শৈশবটা আমায়
হাতছানি দিয়ে ডাকে।
আয় আয় ফিরে আয়
তোর মলিন মুখ দেখতে মন না চায়
আয় ফিরে আয়।
মনে আছে তোর ঐদিনগুলো?
যখন ঝড় আসতো আর বাসার সামনের
উঠোনে আম ঝরে পড়তো
আর তুই দৌড়ে যেতি আম কুড়োতে।
যখন বৃষ্টি নামতো সবার চোখ
ফাঁকি দিয়ে ছাদে উঠে যেতি।
তখন এ ব্যাস্ত শহরেও কাব্য রচনা হত
সে কাব্য ছিল তোর শৈশবের কাব্য,তোর
প্রাণোচ্ছলতার কাব্য,তোর খিলখিল
করে হাসির কাব্য...
মনে আছে তোর?
চল ফিরে চল..
আয় ফিরে এই শৈশবে
যখন সব চিন্তে ভুলে তুই নাচতি আর
গাইতি
যখন সবকিছু রঙিন ছিল
চল শৈশবে...
সেখান থেকে একটু রঙ নিয়ে আয় এই
জীবনে..
রঙগুলো যে খুবই দামী...
আমার শৈশব আমায়
হাতছানি দিয়ে ডাকে
আয় ফিরে আয়
তাই স্মৃতির পাতায় বারবার
ফিরে চাই..
ঐ সুখের শৈশব বারবার ডাকে আমায়
-- অনেকদিন কিছু লিখি না... আজ হঠাৎ
লিখে ফেললাম
আশা করি ভালো লাগবে।
সর্বশেষ এডিট : ২৬ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




