somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কোনো এক আষাঢ়ের ছোট্ট অতিথি....

০৬ ই মার্চ, ২০১৩ রাত ১০:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আষাঢ় মাসের কোনো একদিন। তুমি যেখানটায় বেড়ে উঠছিলে সেখানকার পরিবেশ থমথমে। যে ডুমুর গাছের ফাঁক গলে সূর্য্যের নরম আলো ছিটকে পড়তো তোমার মুখে, সেই সূর্যটা যেনো আজ ঘুমিয়ে আছে। চারপাশ জুড়ে অদ্ভুত এক নিরবতা নেমে এসেছে। সবার চোখেমুখে একই ধ্বনি- 'আর কত ঝরবে এই অঝোরধারা? এবার আলোর বন্যা চাই'। উঠোন ভরে আছে থৈ থৈ জলে। কারো কোনো দীর্ঘশ্বাস তোমার কানে ঠেকছেনা। তুমি ভিজে জবজবে এক অসহায় চড়ুই ছানাকে পুতুলের লাল কাপড়ে মুড়িয়ে রেখেছো। তোমার আন্তরিক উত্তাপে সে গা ঝাড়া দিচ্ছে। তুমি শুনিয়ে যাচ্ছো তোমার আন্তরিক অভ্যর্থনা।

এরপর ঝুম বৃষ্টি। যে বৃষ্টিতে আশেপাশের খাল বা পুকুর থেকে কৈ মাছেরা পাড়া বেড়াতে আসে আনন্দচিত্তে, ঠিক তেমনি পাড়া বেড়ানোর আমেজ যেনো তোমাতেও বিরাজ করছিলো। ভীষণ কালো মেঘে ছেয়ে থাকা আকাশটা কেঁপে কেঁপে উঠছে। তুমি কাঁপছো ঠকঠক করে। তোমার গাযে শিহরণ বইছে। তোমার কাছে সেই প্রকৃতি অনন্য সুন্দর। এমন কাজল কালো পৃথিবী যেনো কোনোদিন দেখনি তুমি! ছো্ট্ট পাখিটাকে বিছানার এক কোণে যত্নে রেখে, তুমি নেমে গেলে আষাঢ় জলে। ভয়হীন চোখে অসীম আনন্দ ঢেউ খেলে যাচ্ছে। চিকমিক করছে পুরো অবয়ব। বৃষ্টির ফোটায় তোমার গা শীতল হয়ে যাচ্ছে আর তুমি গুনগুনিয়ে বিশ্বকবিকে স্মরণ করছো- 'বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদেয় এলো বান...।' আহা! এ কী প্রশান্তি!!

তুমি তোমার আগলে রাখা পাখিটাকে যত্ন করে বিছানায় রেখে এসেছিলে। ছোট্ট শরীর আবৃত ছিলো লাল কাপড়ে। তুমি জানতেনা যে, সেই ঘরের জানালাটা কখন তীব্র বাতাসে খুলে গেছে! তুমি জানতেনা, বৃষ্টির ফোটারা দানবের মত হাত বাড়িয়েছিলো সেই ঘরের বিছানায়! ভেজা পালকগুলো আর শুকানোর অবসর পায়নি। ধুকুপুকু শ্বাসটাও একনিমিষেই অনেক দূরের হয়ে গেল। ভেবে দেখো একবার, তখন তুমি কি করেছিলে! তোমার চোখের জলে আবার বৃষ্টি নেমেছিলো। সেই জলে তুমি আর নামোনি। তোমার মনের উঠোন ভিজে ভিজে একাকার। তোমার আনন্দহীন উত্তাপ সেই সময়কে পুড়িয়ে দিয়েছিলো। অদ্ভুত এক মায়াতে তুমি জড়িয়েছিলে। কী প্রগাঢ় তোমার ভালোবাসা!!

