আমি চলে যাব কোন এক বিষণ্ণ সন্ধ্যায়
রেখে যাব আমার কিছু টুকরো
আমি কোন এক পূর্ণিমা তিথিতে চলে যাব
নিয়ে যাব তোমার দেয়া অব্যাক্ত ভালোবাসা
আমি কাউকে না জানিয়েই চলে যাব
যখন একটু লক্ষ্য করলেই দেখবে শহুরে গাছ গুলো ঘিরে
হাজার পাখি উড়ছে রাতের আশ্রয়ের জন্য
স্ত্রী অপেক্ষা করছে স্বামী ফিরল বলে
প্রেমিকাকে নিরাপদে ঘরে পৌঁছে দিয়ে
নিজের ঘরে ফিরতে উদ্ধত প্রেমিক
মা তার সন্তান কে রাতের খাবার কি দেবেন চিন্তায় অস্থির
অফিস থেকে বেরুনো ক্লান্ত শরীরদের ঘরে ফেরার তাড়া
আমি ঠিক এমনি একটা ব্যাস্ত কিন্তু বিষণ্ণ বিকেলেই চলে যাব
আর তোমায় দেয়া কবিতার ডায়রিতে যোগ হবে শেষ কবিতা

সর্বশেষ এডিট : ৩১ শে মার্চ, ২০১৯ সকাল ১১:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





