বেনিয়ার জাত আমাদের যা শিখিয়ে গিয়েছে, সেই কলোনিয়ান আবহ থেকে আমরা এক পা ও এগোতে পারিনি। অথচ ভাব তেখাই একবিংশ শতাব্দীতে আমাদের চাইতে জ্ঞানধর প্রজাতি আর কোথ্থাও নেই।
এই যে আমি, ভিষণ বুলি কপচানো আমি- বসে ভাবছি কাল সকালে অফিসে আমি কি বস্ত্র পরিধান করে যাব! নারীরা থাকবে সুসজ্জিত, ছেলেরা থাকবে স্যুট টাই পরিহিত। পর্যাপ্ত আলোর দেশ, তবু অফিসঘর এমনভাবে বানাবো যেন রাত কি দিন কোনকিছুর ঠাহর পাওয়া না যায়। সাঁই সাঁই এসি চলছে অকারণ, বিদ্যুত খরচ হচ্ছে, বিল আসছে-বাড়ছে পৃথিবীর উষ্ণতা। কুছ পরোয়া নেহি। দরকার হলে কম্বল গায়ে বসে থাকব কিন্তু অফিসে এসি না চললে স্ট্যাটাস থাকে না কি!
মর্কটমুখো, কোদালমুখো, সব স্যুট টাই পরেই যাচ্ছে। এক এক ফকিরনী'র পুত-ঝি'র খাবার সংস্থান নেই, বাহারি সাজ আছে। ব্যাংকারদের না কি পৃথিবীজোড়া অনেক ইজ্জত! ইজ্জতের চাটনি খায় বসে বসে। নারীরা আবার এক জামা পর পর ২দিন পরলে আলোচনা হয়। সুবিধার-সুখের কিছু পরতে পারবা না। এই যে আমি, মুখোশ আঁটা ভন্ড আমি প্রাণ খুলে নিজের পোশাক পর্যন্ত নির্ধারণ করতে পারি না, কর্পোরেট দুনিয়ায় ওয়েল ড্রেসড হওয়াটা খুব জরুরী।
নিয়মের মুখে মনে মনে আমি বাহ্য ত্যাগ করি সহস্রবার; পতঙ্গের মতো বেঁচে থাকা মানুষদের দেখি, নিজেও েসই শ্রেণীভুক্ত ভেবে নিজেকে যেমন তেমনি অন্যদেরও করুণা করি।
বউয়ে খেদানো, মা-বাপে তাড়ানো, স্বামী পিটানো পুরুষ নারী আপিসে হালে পানি পেয়ে তাই আঁকড়ে ধরে। ফাটা জুতো প্যান্টের ঝুলের নীচে লুকিয়ে তৃপ্তির ঢেকুর তোলে- পৃথিবীজোড়া এখেনা সবচাইতে স্ট্যাটাসের পেশা "ব্যাংকিং", সম্মানেরও। কাজটা যে নিকৃষ্ট করণিকের সেই অধ্যায়টা সবাই এড়িয়ে যায়।
ব্রিটিশের পা চাটতে চাটতে ঐ যে হাত কচলানো তাও মায়ের পেট থেকেই মুদ্রাদোষ হিসেবে নিয়ে জন্মাই।
হাত কচলিয়ে বউকে বলি, আমি তোমার সাথে শুতে চাই অথবা বউ জামাইকে বলে এবার আমি বাচ্চা চাই।
চলতে থাকে কর্পোরেট দুনিয়ার দম দেওয়া পুতুলদের হিসাব নিকাশ বেতন বাড়বে, বোনাস আসেব, বাচ্চার জন্য খরচ এত হলে - বাচ্চা এবার একটা নেয়া যায়। এক্সেল শিটে বাচ্চার জন্য যে যৌথ "হোমওয়ার্ক" দরকার তার ডেট ফিক্স হবে।
আমার মতো ভন্ডরা বারবার এ দুনিয়াকে অস্বীকার করে এখানেই থেকে যাবে আর বলবে, আমার বাচ্চাকে আমি কোনদিন ব্যাংবার বানাবো না।
ঐদিকে গুঞ্জরণ অণুরনিত হতেই থাকবে Corporate means "a joint identity"; "the collective mind" - আদতে ইনডিভিজুয়ালিজমের লেজে আগুন দিয়ে আমাকে দৌড়ে বেড়াতে হবে - "আমার টার্গেট, আমার প্রমোশন, আমার বেতন, আমার জীবন" এ মন্ত্র জপ করতে করতে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


