ইসাবেলা...চলমান
অন্তরবর্তীকালীন সরকারের মতো কোন নীরব ঘাতক
ধ্বসিয়ে দিচ্ছে আমার বোধ-বুদ্ধির হাওয়া ঘর;
বাতাসের বিপরীতে দাঁড়িয়ে বিরোধীদলের
জপমালার মতো বলে যাচ্ছি -
'ইসাবেলা, তোমার ভালোবাসা চাই'; ঐ দিকে
তুলসিতলায় সন্ধ্যাদীপ জ্বেলে 'দুর্ভাগ্য' হাসছে,
মন্দিরের কাঁসা-ঘণ্টা, এমন কী মসজিদেও
উঠছে রোল "অমন ভালোবাসার পরিণতি নাই"।
আমি শুধু জানি-
ভালোবাসা স্বপ্ন নয়, বাস্তব অনুভব
এ শাসন নয়, শাসিত হবার আভাস
স্নেহ-মমতায়, ভালোবাসা প্রেমকে
ছুঁয়ে এমন কোথাও পৌঁছানো যেখানে
আমি-তুমি হয়ে যায় 'আমরা' এবং
বাঁচার অন্যনাম; স্বেদে-সংঘাতে- মিত্রতায়।
ভালোবাসা এমন এক প্রয়োজন
যা উঠবে না কখনো ন্যায়-অন্যায়ের দাঁড়িপাল্লায়।
তুমি আকোঁ উচিত অনুচিতের ঋষিজ সীমারেখা
অথবা বলো পরকীয়া, আমি রাবীন্দ্রিক শব্দে
অহর্নিশ বলবো-
ইসাবেলা, তোমারেই সঁপিয়াছি
মন-প্রাণ-দেহ, এই গরীবি 'হিয়া'।
সর্বশেষ এডিট : ২৫ শে আগস্ট, ২০০৯ রাত ৯:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



