somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মেঘের চিঠি - ১৯

০৮ ই জানুয়ারি, ২০১১ রাত ৮:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কি ব্যাপার! আমার আমার উপর অভিমান করলেন বুঝি! কোন সাড়াটি নেই!

আমি বেশ আছি। সেমিষ্টার একটা শেষ হল কিছুদিন আগে। কানাডা থেকেও ঘুরে এলাম। কাজ ও যাচ্ছে মন্দ নয় :-) নিজের খোলসকে যে ভেঙ্গে গড়ার পরিকল্পনা করছিলাম বোধ করি সেও মন্দ যাচ্ছে না। তবে মাঝে মাঝে নিজের ভেতর খুব একটা ক্লান্তি অনুভব করছি কদিন ধরে। বুঝে উঠতে পারছি না, আমি যেটিকে ভেঙ্গে গড়তে চাইছি সেটি আদতেই আমার নিজের নাকি জোর করে কিছু পেতে চাইছি। শেষকালে না দু-ই হারাতে হয়। তবে কথা হচ্ছে, এখনো স্পৃহা হারায়নি। দেখা যাক :-)

একটা বিষয় কদিন ধরে খুব করে জ্বালাচ্ছে আমাকে। এমন একটা সত্যের মুখোমুখি এসে দাঁড়িয়েছি যাকে না পারছি গ্রহন করতে, না পারছি এড়িয়ে যেতে। আপনাকে বলেছিলাম বোধ হয়, একবার একজনের সাথে আলাপের কালে সে বলছিল, আমার ভেতর একটা ঝোঁক কাজ করে। কোন কিছু বেশী দিন আমার ভালো লাগবার নয়। তার কথাটা সেদিন হো হো করে হেসেই উড়িয়ে দিয়েছিলাম, বলেছিলাম, "ভুল বললে তুমি, এ আমার শখ, ঝোঁক নয়"। আজ তার সেই কথাটা যেন অতীতের কোন একটা ছেঁড়া পাতা থেকে উঠে এসে ব্যঙ্গ করছে আমাকে।

মনে আছে, সেদিন রবিঠাকুরের "রবিবার" থেকে কয়েকটা লাইন তুলে ধরেছিলাম? -

"...জানি কিছুদিনের মতো এ খেলা না হলে তোমার চলে না। এও জানি স্থায়ী হলে আরো অচল হয়। হয়তো তুমি কিছু পেতে চাও, কিন্তু তোমাকে কিছু পাবে এ সইতে পার না।

এই শব্দগুলো মন দিয়ে শুনতে যেয়ে সেদিন একটা ধাক্কা খেলুম। মাথাটা যেন ধুম করে ঠেকে গেল শক্ত কিছুর সাথে। কথাগুলো যে কি নিষ্ঠুর রকমের সত্য এখন উপলব্ধি করতে পারছি। নিজেকে জানার যে গর্ব এতদিন আমার ছিল সেটি কুঁকড়ে যেতে বসেছে। নিজেকেই চিনলাম না এদ্দিনে! এ যে কি পরিমাণ আশ্চর্য্যের কথা আমার জন্য!

আপনার খবর বলুন। কেমন আছেন? কেমন কাটছে দিনকাল। ব্যস্ততা কি কমেছে কিছুটা?

লিখবেন সময় পেলে। আমার এখানে আজ মেঘলা আকাশ। মেঘে মেঘে যেন কানাকানি চলছে, অধীর হয়ে অপেক্ষা করছে কখন আসবে তুষারকন্যা :-)

দারুণ একটা রবীন্দ্রসঙ্গীত পেলাম। এই একটু আগে সকালের চায়ের কাপে চুমুক দিতে দিতে শুনছিলাম। দাঁড়ান দিচ্ছি -

তুমি কোন্‌ ভাঙনের পথে এলে সুপ্তরাতে ।
আমার ভাঙল যা তাই ধন্য হল চরণপাতে ।।
আমি রাখব গেঁথে তারে রক্তমণির হারে,
বক্ষে দুলিবে গোপনে নিভৃত বেদনাতে ।।
তুমি কোলে নিয়েছিলে সেতার, মীড় দিলে নিষ্ঠুর করে–
ছিন্ন যবে হল তার ফেলে গেলে ভূমি-’পরে ।
নীরব তাহারি গান আমি তাই জানি তোমারি দান–
ফেরে সে ফাল্গুন-হাওয়ায়-হাওয়ায় সুরহারা মূর্ছনাতে ।।




রাখছি তবে। হাসি রইলো :-)
সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০১১ রাত ১১:৩১
৩২টি মন্তব্য ৩৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৩

লিখেছেন ডঃ এম এ আলী, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারী প্রতিষ্ঠান বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছে বেসরকারী ব্যক্তি কাজি জেসিন!

লিখেছেন ঢাবিয়ান, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:৫২




আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ।... ...বাকিটুকু পড়ুন

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×