somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সেই deodorant আর তোমার আমার সেইসব রাত

২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার কোন পারফিউম ভালো লাগেনা,কারন এগুলো natural না। আজকে সাইফুর'স এর অফিস থেকে নামছিলাম,আমি আর আমার রুমমেট। আমাদের ভর্তি হবো বলে। তোমার চলে যাওয়ার সাথে সাথে আমি আমার সাথে সবার eye contact কমিয়ে দিয়েছি,যদি কেউ জেনে যায় আমার কাছে তুমি নেই,আমি পাগলের মতো একটা ছেলেকে পছন্দ করেছি, সে তার অংশ আমার কাছে রেখেছিলো,পরে নিয়ে গেলো,আমি ভুলে যেতে পারিনা তাকে,র আমার সবটাই নিয়ে গেলো।সবাই বুঝে ফেললে তো আমাকে খারাপ বলবে,কিন্তু কেউ এইটা ভাববে না,আমার জায়গায় দাঁড়িয়ে একবার ভাববেনা সে আমার মতোন হলে কী করতো।
তুমি জানো,আমার perfume এর গন্ধ ভালো লাগেনা,তুমি deodorant ব্যবহার করতে,ওহ,এখন ও করো। জানতে আমি সহ্য করতে পারতাম না,তুমিও বাইরে থেকে এসে অন্তত shower নিতে,যেন আমার খারাপ না লাগে। আমার মনে পরে। তোমার মাঝে মাঝে ভালো লাগতোনা,আলসেমি লাগতো,আর আমার লাগতো মায়া,একটা সময় মেনে নিলাম,থাকুক।তুমি খুশি হলে,আমি তো তোমার হাতের উপর ঘুমাতেই চাইতাম,কিন্তু ওটার গন্ধে আমি পাশ ফিরে শুতাম,তুমি বুঝতে না। আবার তোমার জন্য মায়াটা আমাকে সব সহ্য করতে শেখালো। ভালোবাসি যখন,তবে তো তোমার এসব ও মানতে হবে,আমিই মানাবো বলেছিলাম,তাই মানিয়েও নিয়েছিলাম।

আমরা নামছিলাম,আমার সামনে আমার আয়শা,কয়েকটা ছেলে মেয়ে একসাথে উঠছিলো,আমাদের পাশ কাটালো,আমার নাকে একটা গন্ধ,আমি বসে পড়লাম সিঁড়িতেই, হাত পা কাঁপতে লাগলো। যে গন্ধ আমি তোমার শরীরে পেতাম,তোমার deodorant এর। আমি জানি,এটা খুব খুব স্বাভাবিক যে এরকম অনেকেই ব্যবহার করবে,কিন্তু আমার যে অনেক চেনা এই গন্ধ।তোমার হাতের উপর আমার মাথা,তুমি আমার ছোট চুল লম্বা করতে বলে একদিন বলেই বসলে,"আমি তো বড় চুলে অভ্যস্ত নই!" কিন্তু আমি এই বাজে গন্ধে অভ্যস্ত হয়ে গেলাম।
আমার চোখের ভাসলো তোমার নাক,তোমার হাত,তোমার রাগ,তোমার জ্বরে তপ্ত মুখ,তোমার কান,হাসি,তোমাকে মুখে তুলে খাইয়ে দেওয়া,তোমার শার্ট ইস্ত্রি করে দেওয়া,চুলে জেল লাগানো,তোমার কান্না,তোমার অবহেলা...
আমার কান শুনলো তোমার বলা প্রতিটি বাক্য,ভালোবাসার কথাগুলো,আমাকে তোমার নিজের বলে দাবি করার প্রথম কথা, রাতের ফিসফিস গুলো,আমাদের লেপের নিচে winter celebration,আমাকে তাড়িয়ে দেওয়ার কথা,আমার বাবার কাছে বিচার দেওয়ার কথা,এতটাদিনের চেনা তোমার মুখের কথা "ও আমাকে বিরক্ত করে"....

আমার মনে হলো,আমার তোমার অংশ,তোমার জন্য আমার সমস্তকিছু।
অবশেষে,তোমার সব ঝাপসা হলো, এতগুলো বছরের পরিচিত তোমাকে একরাতের ব্যবধানে অপরিচিত মনে হলো,চলে গেলে,আমি জানি,তুমি তোমার জীবনের কোন অবস্থায় আমাকে মনে করবেনা,কারণ তোমার বাবা,আমাকেই অপমান করলেন,তুমিও,তবুও কেন তোমার deodorant এর গন্ধ আমাকে অবশ করে দেয়?আমি কেন চুল কাটিনা যেখানে আমিও অভ্যস্ত নই? আমি তো সপ্ন দেখতে চাইনি,গোপনেই ভালোবেসেছিলাম,তবে কেন আমাকে এত কষ্ট পেতে হবে?আমি তো তোমার কাছে যাইনি, নিজের সমস্ত দুঃখ নিজের কাছেই রেখেছিলাম,কেন তবে আমি একলা থাকবো? তুমি কেন যাবে?
অপমান তো আমার হলো,তোমার না,তবুও আমি তোমাকেই ভালোবাসি।তুমি না।

তোমার deodorant ,আমার সমস্ত সত্তা নাড়িয়ে দিলো সেই পরিচিত গন্ধ,যা ভালো লাগতোনা,লাগালাম,আজ সেটাই আমাকে মিস করতে হয়।এভাবে কারোর দুঃখ হতে নেই। তোমার ও কেউ হতে পারে,তখন সামলে থেকো।

আমি এখন থেকে বাইরে নাক চাপা দিয়ে চলতে শিখে যাবো,যেন আমাকে,আমার চোখ দুটোকে দেখতে না হয় তোমার কিছু,আমার কান দুটোকে আর শুনতে না হয় তোমার বলে দেওয়া কথা গুলো,আমার অতীত আমি আগলে রাখলেও আমি চাইনা তারা তোমার মতো করে আমাকে কষ্ট দিক,কেন দিবে?ওগুলো আমার অতীত,তোমার না,তুমি ভুলে গেলে সব,সব,হুমকি দিতে পেরেছিলে,আমাকে সম্মান দিতে পারোনি,পৌরুষ দেখিয়েছিলে আমাকে,আমার-তোমার পরিবারের সামনে তোমার যুক্তি দেখাতে পারোনি। আমি তবুও তোমাকে ঠকাবোনা। কারন তোমার মতো আমি হতে পারবোনা। হয়তো deodorant এর গন্ধ কষ্ট দিবে,কানের পর্দা চাইবে তোমার কথা,স্মৃতি থেকে শুনতে পেয়ে হয়তো চোখের জন ধরে রাখতে পারবোনা,তবুও তোমার মতো হতে পারবোনা। ক্ষমা করো।

২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

×