somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নারীর উপর নির্যাতন, রুখে দাঁড়াও জনগণ

০২ রা নভেম্বর, ২০১৬ রাত ৮:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পুরো বাংলাদেশকে বাঁচাতে চাই না,কন্যাদের নিরাপদ দেখতে চাই,পুত্ররা কন্যাদের নিরাপত্তাহীন করছে না এটা দেখে মরতে চাই। কন্যা মানে দু'টি স্তন ও একটি যোনীর সমন্বয় নয় এ জ্ঞান পুরুষতন্ত্র ও তার ধারক নারীকূলের মস্তিষ্কে গেঁথে মরতে চাই। পুরুষকে মানুষ হিসেবে দেখতে চাই।তার লৈঙ্গিক পরিচয় ভুলে যেতে চাই।

প্রতিদিন খবর আসে নীপিড়নের যৌন নীপিড়নের- শিশু থেকে তরুণী, গৃহবধূ থেকে কিশোরী কেউ বাদ নেই। এ আমাদের একদিনের রোগ?হঠাৎ করে ঘটা কোন উপসর্গ? তথ্য উপাত্ত ঘাটলে যে কেউ নিশ্চিত হয়ে যাবে এ রোগ অনেককালের।
এত পত্রিকা ছিল না, ছিল না ইলেকট্রনিক মিডিয়ার ছড়াছড়ি, মানুষ ও লোকলজ্জার ভয়ে আইন আদালত এড়িয়ে চলেছে যারপরনাই।
খবর এলেই কি সমস্যার সমাধান? আমরা নিজের ঘরে আগুন না লাগা পর্যন্ত ভীষণ আমোদে আলুপোড়া খাই।
দিনাজপুরে পাঁচ বছরের কন্যাশিশু ধর্ষিত।
রংপুরে নার্সিং হোমের শিক্ষার্থী নোট আনতে গিয়ে গণধর্ষিত।
আইন শৃংখলা রক্ষাকারীবাহিনী তাদের কাজ করবেন।
কন্যা শিশুর জন্য, দুই বেণী কাঁধে স্কুলে যাওয়া কিশোরীর জন্য, নতুন জীবনের স্বপ্ন দেখা তরুণীর জন্যে, বাসায় থাকা গৃহিণীর জন্যে-তাদের নিরাপদে রাখার জন্যে আমাদের ও ভাবা দরকার।
এ এক ছোট প্রয়াস, শুক্রবার বিকেল ৩:৩০-৫:৩০ সংসদ ভবনের সামনে, ন্যাম ভবনের উল্টোপাশে, সাদা কাপড় পরে, লাল কাপড়ে মুখ বেঁধে দাঁড়ানো- এটুকু বলার জন্য "নারীর উপর নির্যাতন, রুখে দাও জনগণ"; যে ছোট প্রয়াস আপনাকে পাশে পেয়ে হয়তো সচেতনতার বৃহৎ পথের সূচনা করবে।
আসুন বন্ধুরা আমরা বলে দেই "ছোট্ট পূজার দায়িত্ব/নিলেন মাননীয় সরকার/এমন দায়িত্বের হাত/ঘটনা ঘটবার আগেই/প্রতি শিশুর দরকার"
আমরা জানাই বিচারের প্রক্রিয়া এমন হোক যেখানে ধর্ষিতা নয়, ধর্ষক প্রমাণ করবে সে দোষী নয়।
আপনাদের উপস্থিতি আমাদের শক্তি।

সর্বশেষ এডিট : ০২ রা নভেম্বর, ২০১৬ রাত ৮:৫৭
১৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Victims of enforced disappearances পার্সন হিসেবে আমার বক্তব্য.....

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই মে, ২০২৬ দুপুর ১২:২১

গত ২৫ এবং ২৬ এপ্রিল ২০২৬ এ মানবাধিকার সংগঠন 'অধিকার' এবং World Organization Against Torture (OMCT) এর যৌথ উদ্যোগে ঢাকায় “The Prevention of Torture and the Implementation of UNCAT and... ...বাকিটুকু পড়ুন

পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ০৫ ই মে, ২০২৬ দুপুর ১:২৯

পশ্চিমবঙ্গের বিধান সভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জয় এবং এর ফলে উদ্ভূত আদর্শিক পরিবর্তন কেবল ভারতের একটি প্রাদেশিক বিষয় হিসেবে দেখার সুযোগ নেই। এটি দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক সমীকরণে,... ...বাকিটুকু পড়ুন

আমাদের খারাপ দিনের পর

লিখেছেন সামিয়া, ০৫ ই মে, ২০২৬ বিকাল ৫:৫৪




আমার মাথা যেন আর কাজ করছিল না। বাইরে থেকে আমি স্বাভাবিক হাঁটছি, চলছি, পড়ছি, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি কিন্তু ভেতরে ভেতরে আমি সম্পূর্ণ ভেঙে পড়েছিলাম মায়ের কথা ছোট বোনটার... ...বাকিটুকু পড়ুন

কিংকর্তব্যবিমূঢ়

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই মে, ২০২৬ রাত ৯:৩৩


দীর্ঘদিন আগে আমার ব্যক্তিগত ব্লগ সাইটের কোন এক পোস্টে ঘটা করে জানান দিয়ে ফেইসবুক থেকে বিদায় নিয়েছিলাম। কারণ ছিলো খুব সাধারন বিষয়, সময় অপচয়। স্ক্রল করে করে মানুষের আদ্য-পান্ত জেনে... ...বাকিটুকু পড়ুন

গেরুয়া মানচিত্রে পশ্চিমবঙ্গ: একটি রাজনৈতিক বিশ্লেষণ ও শিক্ষা।

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৫ ই মে, ২০২৬ রাত ১০:৩৮


দীর্ঘ ১৫ বছরের টিএমসির শাসনের সমাপ্তি ঘটিয়ে অবশেষে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল হয়েছে। গেরুয়া শিবিরের এই ভূমিধস জয়ের পেছনে অবশ্য মোদি ম্যাজিকের চেয়ে সাবেক মুখ্যমন্ত্রী মমতার ব্যর্থতার... ...বাকিটুকু পড়ুন

×