somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বৈশাখ এসেছে

১৪ ই এপ্রিল, ২০২৪ ভোর ৪:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

খুব ইচ্ছে করছে অক্ষরে অক্ষরে শব্দে শব্দে তোমাকে ঝিঁঝিঁ পোকার মনোযোগে ডাকতে।তারপর তোমার মুখ দু'হাতের পাতায় নিয়ে জিজ্ঞেস করতে কি দিলে তুমি আমাকে আবার বৈশাখ ফিরিয়ে দিবে প্রিয়?

তোমার সাজ ছাড়া কোন কালে এই কোন কিছু না জানা আমার পহেলা বৈশাখ এসেছে?তুমি চেয়েছো তাই চৈত্রের শেষ দিনে আমি নদী হয়ে তোমার পায়ের পাতায় আছড়ে পড়েছি,তোমার আলতা পায়ে চুমু খেয়ে দিব্যি ফিরে এসেছি সব দাবদাহকে গায়ে মেখে অন্তরের শীতলতা নিয়ে...
পিকাসো একবার আঁকার রঙ ফুরিয়ে গেলে শুধু নীল রঙ দিয়ে আঁকলেন, সেই আঁকার নাম হয়ে গেল 'ব্লু পিরিয়ড';
তুমি না সাজলে আমার রঙ ফুরিয়ে যায় আনন্দের,তুমি না বললে আমার শব্দেরা আঁতুড় ঘরে গলায় লবণ আটকে মরে যায়,তুমি চোখে কাজল না দিলে আমার মেঘেদের সাথে আড়ি দিতে ইচ্ছে করে,তোমার পায়ের নূপুরে রোদ না ছলকালে আমার বুকে গ্রহণ নামে,তোমার কণ্ঠ না শুনলে কানে তালা লেগে যায়-বধির হয়ে যাই;
তোমার শাড়ির আঁচলে বৈশাখের লণ্ডভণ্ড বাতাস গুন্ডামী করে আকুলিবিকুলি না করলে আমার স্নায়ু বৈকল্য স্থায়ী হয়ে যায় হে প্রিয়।
তোমার চুড়িতে,বালায়,চুলের কাঁটায় মুহুর্মুহু আমার এটা সেটা না আটকে গেলে কিসের মজা বৈশাখে!
ইলিশ মাছেরা কড়কড়ে তড়পাবে গরম তেলে,তোমার ঘাম চিকচিক চেহারায় বিরক্তি আর মায়া একসাথে হয়ে আমাকে খাওয়া বেড়ে না দিলে আড়ং থেকে কেনা মাটির থালা বাসনের সেটে কিসের পান্তা ইলিশ উৎসব!তাই প্রিয় নারী,তুমি সাজো তোমার ঢঙ এ,আমি মনের লেন্সে চোখ রেখে চেয়ে রইব নির্নিমেষ।

#আফসানা_কিশোয়ার
#randomthoughts
#PohelaBoishakh

সর্বশেষ এডিট : ১৪ ই এপ্রিল, ২০২৪ ভোর ৪:০৩
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কি আছে কারবার

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৪৩


ঐ যে হেঁটে যাচ্ছিলাম- দেখলাম
ভণ্ডামি আর প্রলোভন কাণ্ড;
ক্ষমতায় যেনো সব, ভুলে যাচ্ছি অতীত-
জনগণ যে ক্ষেতের সফল ভিত
অবজ্ঞায় অভিনয়ে পাকাপোক্ত লঙ্কা;
চিনলাম কি আর খেলেই ঝাল ঝাল
তবু ভাই চলো যাই, হেঁটে- হেঁটেই... ...বাকিটুকু পড়ুন

=মন বাগানে ফুটে আছে রঙবাহারী ফুল=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:০৫



তুমি তো আর করলে না যাচাই, মন আমার মন্দ কী ভালো,
প্রেম কথনে ভরালে না মন, ভালোবেসে করলে না মনঘর আলো;
মনের শাখে শাখে ঝুলে আছে মধু মঞ্জুরী ফুল,
কী মুগ্ধতা ছড়িয়ে পাপড়ির... ...বাকিটুকু পড়ুন

আজ শবে বরাত!!

লিখেছেন রাজীব নুর, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:২০



ইসলামি বিশ্বাস মতে,
এই রাতে আল্লাহ তার বান্দাদেরকে বিশেষ ভাবে ক্ষমা করেন। ফারসি 'শবে বরাত' শব্দের অর্থ ভাগ্য রজনী। দুই হাত তুলে প্রার্থনা করলে আল্লাহ হয়তো সমস্ত অপরাধ... ...বাকিটুকু পড়ুন

ফেলে আসা শৈশবের দিনগুলি!

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:২১


চট্টগ্রামে আমার ছোটবেলা কেটেছে নানুর বাড়িতে। চট্টগ্রাম হলো সুফি আর অলি-আউলিয়াদের পবিত্র ভূমি। বেরলভী মাওলানাদের জনপ্রিয়তা বেশি এখানে। ওয়াহাবি কিংবা সালাফিদের কালচার যখন আমি চট্টগ্রামে ছিলাম তেমন চোখে পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

“Epstein “ বুঝতে পারেন ! কিন্তু রাজাকার,আলবদর,আলশামস আর আজকের Extension লালবদর বুঝতে পারেন না ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৬:০৮

মূলত এটি একটি ছবি ব্লগ। এক একটি ছবি একটি করে ইতিহাস। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কস্টের অধ্যায়।

এপস্টেইন ফাইল দেখে আপনারা যারা বিচলিত, জেনে রাখুন ভয়াবহ আরেক বর্বরতা ঘটেছিলো ৭১এ এদেশেই, আর... ...বাকিটুকু পড়ুন

×