আহা হা হা হা কি রূপবান চকলেট!!!
আইজ বিকেলে এইডা ৩খান কিনে দিয়া তুমি কইলা "একখান তুমার এক খান তোমার ছোট ভাইডার আর এক খান তোমার কাজিনের"(যেইডা উইড়া আইসা যুইড়া বসছে)
তুমি বুঝনাই তখন তুমার কথা গুলান আমার কান থেইকা ডাইরেক্ট কইলজাতে বাড়ি দিতাছিল পুরা আর্টশেল ব্যান্ডের ড্রাম পিটানির মত। আহারে এমন সুন্দর চকলেটের ভাগ দিতে হইব? দুঃখে পরান আমার ছিড়া পলিথিন হই গেল। আফসুস
ডেটিং শেষে
বাসায় ঢুইকা দুই বান্দররে যখন দুইডা সাফারি হাতে ধরাই দিলাম এমন হাসি দিল দেইখা দুঃখে আমি ইনস্ট্যান্টলি ডিসিশন নিলাম আগামী ৩ দিন আমি হাসুম না।
মনের দুঃখে নিজের ডা তখনি সাবাড় করলাম। (রোজা ছিলাম না
এখনো পুরা দমে আফসুস খাইতাছি আর মনে মনে ঐ দুই বান্দরের একটার লকারের চাবি হাতানোর প্ল্যান করতাছি।( কারন আমার ভাই তারটা না খাইয়া লকারে রাইখা দিছে)
বিঃদ্রঃ ডেটিং টা ছিল আমার আপুনি আর তার বয়ফ্রেন্ড এর সাথে
সর্বশেষ এডিট : ১৮ ই এপ্রিল, ২০১০ সকাল ১১:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




