স্বাধীনতা লাভের পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশ ধীরগতিতে অগ্রসর হচ্ছে। যে লক্ষ্যমাত্রা আমাদের প্রত্যাশিত ছিল তা এখনও পূর্ণরূপে অর্জিত হয়নি। কারন আমরা আজও ঐক্যবদ্ধ হতে পারিনি। এমনকি জাতির গুরুত্বপূর্ণ এবং মৌলিক বিষয়গুলোতেও আমরা দ্বিধাবিভক্ত। আমরা ঐক্যবদ্ধ হয়ে কিভাবে স্বাধীনতা এনেছিলাম তা আজ ভুলে যেতে বসেছি। একতার বন্ধন ছিন্ন করে আমরা আজ সবাই লড়ছি ব্যক্তিস্বার্থে অথবা গোষ্ঠীস্বার্থে। বৃহত্তর স্বার্থ এখানে পদদলিত হচ্ছে। তাই এই বিজয়ের মাসে আমাদের অতীত থেকে প্রেরণা নিয়ে ঐক্যবদ্ধ হওয়া উচিৎ। রাজনৈতিক দলগুলোর উচিত হীন পরিবার স্বার্থ এবং দলস্বার্থ থেকে বেড়িয়ে এসে জণকল্যাণে যথাযথ পদক্ষেপ নেওয়া। জাতির সামনে এগিয়ে যাওয়ার মত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোতে একই প্লাটফর্মে দাঁড়ানো অতীব জরুরী। আমলাদের উচিত লাল ফিতার সুতায় ফাইল বন্দি না রেখে সততা এবং নিরপেক্ষতার ভিত্তিতে কর্মকান্ড পরিচালনা করা। আমলা এবং রাজনীতিকরা দেশের স্বার্থে ঐক্যবদ্ধ হলেই পুরো জাতিকে ঐক্যবদ্ধ করা সম্ভব। আর এর মাধ্যমেই আগামী দিনের বাংলাদেশের কাঙ্খিত উন্নয়ন অর্জন এবং স্বাধীনতার প্রকৃত স্বাদ গ্রহণ করা সম্ভব।
আগামী দিনের বাংলাদেশ হোক উন্নত, সমৃদ্ধশালী এবং দুর্নীতিমুক্ত।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
পরিস্থিতি কি জটিল?

আজকের ডায়েরী- ২০৩

খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন
আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনার বেঁচে থাকাই তাদের ভয়ের কারণ॥


শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ
সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা... ...বাকিটুকু পড়ুন
ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ
ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।