আজ এতগুলো বছর পেরিয়ে এসেছো তুমি। এখন আষাঢ় নেই। সে আসবে ঘুরেফিরে। ফাগুনের শেষ হাওয়া বইছে বাতাসে। সূর্যের তেজ ক্রমশ বাড়ছে। প্রতিদিন তোমার চোখে মুখে এর তেজময় দীপ্তি ছড়িয়ে থাকে। তুমি হও আহ্লাদিত। আজও এর ব্যতিক্রম হয়নি। ব্যতিক্রম অন্যদিকে। জানালার গ্রিলে বসে থাকা ছোট্ট চড়ুই। তার গা ভেজা নয়। সূর্য্যের আলোতে তার চকমকে শরীর। কী কারণে সামান্য আহত সে। তুমি তাকে স্পর্শ করলে। সে স্পর্শে উড়ে গেলোনা। চুপটি করে বসে রইলো। এক মুহূর্তে, অনেকটা সময় পেছনে ফিরে গেলে তুমি। অতি যত্নের সেই চড়ুইয়ের গায়ে যেনো হাত বুলিয়ে দিচ্ছো তুমি! স্মৃতি রোমন্থন করতেই চোখ বেয়ে নেমে এলো আরেক আষাঢ়।

ঝাপসা চোখে তুমি তাকাও ঝকঝকে আকাশে। এ আকাশে সেই থমথমে বৈরী ভাব নেই। এখানে কেবল উড়ে যাচ্ছে লাল কাপড়ে জড়ানো হাজারো চড়ুইপাখি!! যাদের ডানা বৃষ্টিরা ছুঁয়ে যায়নি, তীব্র বাতাসে থেমে যায়নি তাদের উড়ে চলার লড়াই। প্রকৃতির সকল শক্তির সাথে ক্রমাগত যুঝে চলছে তারা। তুমি তোমার কল্পরাজ্যে, নিজেকে সেইসব পাখিদেরই একজন ভাবলে! কী এক অনাবিল আনন্দ মুহূর্তেই ছায়া ফেললো তোমার মনের উঠোনে। একরাশ ভালোলাগায় চোখের কোণে ফুটতে লাগলো রঙিন ফুলে ভরা অপার সম্ভাবনার বাগান!!
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভুলে যেও

লিখেছেন জিনাত নাজিয়া, ১৬ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৩:০১

" ভুলে যেও "

একটু একটু করে চলে যাচ্ছি গভীর অতলে,
ধীরে সুস্থে হাটি হাটি পা পা করে এগিয়ে যাচ্ছি
অনন্তকালের ঘরে।
যেখানে থাকতে হবে একাকি
নি:স্বীম আঁধারে।

ভালো থেক ফুল,পাখি, লতাপাতা,
ভালো থেক... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ আকাশ বলতে কিছু নেই

লিখেছেন সালমান মাহফুজ, ১৬ ই এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৬:৪২

অনেক হয়েছে । আর না ।
সেই পরশু রাত থেকে । এক-দুই-পাঁচ-দশবার নয় । তিরাশিবার ! হ্যাঁ, তিরাশিবার ঈশিতার নাম্বারে ডায়াল করেও কোনো রেসপন্স পায় নি অলক ।
ওপাশ থেকে একটা নারীকণ্ঠ... ...বাকিটুকু পড়ুন

স্মৃতিভুক বৈশাখী মেলা আর হালখাতা....

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:৪১

স্মৃতিভুক বৈশাখী মেলা আর হালখাতা....

সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে বাঙালীর পহেলা বৈশাখ উদযাপন করার রীতিও বদলে গিয়েছে। অনেক ঐতিহ্য কালের গর্বে বিলীন হয়ে যাচ্ছে, আবার যুক্ত হচ্ছে নতুন নতুন রীতি,... ...বাকিটুকু পড়ুন

রোকেয়া পদক ২০২৫: ঘৃণা আর পুরস্কারের এক অদ্ভুত সহাবস্থান

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই এপ্রিল, ২০২৬ রাত ১:০৭


২০২৪ সালের ৫ই আগস্ট শেখ হাসিনার পতনের পর দেশে অনেক কিছু ঘটেছিল। কিছু আশার, কিছু উত্তেজনার, আর কিছু একেবারে হতবাক করে দেওয়ার মতো। হতবাক করার মতো প্রথমেই যে... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ- মেঘলা আকাশ

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই এপ্রিল, ২০২৬ ভোর ৫:৩৮

তাপমাত্রা ১৫ ডিগ্রী সেলসিয়াস
সময় সন্ধ্যা ৭টা বেজে ৪০ মিনিট
জানালা থেকে ঐ বাঁ দিকে Lake Ontario -র জল আর আকাশের মেঘের মেলা মিলেমিশে একাকার


একটু আলোর রেখা
টরোন্টো... ...বাকিটুকু পড়ুন

×