অভিমানের ভেলা ভাসিয়ে কত দূরে তুমি যাচ্ছ?
মনে মনে আমি তোমায় ডাকি তুমি কি তা টের পাচ্ছ?
শত বলেও নীল শাড়িতে দেখতে পারিনি তোমায়
আজ তোমার পরনে নীল টিপ, শাড়ি
লুকিয়ে দেখি ওই কোনায়
আজো ফ্রেমে আটকানো তোমায় দেখে নিঃশ্বাস হয় ভারী
সকল ঘৃণা আমারই জন্য তবু তোমায় না ছাড়তে পারি
ছিলে, আছ, রবে বুকের বাঁ পাশে, রেখেছ কি আমায় ধরে
চোখ মেলে আজো তোমায় ভাবি সেটা সকালই হোক বা ভোরে
সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০১৯ সকাল ১০:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




