বিরোধী দলীয় নেত্রী শুক্রবার ভাষণে বলেছিলেন "যদি আগামি দুদিনের মধ্যে সংলাপের ব্যাপারে কোন উদ্যোগ নেয়া না হয় তবে আগামি রবিবার ২৭ তারিখ থেকে হরতাল টানা তিনদিন । আর যদি সংলাপের আলোচনার ব্যবস্থা করেন তবে এই হরতাল প্রত্যাহার করা হবে ।"
এটি ছিল বিরোধী দলীয় নেত্রীর জাতির সামনে ওয়াদা আর সরকারের সামনে চ্যালেঞ্জ !
প্রধানমন্ত্রী ২দিন নয়, উনার ভাষণের একদিন অর্থাৎ ২৪ ঘন্টার আগেই দুপুরে ফোন করেন তবে সেই ফোন রিসিভ না হওয়ায় ২৪ ঘন্টার মাথায় আবার ফোন করের স্বদ্যোগেই , কথা হয় ১৭ মিনিট । কিন্তু হরতাল প্রত্যাহার করলেন না । প্রধানমন্ত্রী হরতাল প্রত্যাহারের অনুরোধও করেন এবং বলেন আসেন গণভবনে নৈশভোজের দাওয়াত, সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান হবে । কিন্তু বিরোধী দলীয় নেত্রীর এখানেও বিরোধীতা !! তিনি যেন সাড়াই দিতে চাইলেননা । বেগম জিয়া জানালেন হরতাল প্রত্যাহার অসম্ভব !! দাওয়াত গ্রহণও অসম্ভব !!
তাহলে হরতাল যদি আপনি দিতে পারেন হরতাল প্রত্যাহার কেন করতে পারেননা ? এটা কি জামায়াতের হরতাল তাই তাদের সাথে পরামর্শ ছাড়া প্রত্যাহার অসম্ভব বলে জানালেন !? তাহলে কি আওয়ামী লীগের বক্তব্য সঠিক হল যে আপনি জামায়াতের আমীর হয়ে কাজ করেছেন ! হরতালে তাদের অনুরোধেই ! কারণ সেদিন সমাবেশে ত আপনার পাশে শিবিরই ছিল ছাত্রদলকে হঠিয়ে ।
যাহোক , জাতি আশা করেছিল হরতাল প্রত্যাহার করে আপনি শুভবুদ্ধির পরিচয় দিবেন এবং রাজনৈতিক ভাবে হলেও জয়ী হবেন । কিন্তু আপনি এখানে রাজনৈতিকভাবে হেরেগেলেন । দেশের ৯০% জনগণ এমনটা প্রত্যাশা করেনি । তারা হরতাল প্রত্যাহার এজন্যই চেয়েছিন কারণ এমনকরে ফোনালাপ আপনাদের মাঝে ৫ বছরে একবারও হয়না । আর সেই শুভ মূহুর্ত আপনি শুভ ভাবেই নিতে পারতেন ।
আপনি বলেছেন হরতাল আলোচনা একসাথেই চলবে । আপনারা আলোচনা করবেন একটা পথ বের করতে , তার আগে কেউ আপনাদের এমন জনদূর্ভোগমূলক কর্মসূচি গ্রহণ করেনা । আপনি যদি হরতাল দিতেই থাকবেন তবে আমরা আপনাদের সংলাপ কেন চাইব ? আমাদের ত হরতাল প্রত্যাহার দরকার সেটা যেকোন ভাবেই হোক । সংলাপের মধ্যেই হোক আর নির্বাচনের , দলীয় অথবা নিরপেক্ষ ভাবে নির্বাচন । আমরা চাই সংকট মোচন । যদি সংকট থেকেই যায় তবে কিসের সংলাপ । আমরা হরতালের মত কর্মসূচি গ্রহণ করতে পারছিনা ।
আর এক মাঝি যেমন দুই নৌকায় পা দিতে পারেনা , এক সারথী যেমন দুই রথ চালাতে পারেনা , তেমনি আপনিও দুইধারার বিপরীত মুখীতারূপ দেখাতে পারেননা । তা জনগণের কাছে ধরা খেয়ে যায় । আপনি অবশ্যই গতকালের সিদ্ধান্তে ভুল করেছেন মাননীয় বিরোধীদলীয় নেত্রী !! এরপর সকল দায়ভার আপনারই ....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


