তুমি এসেছিলে কোন এক শীতের সন্ধ্যায়
তোমার আসার কথা বসন্তে
তুমি এসেছিলে এক মরুভূমির বুকে ঘর খুঁজতে
তোমার জন্য ছিল সবুজ অরন্য
অমাবস্যার রাতে তুমি চাঁদের স্বপ্ন দেখেছ
অথচ মাঘী পূর্ণিমার রাতে একবারও ফিরে তাকাওনি আকাশে
আলো ছায়ার মাঝে দিন তো প্রতিদিনের মতো চলে গেছে
শুধু বাতাসের গায়ে তোমার গন্ধ ছিলনা
সর্বশেষ এডিট : ২৯ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





