সৌরজগতের গ্রহ উপগ্রহের মধ্যে জরুরি সভা আহবান করা হয়েছে,সভাপতি সূর্য । তিনি ক্রোধে পুরাই অগ্নিশর্মা। বাকি গ্রহরা ভীত-সন্ত্রস্ত । চাঁদ নির্বিকার।
পৃথিবীঃ হে চন্দ্র,আমি বড়ই শরমিন্দা অনুভব করিতেছি।
চাঁদঃ আমি কিচ্চি ?
সূর্যঃ আদিকাল থেকে সবাই জানে তুমি আমার আলোয় আলোকিত হও,কিন্তু এখন কি দেখতাসি কোন একজনের ফেইস তোমার মধ্যে প্রতিফলিত হইতেসে -- শুধু তাই না,সেটা দেখাদেখি যদু-মধু-কদু সবারই ছবি আসতাসে,হোয়াট দ্য হেল !
মঙ্গলঃ আরে শুধু কি তাই,যে নাসা এতদিন আমাদের পিছে টাকা ঢালসে তারা কইতাসে নাসা বন্ধ কইরা দিবে,কারণ যেখানে খালি চোখেই চাঁদের বুকে কি হইতাসে দেখা যাইতেসে সেখানে আর নাসা-র কি দরকার !
বুধঃ অতএব চাঁদের এইসব সৌরজগত বিরোধী কাজ এবং বস সূর্যের "মেশিন" নষ্ট করে দেয়ার অপচেষ্টার প্রতিবাদে আগামী বুধবার পুরো পৃথিবীব্যাপী হরতাল ঘোষণা করলাম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



