"স্বাধ"
এই গ্রহে বিশেষ দিবসে আনন্দ হচ্ছে বাসার নিচে একা বসে থাকা সিকিউরিটি গার্ডের ইস্ত্রি ছাড়া সার্ট, খুব ভোরে উঠা ৯ বছরের কাজের মেয়ের পীঠের পেছনটায় ছিড়ে যাওয়া জামা, নয়তো বিকেলে ময়লা নিতে আসা কালো রঙের সাদা জামার ছেলে দুইটা। উৎসবে নতুন পোষাক ওরাও কেনে, শুধু নতুন সকালের দেখা মেলে না জীবনে।
ওদেরকে নতুন পোষাক আমরা অনেকেই কিনে দেই। কিন্তু উৎসবের ষোলআনাটা নতুন পোষাকে পূনর্ হয় না, হয় তাদের প্রতি আচরনে, একই আচরনে, একই ভালবাসায়। আল্লাহ বলেছেন প্রতিটা মানুষ সমান, প্রতিটা। আর সাম্যতা পোষাকে না। তাই,
বুয়া, "শুভ নববর্ষ!"
রিকসাওয়ালা চাচা, "শুভ নববর্ষ!"
দুধওয়ালা, "শুভ নববর্ষ!"
ফ্লেক্সিলোডের দোকানদার মামা, "শুভ নববর্ষ!"
চা চাচা, "শুভ নববর্ষ!"
সিকিউরিটি গার্ড মামা, "শুভ নববর্ষ!"
ময়লার গাড়ীর দুই ছেলে, "শুভ নববর্ষ!"
হাতটা একদিনের জন্যে ময়লা হোক না, ওদের সাথে হ্যান্ডস্যাক করে। করার পর ওদের চোখের দিকে তাকাতে পারবেন? এত্ত ভালবাসা আর আনন্দ ফেরত পাবেন ঐ চোখগুলো থেকে যে সইতে পারবেন না, গ্যারান্টী দিলাম!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


