পার্থিব জগতে আমার ভালোবাসা বড্ড বেমানান
যোগ্যতার মাপকাঠিতে ওজনে কম হলে এটাই স্বাভাবিক
চাওয়াগুলো যতই সীমিত হোকনা কেন
অপ্রাপ্তির খাতাটাই সব চেয়ে ভারী
কি আসে যায় এখন আমি একলা চলতে পারি
খুব বুঝেগেছি এ সংসারে আমার ঠায় নেই
বাবুই পাখির বাসা আমার জন্য না,আমি হবো শঙ্খ চিল
আর কারো জন্য না হোক নিজের জন্যই
ডানায় ভালোবাসা জড়ানোই থাক


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


