somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধর্মের নামে নারী শোষণ-চলছে চলবে

১০ ই মার্চ, ২০১১ দুপুর ১:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৯৯৭ সালে করা নারী নীতি অনুযায়ী ২০১১ সালে আবার নারীনীতির খসড়া পাস হয়েছে। যেখানে সম্পত্তির উত্তরাধিকারে নারীকে সমভাগ দেয়ার কথা প্রস্তাব করা হয়েছে। যারা এ ব্যাপারে তর্ক করতে চান তা তাদের ব্যক্তিগত অভিরুচি। কারণ আমরা আমাদের নাতিদীর্ঘ জীবনাভিজ্ঞতায় জানি দিনের শেষে কোন নিয়ম আইন আমাদের রক্ষা দিতে পারবে না। যে সঙ্গীর সাথে সারা জীবন পার করি সে যেমন মর্যাদা দেয় না, তেমনি বাবা ভাই সন্তান কর্মসহযোগী কেউই আমাদের জেন্ডার বান্ধব নয়।
শুধু একটা বিস্ময় সবসময় মনে জাগে একটা খসড়া পাস হবার সাথে সাথে কিভাবে ইসলামী (!) ঐক্যেজাট নামক একটি সংগঠন হরতাল ডেকে ফেলতে পারে?
এরা কখনো যৌতুকের বিরুদ্ধে কথা বলে না, হেনার মতো শিশু ধর্ষিত হয়ে মারা গেলে এদের ইসলামী দিল কেঁপে উঠে না, দিনের পর দিন বাচ্চা বাচ্চা মেয়েরা যৌন হয়রানির শিকার হয়ে আত্মহননের পথ বেছে নিলে এরা সরকার প্রশাসন আইন শৃংখলা রক্ষাকারি বাহিনীকে চাপের মুখে ফেলার জন্য হরতাল বা বিক্ষোভের আয়োজন করতে পারে না। কিন্তু নারীর জন্য ভালো উদ্যোগ গৃহীত হবার সম্ভাবনা দেখা দিলে এরা রাজপথে, আধুনিক শিক্ষানীতি চালু হলে এরা রাজপথে, ফতোয়া নিষিদ্ধ হলে এরা রাজপথে- এরা কি কারো গর্ভজাত মানুষ না কি কুকুর হাঁটতে হাঁটতে এদের রাস্তাতেই ফেলে দিয়ে গেছে?
বড় বিসম্য় জাগে। এধরনের মানুষ ও জন্মায়, এরা স্বাধীন দেশে রাজনীতি করার সুযোগ পায় ভেবে কেমন যেন এলোমেলো লাগে। মনে হয় ম্যাজিক দেখছি। কানের মাঝে কিছু শব্দ ব্যঞ্জনার সৃষ্টি করে- দুঃখ পাওয়ার কিছু নেই অমুকের, আমরা ক্ষমতায় এলে তমুকের হৃত সম্মান ফিরিয়ে দেব। পূর্ণিমার সম্মান কে ফিরিয়ে দেবে? যাকে ২০০১ এর নির্বাচনের পর গণধর্ষণ করা হয়েছিলো?
আমাদের কারো কোন সম্মান নেই। আমাদের অধিকার নেই। আমরা কতিপয় 'না মানুষ' সার্কাস দেখি। ইসলামী (!) ঐক্যজোট হরতাল ডেকে যায়। আমাদের চাঁছা ভ্রুর নীচে রঞ্জন রঞ্জিত অধরে এদের জন্য কোন তিরস্কার গর্জে উঠে না। কেবল তারা আমার দুষ্কর্মের দোসর বলে।
৯৩টি মন্তব্য ৪৩টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইরান বনাম ইজরাইল আমেরিকা যুদ্ধ; কার কি লাভ?

লিখেছেন খাঁজা বাবা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:১৮



২০০৬ থেকে আহমাদিনেজাদ ইজরাইলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়ে আসছে, আমেরিকা ২০০২ থেকে ইরানে হামলার প্ল্যান করছে, নেতানিয়াহু ৪০ বছর ধরে স্বপ্ন দেখছেন ইরানে হামলা করার। তো... ...বাকিটুকু পড়ুন

মিথ্যাবাদী কাউবয় "ট্রাম্প" এবং ইরান যুদ্ধের খবর

লিখেছেন শ্রাবণধারা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫৯


দিনের শুরুটা হলো ট্রাম্পের মিথ্যা দিয়ে। তিনি লিখলেন: "ইরানে সামরিক হামলা পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে, যা আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে।" পরে জানা গেলো, ট্রাম্প যথারীতি মিথ্যা... ...বাকিটুকু পড়ুন

আমার হারিয়ে যাবার গল্প

লিখেছেন রানার ব্লগ, ২৪ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৩২

তোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।

তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।

আমি... ...বাকিটুকু পড়ুন

মানব সভ্যতার নতুন অধ্যায়

লিখেছেন হুমায়রা হারুন, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৭


আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন

×