somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অনাবৃষ্টি

০৯ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সেদিন হঠাৎ তাকে বললাম, তোমায় একটা নাম দেব, যে নামে কেবল আমি তোমায় ডাকব। কি নেবে না? বলল- আচ্ছা রেখ, তা কি নাম দেবে শুনি। বললাম- আজ নয়।
ভাবলাম, ওর নাম দেব ‘বৃষ্টি’, যার সাথে আমাদের একেক জনের সম্পর্ক একেক ধরনের।কেউবা তার মাঝে ভিজতে ভালবাসে কেউবা ভালবাসে তার রিমঝিম শব্দ শুনতে।আর কেউবা তার সমাপ্তি লগ্নের দিকে চেয়ে থাকে অধীর আগ্রহে। কিন্তু কবি সাহিত্যিকরা বৃষ্টিকে এঁকেছেন কল্পনার শত রঙ দিয়ে একেক জন একেক ভাবে। বিশেষ করে পল্লীকবি জসীম উদ্দীন বৃষ্টিকে পল্লীর জীবন-যাত্রায় এমন এক অবিচ্ছেদ্য অংশে রূপ দিয়েছেন সত্যিই যেন বাংলার নিসর্গিক চিত্র বৃষ্টি ছাড়া অসম্পূর্ণ রয়ে যায়।
যেমনটি দেখা যায় গ্রীষ্মের কাঠফাঁটা রোদে ধূ-ধূ বালূময়, শ্রীহীন এক অসবুজ মাঠ, যেখানে চৈত্রের প্রচন্ড রৌদ্রে মাটি চৌচির হয়ে যায় , ঘাসগুলো হয়ে যায় বিবর্ণ , যেখানে দৃষ্টি বেশী দূর এগোয় না আর প্রচন্ড তাপে রাখাল ছেলে তার গরুগুলো নিয়ে যেতে পারে না । কিন্তু বৃষ্টি এসে যখন এই উওপ্ত মাঠকে ছুঁয়ে যায় তখন শ্রীহীন মাঠের দৃশ্যপট কিছু দিনের মধ্যে পাল্টে যায় । সেখানে বিভিন্ন প্রজাতির মস , শৈবাল , টেরিস , ছএাক ইত্যাদি জন্মে । আর তখন রাখাল ছেলের দল গরু-ছাগল নিয়ে আবার মাঠের এ প্রান্ত থেকে ও প্রান্তে ছুটে চলে অবিশ্রান্ত । আর বিকালে বাড়ী ফিরে পরদিন আবার মাঠপানে রওনা দেয়। অপর দিকে কবর কবিতার সেই বৃদ্ধ দাদুর মত বহু লোক বলদ-জোয়াল নিয়ে মাঠ পানে রওনা হয় সারা দিন জমিতে চাষ করে সোনার ফসল ফলাবে বলে। এমনি ভাবে কিছুদিন পর সারা মাঠ সবুজ, হলদে, সোনালি হরেক রঙে রঙ্গিন হয়। কোথাও কাঁচা কোথাও পাঁকা কোথাও বা কাঁচা-পাঁকা ধান আবার কোথাও হলুদ, সরিষার ক্ষেত। সবকিছু মিলে এ যেন জসীম উদ্দীনের “নকশী-কাঁথার মাঠ”!
কিন্তু আমি যেটা ভাবছি, “নকশী কাথার মাঠ”-এর পিছনে যে বিষয়টি জড়িত তা হল বৃষ্টি! এই বৃষ্টি না হলে নকশী কাঁথার মাঠ না হয়ে তো আগুনের মাঠ হত! আসলে বৃষ্টিই পারে সবকিছুকে সজীব করতে, ধূ-ধূ বালুময় মাঠে নতুন প্রাণ দিতে; আবার তার অনুপস্থিতি পারে সবুজে-শ্যামলে ঘেরা পল্লী গ্রামকে এক শ্রীহীন জনপদে পরিণত করতে আর পারে সবুজ এক প্রান্তরকে ধূ-ধূ মরুভূমিতে পরিণত করতে। বৃষ্টির অনুপস্থিতিতে প্রকৃতি যেমন বিবর্ণ রূপ ধারণ করে তেমনি তার অভাবে মানুষের হৃদয়ে শূণ্যতার সৃষ্টি হয়। সত্যি, তার ভালোবাসা আছে বলেই প্রকৃতি এত সুন্দর আর সুন্দর তার বুকে বিচরণশীল সকল জীব। ভোরের ঘুম ভাঙ্গানো পাখীর কলরব আর মুক্ত আকাশে উড়ে বেড়ানো রঙ-বেরঙের প্রজাপতি আর পাখী এসব কিছুই পল্লী গাঁয়ের আপরূপ লীলা। কিন্তু , আমি ভাবি কি জানো? যদি সে কোন দিন অন্যত্র চলে যায় কাউকে কিছু না বলে, চলে যায় কল্পনার সীমার বাইরে আমাদেরকে ভুলে দূরে, বহু দূরে! তাহলে সে দিন গ্রাম বাংলার চিত্র কেমন হবে? হবে হয়ত হিরশিমা অথবা নাগাসাকি । কিন্তু আমার প্রিয় কবির কাব্য গ্রন্থটা কি সেদিন অযত্নে অবহেলায় চির বিলীন হবে? নাকি আগের মতই সে তার আবেদন ধরে রাখবে এই বাংলায়?
ভাবি, পারবে না।
কারণ, বৃষ্টির অভাবে তো সকল হৃদয়ে এক শূন্যতা বিরাজ করবে । সেখানে তো কোন আশা নেই, আলো নেই, ভালোবাসা নেই। আছে কেবল অসীম অন্ধকার , যেখানে কোন দিন আর আলো জ্বলবে না । তবে সত্য যে, বৃষ্টি ভালো না বাসলেও, ভুলে গেলেও , অন্যত্র চলে গেলেও কেউ তাকে ভুলতে পারবে না। তার দুটি রূপের মধ্যে প্রথম (সবুজায়ন) রূপটা চিরকালে মানুষের মাঝে স্মৃতি হয়ে থাকবে। হয়ত বা তাকে দূর হতে দেখে মনের অজান্তে বলবে , “অনাবৃষ্টি’’ ।
মেহেদী হাছান
জা.বি.
ফার্মেসী বিভাগ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

×