আমার ছুটির সময় এলো বলে,যাচ্ছি রেখে তোমার কিছু
যতই দূরে রইনা কেন তোমার স্মৃতি আমার পিছু
খুব চেনা সেই রাস্তা গুলো পা বাড়িয়ে হয়না দেখা
খুব প্রয়োজন হলেও পরে তোমায় ছাড়া বড্ড একা
নীল ফুলে রোজ তোমায় দেখি সাধ মেটে না তোমায় দেখে
বল্লেনা তো ডেকে, যাচ্ছ কোথায় আমায় রেখে
মুক্তি তোমার স্বাধীনতার রবনা আর তোমার পিছে
তবু যেন তোমার শহর দাড়িয়ে আছে আকাশ নীচে
সর্বশেষ এডিট : ২১ শে ডিসেম্বর, ২০১৯ ভোর ৫:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


