somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোগো প্যামিলি, পানডা

১২ ই জুন, ২০১৪ সকাল ১১:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

Complete Cartoon Network; Season 1: Episode 2

ভোটার আইডি কার্ড ভুলনামা

কোটি কোটি মানুষের লাইনে দাঁড়িয়ে কি পাইলাম জীবনে, আহহারে! যখন ভোটার আইডি করতে মাঠে অনলাইনে ছিলাম, আমাদের ঘরে ১৮+ মানুষ ৩ জন ছিলাম আমরা । আব্বুরটা আর আম্মুরটার কাজ সুন্দরমতই কমপ্লিট নির্দিষ্ট দিনে, ২ মাস পর পাবে তারা ‘ছবিসহ ভোটার আইডি’, আমেজটাই আলাদা। আমি সময় মত চাঁদপুর যেতে পারিনি, তাই পরে যখন করতে যাই, আমারমত শত শত লেটকামারদের সাথে স্টেডিয়ামে খেলতে নামি হুড়াহুড়িং খেলায়(!) বিশাল লাইন, সকাল ৯টা থেকে মাঠে দাড়ানো, আর লাইন শেষ আর হয়না। মনে হচ্ছে ১০বছর আগের ওয়েব ব্রাউজ করতেছি, লোডিং লোডিং…

ছবি তুলছে চরম ল্যাপটপ ক্যামেরা দিয়ে, আহা সার্টটাও নায়ক মার্কা পড়ে গেছিলাম, মুডই আলাদা। বিদেশ যাবার ইচ্ছা ছিল, ভোটার আইডি কার্ডের ছবি দেখলে এমবাসী কতৃপক্ষ যদি খুশী হয়ে পাঠিয়ে দেয় আমেরিকা এই চিন্তা ছিল মাঠে মার্চ(লাইনে দাঁড়িয়ে) করার সময়। অককে, কাজ পিনিষ, বাসায় ব্যাক। 'ওয়েটিং পর দা ডে’

আব্বু-আম্মুরটা পেয়ে গেছে, ওররে চেহারা, অসহায় মানুষ আহারে। এমন সময় ঠাডা মার্কা চিল্লানি আম্মুর…
ঐ কই তুমি??? (আদরের স্বামীকে কলিং, সাদরে)
হ্যা? কি হইছে? (কিঞ্চিৎ ভয় ছিল কন্ঠে)
তুমি এইটা কি করছো?? আমারটা রাইখা কার আইডি কার্ড আনছো?
কিহ? দেখি… আরে এইতো তোমারটাইতো
এইটা আমারটা না? আমারটা এইটা??? (আব্বু আবারো চেক করল, বেচারা বাপু!)
আইডিতে আম্মুর নাম, ছবি, ঠিকানা সব ঠিক আছে, কিন্তু ঠিক নাই একটাই তথ্য, যেই তথ্যের উলট পালট হলে বহুত মা-আপুদের মাথা ফরমালিনিং করতে হয়, নষ্ট হয়ে যায় আরকি।
তুমি দেখতেছো না, না? আমার বয়স কত দিছ তুমি ওদেরকে???
আমিতো ঠিকই দিলাম!
ঠিক দিছো নিজেরটা, নিজের বয়স ৫০, আর আমারটা ৬৫ না???

বেচারি তরুন আম্মুজানের বয়সটা কোন এক ভদ্রলোক বিনামূল্যে ২০ বছর বাড়িয়ে দিয়েছেন, শালা পরীক্ষার খাতা তুই যদি দেখতি! আব্বু মনে হয় জীবনে এত খুশি আর হয় নাই! অবশ্য তখন আমার আর ছোটবোনের হাসিটাও দেখার মত ছিল, আশে পাশের বাসায় যারা ছিল ডেকে এনে মজা শুরু আমাদের। তার পরের কয়েকদিন আব্বু রেগুলার ইভটিজিং করা শুরু করল সদ্য বুড়ীর খেতাদপ্রাপ্ত আম্মুকে। আমরাও কম করিনাই। বাসায় যখনই কেউ আসতো, আমি না হয় আমার বোন কি যে মজা করে বলতাম:
জানেন আন্টি কি হইছে…..

কিছুদিন পর আমারটা হাতে পেলাম, আমারটায় কোন ভুল নাই, কি মজা কি মজা! কিন্তু যখন আইডি কার্ডে আমার ছবিটার দিকে তাকালাম, সেখানে মুখমন্ডলখানা যখন নকিয়া মোবাইলের টর্চ মেরে খুজে বের করলাম আমার ছঃবিঃটা, মুখে একটা আওয়াজ আসলো,
তুই কেরে???
এখনতো সময় আম্মুর আর বোনের, বার বার দেখতে চায় টোকাইয়ের সর্দারকে!
এইবার আমার বোনের পালা, দেখি কি সারপ্রাইজ দেয়। খিক্ খিক
সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০১৪ দুপুর ১২:০৬
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×