somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মেঘপঞ্জিকা - সিনেমাকথন ২৮

০৮ ই জুলাই, ২০১০ সকাল ৭:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

just finished watching "The kite runner"..oh! what a soothing sound track....ঠিক মনে হচ্ছে যেন আমি কোন একটা পার্কের বেঞ্চিতে বসে আছি। সামনে ঝিরঝির শব্দে বয়ে যাচ্ছে ঝর্ণা। মন্দ মধুর হাওয়া। আমি মগ্ন হয়ে শুনছি এই সুর। সুরের লহরী যেন পানির কুলকুল ধ্বনির সাথে মিলিত হয়ে বয়ে যাচ্ছে। দূরে হতে দূরে। যাচ্ছে হারিয়ে। আর আমার হৃদয়ে বয়ে আনছে অপার্থিব এক ভালোলাগা, অনাবিল এক প্রশান্তি।

এই হচ্ছে মুভিটা দেখবার পর আমার অনুভূতি। আর সব ছাপিয়ে শেষের সংগীতটায় এমন করে আমার হৃদয় কেড়ে নিল কেন তার সঠিক উত্তর দিতে পারবোনা। মনে হচ্ছে আমি যেন ঠিক হারিয়ে যাচ্ছি, ভেসে ভেসে হাওয়ায় চেপে ঠিক যেন ঘুড়ির মতো। হ্যাঁ হবই তো। ঘুড়ি উড়ানো বালককে নিয়ে যে মুভি দেখে উঠেছি।

শুরুতে খুব একটা টানছিল না। ঠিক এই কারণেই মুভিটা এর আগে বেশ কবার শুরু করেও শুরুর কয়েক মিনিট দেখে আর শেষ করা হয়নি। আজ কি মনে করে বসে পড়লাম দেখতে। আর মুভি শেষের অনুভূতি কি সে তো উপরে লেখা আছেই। প্রথম কয়েক মিনিট ধৈর্য্য নিয়ে দেখলেই অপেক্ষা করছে ভিন্ন এক জগৎ। আফগানদের জগৎ। খুব যে সুন্দর তা নয়। কিন্তু এখানেও মানুষের জীবন চলে, দৈনন্দিন নিত্য নতুন কর্ম চলে। চলে দুটি বালকের বেড়ে উঠা, অবসরে একজনের গল্প লেখা (আমির) আর অন্যজনের (হাসান) গল্পলেখকের একজন আদর্শ বন্ধু হিসেবে সময়ে অসময়ে নিজেকে এবং নিজের সত্তাকে সঁপে দেওয়া। হাসানের কাছে বন্ধুত্বের পরীক্ষায় আমির হেরে যায়, কিন্তু তার এই হেরে যাওয়া আমির সহজে মেনে নিতে পারেনা। সে হাসানকে ছোট প্রমাণ করে নিজের বড়ত্ব জাহির করতে যায়, কিন্তু প্রকারন্তরে আবার আমিরের হার হয়। এরি মাঝে রাশিয়ানরা আফগানিস্তান দখল করতে আসে। আমির ও তার বাবাকে লুকিয়ে পালিয়ে যেতে হয়। পালিয়ে একসময় তারা চলে যায় পৃথিবীর অন্য প্রান্তে। চলে বাবা-ছেলের নতুন করে জীবনের সাথে যুদ্ধ করা। আমির বেড়ে উঠতে থাকে, তার গল্প চর্চা চলতে থাকে। শুরু হয় তার নতুন পথে, নতুন সঙ্গীর সাথে পথ চলা। এরি মাঝে একদিন খুব দারুণ এক মুহুর্ত সে একটা ফোনকল পায়, তার শৈশবের তার গল্প লেখার প্রেরণাদানকারী তার বাবার বন্ধুর ফোনকল। আমিরকে তিনি ফিরে আসতে বলেন। বলেন, "amir jaan, there's a way to be good again"। তারপর? হুম এরপর থেকেই মুভির শুরু। নাহ ভুল বললাম, মুভি শুরু হয়ে অতীতে যেয়ে আবার বর্তমানে ফিরে আসা। আর ভবিষ্যত জানার জন্য আপনাকে আমিরের সাথে যেতে হবে আফগানিস্তান :-)

ঘুড়ি উড়ানোটা এখানে কাজ করেছে অতীতের সাথে বর্তমানের যোগসূত্র স্থাপনের জন্য। ঠিক যেমন সত্যজিতের "অপু ট্রিলজী"-তে ট্রেন ছিল। প্রথমে মনে হচ্ছিল লেখক কায়দা করে তালেবানদের অত্যাচার, নির্যাতন দেখানোর জন্যই এই গল্পের অবতারণা করেছেন। কিন্তু দেখতে দেখতে মনে হল তালেবানরা শেষের দিকে গল্পের প্লটে ভূমিকা রেখেছে বটে কিন্তু সেটিই এই মুভির একমাত্র কথা নয়। মুভির প্রেক্ষাপটে রয়েছে আফগানিস্তান এবং সেখানে বেড়ে উঠা, ঘুড়ি উড়িয়ে কাবুল শহরকে চমক লাগিয়ে দেয়া দুজন বালক, তাদের শৈশব এবং তাদের দুজনের মধ্যকার সম্পর্ক।

মুভিটা দেখার অবকাশ না মিললেও শেষের সংগীতটা শুনে দেখুন। আপনার জন্য ঠিক ঠিক কষ্ট করে মুভি থেকে বের করে নিয়েছি। শুনুন এবং বলুন হৃদয় প্রশমন করলো কিনা। যদি করে থাকে তবে সময় করে মুভিটাও না হয় দেখে নিবেন :-)

IMDB-র রেটিং ১০ এ ৭.৮

http://www.imdb.com/title/tt0419887/

ট্রেইলার


অনলাইনে দেখতে হলে এইখানে ক্লিক করুন

অডিওটা

Click This Link


আমার দেখা ভালোলাগা কিছু মুভির তালিকা
আমার দেখা ভালোলাগা কিছু মুভির তালিকা - ২
সর্বশেষ এডিট : ২৪ শে আগস্ট, ২০১১ রাত ১২:০৬
১৯টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মহাজন জিন্দা হ্যায়!!!

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪৭



মনে পড়ে, ঠিক এক বছর আগে গত বছর এই সময়ের দিকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছিল 'মহাজন স্যারকে আরও ৫ বছর বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দেখতে চাই' টাইপের... ...বাকিটুকু পড়ুন

ধর্ম অটুট, মৌলভিরা নন: সমালোচনা মানেই অশ্রদ্ধা নয়

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



নবী ইউসুফ (আ.)-এর সময় মিসরীয়রা 'আমুন' দেবতার পূজা করত। মিসরের শাসক আপোফিসকে তার পিতা তৎকালীন পুরোহিতদের কুচক্রী স্বভাব সম্পর্কে সতর্ক করেছিলেন। এই পুরোহিতরা ধর্মের দোহাই দিয়ে রাজ্যসভা থেকে... ...বাকিটুকু পড়ুন

শৈশব- কৈশোর বেলার গল্প

লিখেছেন রাজীব নুর, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭



আমাদের শৈশব ছিলো অতিশয় প্রাণপ্রাচুর্যময় যদিও শৃঙ্খলাপূর্ণ।
একালের মতো বিলম্বিত শয্যা ত্যাগ রীতিমতো গর্হিত অপরাধ! শয্যা ত্যাগ করেই বিশেষত অবকাশের দিন গুলোতে নিয়মিত গন্তব্য ছিলো কারো কারো খেলার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

×