আমার ঘরে কোন জানালা নেই
তবে বারান্দা আছে
বারান্দার দরজা কোনদিন লাগান হয়না
এক টুকরো শহুরে আকাশকে দূরে রাখতে ভালো লাগেনা
দরজা দিয়েই আকাশটা আমার ঘরে আসে
মাঝে মাঝে চাঁদকে আমন্ত্রন জানাই
চাঁদেটা না বড্ড অভিমানী
তার অভিযোগের শেষ নেই
শহুরে বাসিন্দারা নাকি ফ্ল্যাট কালচারে এসে চাঁদ কে আর খোঁজেনা
আমিও নাকি ওদের দলে মিশে গেছি আর গান শুনাইনা।
আজ দুমাস পর ভয়ে ভয়ে চাঁদ কে ডেকেছি
তোমার চোখের শ্রাবণ হয়ে আকাশকে দেখতে চাইনা
তাই চাঁদকে পাঠাব তোমার কাছে
আর আকাশকে বলব তোমার চুলে একটু মেঘ ছড়িয়ে দিতে
ফাগুনের কথা মনে করিয়ে দিচ্ছে অপরাজিতা
তাই নীল অপরাজিতাও পাঠাচ্ছি
ইচ্ছে হলে জড়িয়ে নিও

সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



