১। শোন মেয়ে চোখে তোমার ফাগুন প্রেমের আগুন আছে লেগে
ঝরে পরুক দুঃখ গুলো স্বপ্ন উঠুক জেগে
ভাসবে তুমি মেঘের ভাঁজে বাচবে নতুন আঁচে
স্বপ্ন গুলো ভির করেছে মন গভীরের কাঁচে
দাও কথা দাও বাঁধবে আবার নতুন সূরের গান
মরুভুমির তপ্ত বুকে আসবে ফিরে প্রান
২। গাছের পাতায় কাপন লাগে তাকাই প্রেমের অনুরাগে
এর আগে তো দেখিনি চোখ সূর্য ডোবা অস্ত রাগে
ফাগুন হাওয়া ডাক দিয়ে যায় তোমার পথের আসা যাওয়ায়
তোমায় গায়ের গন্ধ ছড়ায় আঁকরে আমি ওটুক পাওয়ায়
সর্বশেষ এডিট : ১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


