আসলো! ছেলে আসবে বলে কথা, চায়ের দাওয়াত সবার। ঘরের দুয়ারে আসতেই মনে পড়ল ছেলেকে শেষ যেদিন এই দুয়ার থেকে বিদায় দিতে হয়েছিল, সেদিনের শেষ কোলাকুলিটা এত দিনের পরে আবার হবে জানলে হয়তো যেতেই দিন না পরবাসে, চোখটা ভিজে গেল তার।

আজ ছেলে বিদেশ থেকে আসছে, বাড়ির বাকিরা অপেক্ষায় আছে নিজ নিজ চাহিদার, বায়নার হিসেব মিলাতে; আর দু’টো মানুষ উঠোনের পাড়ে পথ চেয়ে আছে, এতগুলা বছর পর আবার একটু বুকটায় তুলে নিবে সেই খোকাকে। উঠোনটাকে আজ সাক্ষী করবে ছেলেকে আর যেতে না দেবার পণের। আজ তাদের নিস্তেজ দেহটা আবার প্রাণ ফিরে পাবে। আর যেতে দেবে না এই প্রাণটাকে।

আজ কেউ চিৎকার করে বলে উঠবে, “…. মাগো, আর যেতে দিও না"
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×