মৃত্যু
ভাবতে থাকি......................... ভাবছি,ভাবছি....................কোথায় ছিলাম এতদিন?! স্বপ্ন নেই, সুখ নেই, জীবন যেখানে শুধুই আড়মোড় ভাঙ্গে, জেগে ওঠেনা। রাস্তার ধারে বসা রঙের পরতে মুখ ঢাকা মেয়েটাকে দেখে নাক সিঁটকিয়ে যেখানে নিজেই পরে লজ্জা পেতে হয় এই ভেবে যে, আমিও কি খুব আলাদা ওর থেকে??!! রোজ রাতে আমিও কি একটি হীংস্র কামুক মাংসপিন্ডের নীচে চাদর খাঁমচে,দাঁত চেপে পড়ে থাকিনা? এটা জেনেও যে এখানে কোন ভালবাসা নেই, সম্মান নেই, শ্রদ্ধা নেই, সম্মতির অপেক্ষা নেই?নিজের ইস্ছা কে চরীতার্থ করতে একটি চিতা থাবা দিয়ে ঘাড় মটকে দেয় একটি চিত্রা হরিণের? স্রেফ পার্থক্য এতটুকু, এখানে আছে নিরাপত্তা, বৈধতার লেবাস, আর এক টুকরা কাগজের দলিল "কবুল লেখা" কিছু ভন্ডের সাক্ষর সহ!!
জীবন
ভেসে যাচ্ছি..............ভাসছি, ভাসছি................... এ কোথায় এলাম আমি?! এত সবুজ চারদিকে! এত স্বপ্ন কেন? ফুলদানি ভরা লাল নীল সুখ, নাহ ফুলদানি ও নয়, সুখদানি! স্বপ্ন গুলো টানিয়ে রেখেছো দেয়ালে। কাঁচ দিয়ে কেন বাধাঁলে,পড়লেই যে ভেঙ্গে যাবে! ঐটা কি?!!!!! যাহ্, এ্যাকুরিয়ামে বুঝি কেউ মন রাখে?! ভালবাসার জলে রেখেছো? তাহলে ভয় নেই, মরবেনা। দরজা দিয়ে ঢুকতে গিয়েই টুং টুং করে বেজে উঠলো হাসিগুলো। স্বচ্ছ হাসির ডোরবেল!!!এটি বুঝি শোবার ঘর? বাহ্, বেশ তো! অপার ভরসা দিয়ে বানানো বালিশ দুটি মানিয়েছে ভাল। বিছানা টা এত এলোমেলো করে রাখো তুমি?! উহ্!! স্বপ্ন নিমগ্নতা, নগ্ন খুনসুঁটি, আবেশী স্বপ্ন, কামনা, বাসনা, তপ্ত স্পর্শ,ব্যাকুলতা সব ছড়িয়ে ছিটিয়ে লঙ্কা কান্ড করে রেখেছো! একটু বসি,বড্ড হাঁপিয়ে গেছি। বিছানায় বসে পড়লাম। মেঝে তে বসে আমার কোলে মুখ গুঁজলে তুমি। হাতটি ধরে বললাম "সব আমার,এত সব?"।হাতে একটা ছোট্ট চাপ দিয়ে বুঝিয়ে দিলে তোমার প্রতিবাদহীন নীরব সম্মতি। মেঝেতে এসে বসলাম। তোমার পাশে। এবার সমর্পণের পালা।
মেঘ তো ছিলনা আকাশে! ঝড় উঠলো কেন হঠাৎ?! কিছুতেই জানলা গুলো আটকাতে পারলাম না। হয়তো মনে মনে দূজনেই চাইছিলাম নাই বা আটকালাম! থাক না খোলা! ধুলা উড়ছে? উড়ুক! ফুলদানি আছড়ে পড়ছে, উড়ছে ঘরের পর্দাগুলো,ঘরটা এখন সমস্তই বেআব্রু! এলোমেলো বিছানাটা এবার আরো এলোমেলো, স্রেফ বালিশ দুটি অনড়! ভরসা যে ভর্তি ওতে, এত সহজে কি আছড়ে পড়বে?! তপ্ত এক চিলতে ঝড়ো হাওয়া ফনা তোলা সাপের মত ফোঁস ফোঁস করতে করতে প্রথমে আমার কপাল, অধর তারপর গলা আর ঘাড়ের সন্ধিক্ষনে আটকে গেল। উহ্,যেন পুড়ে যাচ্ছে! নাহ্,বৃষ্টি তো নামে না। খালি ঝড় আর ঝড়! আমি ভয় পাচ্ছি! দেয়ালে লাগানো স্বপ্ন গুলো পড়ে ভাঙবে না তো? "না ভাঙবে না" তোমার বজ্রকঠিন আশ্বাস!!! মড় মড় করে ভেঙ্গে পড়লো একটি বিষবৃক্ষ! যে বৃক্ষে সারাবছর ধরতো সন্দেহের তিক্ত নীলচে ফল! শীত করছে আমার। কাঁপছি আমি! এবার তুমি টেনে দিলে প্রগাড় প্রেমের উষ্ম চাদর!!!! মাতাল ঝড়! থামেনা কেন? না থামুক। সব ভেঙ্গে চুরমার করে দিক। পৃথিবীটা আজ শ্মশান হয়ে যাক, এতটুকু প্রানের স্পন্দনও যেন অবশিষ্ট না থাকে! ঝড়..ঝড়..ঝড়.........
ঝুপ করে রিমঝিম বৃষ্টি..........ভিজে গেলাম, দুষ্টুমতি বৃষ্টির ছাঁটে.........উষ্ম চাদরের নিচে ঘুমিয়ে গেলাম................অপার সুখে............

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

