২০.০৪.০৭
আমি কি ধ্বংসময় পাগল,
ভুল ভালোবাসার অর্পিত লিরিক?
আমার নিরবিচ্ছিন্ন বিষণœতায়
কে বাজে আর কে বাজায়?
স্নেহ-প্রেম-মায়া যাই নিয়ে এগোই
সব-ই কি ভ্রম, ভ্রান্তিবিলাস!
এই যে তোমার স্পর্শের লোভে
ফুটে থাকি গোলাপের মতো
না ছোঁয়ায় আইসবার্গ জমে রই
এগুলোর কিছুই কি সত্য নয়!
আমি এক `না' মানুষ, যখন নিমগ্ন হ্রদ
সাঁতারে মধ্যযামে, তখনো তুমি আমাকে
করো অবিশ্বাস,
আমি মধুমক্ষিকা
চলে যাবো কোনো øস্নিগ্ধচোখের সন্ধানে।
পোড়া আঙ্গুরের ক্ষেত এ মন
একবারই করেছিলো ভুল
ইসাবেলা, নীরব অশ্রুপাত উদ্বেল-আকুল
তোমার শপথ- আমি ভ্রান্তিবিলাস নই বাস্তবতা
সেই তছনছ পাখি যার ডানায় তুমি বেঁধেছিলে
ঝকঝকে এক হৃদয়ের পূর্বাভাস আস্থায়
আমি ভালোবাসতে ভুলিনি
তুমি দেখাও আমাকে উড়াল পথ
ধর্মাধর্ম সরিয়ে আমাদের দেখো হবে
দ্বৈরথ।
সর্বশেষ এডিট : ২৩ শে এপ্রিল, ২০০৭ সন্ধ্যা ৬:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



