somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বই রিভিউ 'ম্যাপ অব বোনস'

২৫ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



নামঃ ম্যাপ অব বোনস
লেখকঃ জেমস রোলিন্স
প্রকাশনীঃ বাতিঘর


কাহিনি সংক্ষেপঃ
জার্মানির কোলনে প্রাচীন এক ক্যাথেড্রালে একদল প্রার্থনারত মানুষদের অজানা নিষ্ঠুর এক পদ্ধতিতে খুন করে সন্নাসীর পোশাক পরা ডাকাতদল। ক্যাথেড্রালে রাখা মূল্যবান গুপ্তধন ফেলে তারা নিয়ে যায় পুরনো কিছু হাঁড়। খ্রিস্টিয় ইতিহাসের প্রাচীনতম তিন রাজার এই হাঁড়ের আড়ালে লুকানো আছে অজানা এক নির্দেশনা, যার ভিত উন্মোচিত হলে মহাবিপর্যয়ের মুখে পতিত হবে মানবসভ্যতা। বিপর্যয় ঠেকাতে তদন্তে নিয়োগ দেয়া হয় আমেরিকান সিগমা ফোর্স এজেন্ট কমান্ডার গ্রেসন পিয়ার্স আর তার দলকে, তাদের সাহায্যার্থে এগিয়ে আসে ভ্যাটিকান বিশেষজ্ঞ ভেরোনা আর লেফটেনান্ট র‌্যাচেল। সম্মিলিতভাবে তদন্ত শুরু করতেই বাধার সন্মুখীন হয় তারা। একের পর এক আক্রমন আর ধ্বংসযজ্ঞের মুখে জীবনবাজি রেখে এগিয়ে যেতে থাকে অভীষ্ঠ লক্ষ্যের দিকে। এক দিকে বাইবেল, ইতিহাস, মিথ আর বিজ্ঞানের দূর্ভেদ্য পাজল আর অন্যদিকে শক্তিশালি প্রতিপক্ষ, কমান্ডার গ্রেসনের দল কি পারবে বিপর্যয় ঠেকাতে?
অত্যাধুনিক বিজ্ঞান, প্রাচীন মিথ, খ্রিস্টিয় উপাখ্যান, দূর্দান্ত অ্যাকশান আর দূর্ধর্ষ অ্যাডভেঞ্চার নির্ভর এই বইয়ের পটভূমি আবর্তিত হয়েছে পুরনো চার্চ, ক্যাথেড্রাল, আলেকজান্দ্রিয়ার সমুদ্রতল থেকে শুরু করে ভ্যাটিকানের সেইন্ট পিটার ব্যাসিলিকার তলা পর্যন্ত। যারা ধর্মীয় মিথ, অত্যাধুনিক বিজ্ঞান আর অ্যাকশান ভালোবাসেন তাদের জন্যে বইটি একটি রোলার কোস্টার রাইড।


মতামতঃ
জেমস রোলিন্স মানেই অ্যাকশন, অ্যাডভেঞ্চার এবং থ্রিল। হাজার বছরের ইতিহাস, মিথের সাথে আধুনিক বিজ্ঞানের যোগসূত্র এবং দুর্দান্ত একশন, অ্যাডভেঞ্চার রলিন্স সাহেবের লেখার ধরন। এর আগে ওনার আমাজনিয়া বইটা পড়েছিলাম খুব ভালো লেগেছিলো এরপরে জানতে পারি রোলিন্স সাহেব একটা বইয়ের সিরিজ লিখেছে সিরিজের নাম 'সিগমা ফোর্স'। এই সিগমা ফোর্স সিরিজে মোট ১৬ টি বই লিখেছে। গতবছর সিরিজের প্রথম বই অর্থ্যাৎ 'স্যান্ডস্টর্ম' পড়েছিলাম খুব যে ভালো লেগেছিল বলবো না আবার খুব খারাপও লাগেনি। এরপরে তার পরবর্তী বই 'ম্যাপ অব বোনস' হার্ডকভার অনেক খুজেছি কোথাও পাইনি তাই অনেকটা বাধ্য হয়েই পিডিএফ পড়া শুরু করেছিলাম।
এই বইটা এক কথায় অসাধারণ! ধর্মীয় মিথ, আধুনিক বিজ্ঞান, প্রাচীন মিথ, খ্রিষ্টীয় উপাখ্যান, দুর্দান্ত অ্যাকশন এবং অ্যাডভেঞ্চার নিয়ে তৈরি করেছে দারুন একটা প্লট।
কাহিনি শুরু হয়ে চার্চ, ক্যাথেড্রাল, শতবছর আগে ধ্বংস হওয়া আলেকজান্দ্রিয়া লাইটহাউজ দিয়ে সেন্ট পিটার ব্যাসিলিকায় এবং ফ্রান্সের এভিগননে ঐতিহাসিক টেম্পলারদের নির্মিত গথিক দুর্গ পাপাসির প্রসাদ পর্যোন্ত বিস্তৃত।

অনুবাদের কথা বললে বইটি যেহেতু অনেক তথ্যনির্ভর (কাল্ট, অত্যাধুনিক বিজ্ঞান) তাই বইটি অনুবাদ করতে যে একটু কষ্ট হয়েছে এটা বোঝা যায় তবুও আমার মনে হলো অনুবাদ আরেকটু ভালো হলে পড়ে আরো মজা পাওয়া যেত। আরেকটা কথা যখন বইটি পড়ি তখন কিছু কিছু সময় আমার ড্যান ব্রাউনের কথা মনে পড়েছে লেখার স্টাইলটা অনেকটা ড্যান ব্রাউনের মতোই তবে ড্যান ব্রাউনের বইতে যে রোলিন্স সাহেবের মতো এরকম একশন, এডভেঞ্চার নেই এটা বলাই বহুল্য। যারা কাল্ট, ধর্মীয় মিথ, প্রাচীর মিথ, আধুনিক বিজ্ঞান, একশন, এডভেঞ্চার, রোলারকোস্টার রাইডে পছন্দ করেন তাদের জন্য হাইলি রিকমন্ডেড।

পার্সোনাল রেটিং ৮/১০
হ্যাপি রিডিং

(ছবি ফেইসবুক থেকে নেয়া)
সর্বশেষ এডিট : ২৫ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:১৭
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

never give up!!! চেষ্টাটা যেন শেষ নিঃশ্বাস পর্যন্ত হয়....

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১০



অনেকেই নিজের ভাগ্যকে দোষ দেন। বলেন- ''ভাই, ভাগ্য বিড়ম্বনায় আজ আমার এই অবস্থা।'' অনেককে এও বলতে শুনেছি- ''আজ ভাগ্য সহায় থাকলে অনেক দূর এগিয়ে যেতাম।''
.
এইসব মানুষদের আমি বলি- ''শুধু... ...বাকিটুকু পড়ুন

আইনের ঊর্ধ্বে কেউ না - সরকারের পদক্ষেপ প্রশংসনীয়

লিখেছেন মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের... ...বাকিটুকু পড়ুন

ফেরারী বিকেল

লিখেছেন খায়রুল আহসান, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৫

বাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের রসায়নবিদ, Case File 02 — সিউলের অসমাপ্ত গুলি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৯


লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,... ...বাকিটুকু পড়ুন

নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৩

মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

×