চারিদিকে হৈচৈ বিএনপির ত্রাণের ২২ ট্রাক আটকে দিয়েছে পুলিশ ।
সমালোচনা চলছে । যারা সমালোচনা করছেন তারা একটু ভাবুন,
"যে দেশে জাকাতের কাপড় নিতে গিয়ে ঠেলাঠেলি আর হুড়োহুড়ি করে পদদলিত হয়ে শত শত লোক মারা যাবার তিক্ত ঘটনা ঘটেছে, সে দেশে কি কোন ব্যক্তি বা সংগঠনকে ত্রাণ বিতরণের জন্য সুযোগ করে দেয়া যায় ?"
ত্রাণ দিতে হলে সরকারের প্রশাসন আছে, ঐ জেলার ডিসির নিকটে জমা দিন । ডিসি প্রশাসনের মাধ্যমে সবার মাঝে সমবন্টন করতে সক্ষম । ২২ ট্রাক ৭ লক্ষ রোহিঙ্গাদের মাঝে কিছুই না । বরং এই ২২ ট্রাক সহ আরও সাহায্য সমবন্টন করা ডিসির দায়ীত্ব ।
নাম ফুটানো বা রাজনীতির জন্য ফটোশেসন বড় কথা নয়, অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসন ছাড়া শান্তিতে ত্রাণ বিতরণ সম্ভব নয় ।
সর্বশেষ এডিট : ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



