যেসব মানুষেরা সুখ-দুঃখ দেয় না
মুহূর্তের সঙ্গবাজি ই যাদের কাছ হতে মোটের উপর প্রাপ্তি
ঠিক করেছি এখন থেকে তাদের কাছেই যাবো।
তোমাকে ভালোবাসি, তুমি আমাকে; এ অনুভবের যে ভাষা
তার বিনিময়ে সুখ যতটুকু তার চাইতে তিনশ গুণ বেশি দুঃখ,
অস্বস্তির কাঁটা ঝোপ, আতঙ্কের বিভাস তোমাকে হারানোর
প্রতি পলে;- এর চেয়ে ঢের ভালো অনুভবহীনতার খোলে
সময় পার করার আড্ডা আড্ডা খেলা - এমন ই ভাবি
যারপরনাই। তারপর আবার নতমুখ তোমার খোলা বুকে,
চোখের তারায় আত্মঘুড়ির প্রশ্নাতীত সমর্পণ, নাটাই তোমার
হাতে দিয়ে অস্ফূটে বলি- 'আমি আর ভো-কাট্টা ঘুড়ি হব না'।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



