somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বীর বাঙালি, জবাব চাই।

১০ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"বীর বাঙালি, জবাব চাই"
- - - ফখরুল আমান ফয়সাল

তিস্তার পানি নিয়ে কাড়াকাড়ি চলছে, চলবে। সরকার/কূটনীতিবীদদের কাজ সেটা, তাদেরকে তাদের কাজ করতে দেই, শুধু মনে করিয়ে দিলে হবে যে আমরা এ ইস্যুতে সজাগ, সচেতন। এবার আসি আমাদের দায়িত্বের কথায় -

আমাদের যে নদী আছে, সেগুলার কি অবস্থা করে রেখেছি?
পঞ্চাশ/ষাটোর্ধ্ব কোনো দাদা-নানাকে জিজ্ঞেস করলে জানতে পারবেন একটি নদীরও ১০ ভাগের ১ ভাগ বেঁচে নেই। কারন আমাদের আত্মীয়-স্বজনরা দু'পাড় দখল করতে করতে নদীর ভেতরে পর্যন্ত চলে গিয়েছে। প্রধানমন্ত্রীকে গালাগালিতো খুব করি তিস্তা চুক্তি করিয়ে আনতে পারছে না বলে, আর আমরা নিজেরাই নদী দখলের চুক্তি করে রেখেছি!

যেখানে অথই পানি ছিল, যে নদী ছিল শত প্রজাতীর মাছের আবাসস্থল সে নদীর বুকে ট্রাক চলে, সেখানে দখলদাররা বর্গা দেয়, চাষাবাদ হয়। এলাকার উন্নতির নামে, ব্যবসায়িক স্বার্থের জন্য স্থানীয় সরকার/প্রসাসনকে অনুরোধ করে/চাপে ফেলে ড্রেজিং করে নদীমুখ অবৈজ্ঞানিকভাবে পরিবর্তন করা হয়েছে। ফলস্বরূপ নদী হয়ে গিয়েছে সরু খাল, নাম আছে শুধু ম্যাপে আর আছে ইতিহাসে। মজার ব্যাপার হচ্ছে কিছু কিছু নদীর উপর ব্রীজ আছে, কিন্তু সেগুলো ব্যবহার করার দরকার হয় না। কারন ব্রীজের নীচে পানি নাই, আছে বালু, একদিন সে বালুতে হবে মাছ চাষ।

বাকি নদীগুলোতে যে পরিমান পানি আছে তার প্রতিই বা কতটুকু যত্নবান আমরা? প্রতিটি জেলার/গ্রামের ময়লা-আবর্জনা কোথায় ফেলি? এইতো চোখের সামনে রয়েছে বুড়িগঙ্গা, পঁচে পঁচে মরছে, তাই না? নদীপথে মুন্সীগঞ্জ পাড় হবেন, কিন্তু ঢাকার সুঘ্রাণ আপনার পিছু ছাড়বে না। বুড়িগঙ্গার নাম হওয়া উচিৎ দুধগঙ্গা, কারন পানিতে যে ধবধবে সাদা ফেনা হয়, তা দুধের চেয়ে কম কিসে?

তাহলে কোন মুখে নদীর জন্য মায়াকান্না করি আমরা??

আমাদের নদী কে রক্ষা করবে? এক তিস্তার জন্য ভারতের দিকে হাঁ করে আছি, মমতা ব্যানার্জীকে দোষারোপ করছি, আরে উনিতো নিজ দেশের কথা ভাবছেন, আমরা কবে নিজেরটা ভাবতে শুরু করবো?
সর্বশেষ এডিট : ১০ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:১৯
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×