somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মি: রেজা কিবরিয়ার গণফোরাম, মার্কা কিন্তু ধানের শীষ !

১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ড. রেজা কিবরিয়ার স্মরণ করা উচিৎ তার পিতা শাহ এম এ এস কিবরিয়া সাহেবের উপর গ্রেনেড হামলা হলে সে সময় জননেত্রী শেখ হাসিনা বিরোধীদলীয় নেত্রী হিসেবে বিএনপি সরকারের কাছে সঙ্গে সঙ্গে হেলিকপ্টারে আবেদন করেছিলেন, যাতে কিবরিয়া সাহেবকে হবিগঞ্জ থেকে দ্রুত ঢাকায় আনা যায়। কিন্তু সেই ধানের শীষের সরকার হেলিকপ্টার দেয়নি!
শেষমেশ তাকে সড়ক পথেই এম্বুলেন্স করে আনার সময় মধ্য রাস্তায় তার মৃত্যু ঘটে। তাকে হেলিকপ্টারে আনাগেলে হয়তো বাঁচানো যেত। কিন্তু ধানের শীষের বিএনপি সরকার তাকে বাঁচতে সাহায্য করেনি।
সেই ধানের শীষের প্রতিকে তিনি নির্বাচন করতে চান!
তিনি যে জোটে যেতে চান সেই জোটের বিগত সরকার তার বাবার হত্যার বিচার করেনি, সুষ্ঠু তদন্ত করে, মামলা করতেও বাঁধা দিয়েছে।
মি: রেজা কিবরিয়ার কিসে এত রাগ বুঝিনা! তার মা বিচারের দাবিতে রাজপথে নেমেছেন আন্দোলন করেছেন কিন্তু বিএনপি বিচার করেনি।
নতুন করে তদন্ত শুরু হয় ফখরুদ্দীন সরকারের সময়, তারপর বিচার শুরু। হয়তো দীর্ঘ ১০ বছরে বিচার চুড়ান্ত হয়নি, রায় আসেনি। কিন্তু বর্তমান সরকারের বিচার বিষয়ে কি দায়ভার আছে? এটি ত চলমান প্রক্রিয়া। রায় আসবে ইনশাল্লাহ, ২১ আগস্ট গ্রেনেড হামলার রায় পেলাম, কিবরিয়া হত্যা রায়ও হবে। হতেই হবে, কারণ এটি আওয়ামীলীগ শাসনামল। রাজনৈতিক যেকোনো হত্যাকান্ডের বিচার আওয়ামীলীগই করেছে, করতে জানে, ভবিষ্যতেও করবে।
যে দল তাদের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যার বিচার করেনি সেই দল জনাব কিবরিয়া সাহেব হত্যার বিচার করবে এটি কোন আহম্মোকও বিশ্বাস করেনা।
জনাব কিবরিয়ার মৃত্যুর পর তার ছেলে রেজা কিবরিয়া প্রথমে রাজনীতিতে আসতেই চাননি। তার বক্তব্য ছিল তার বাবা দেশের জন্য এতোকিছু করেও এই পরিণতি হল, তখন আমি আর রাজনীতিতে জড়াবো না।
আমি মেহেদী হাসান তার বাবার সম্পাদনায় মৃদুভাষণ পত্রিকার নিয়মিত পাঠাক ছিলাম। আমার ঐ সময়ে কিছু ছোট ছোট লিখাও পত্রিকাটি সে সময়ে প্রকাশ করতো।
তাই কিবরিয়া সাহেবের লিখা নিয়মিত পড়তাম, এবং সংখ্যাগুলি কালেকশন করে রাখতাম।
এখনও খুঁজলে সেই সংখ্যাগুলো আমার গ্রামের বাড়িতে মিলবে।
কিবরিয়া সাহেবের মৃত্যুর পর তার ছেলে রেজা কিবরিয়া ভারপ্রাপ্ত সম্পাদক হলেন। সেই পত্রিকাটিতে তার রাজনীতিতে অনাগ্রহতার কথাগুলি মিলবে যদি সেই সংখ্যাগুলো খুঁজাখুঁজি করি।
নেত্রী শেখ হাসিনা এর পর বিকল্প নেতা খুঁজে নিলেন। তারপর পরই মি: রেজা কিবরিয়া রাজনীতিতে আগ্রহী হোন। আওয়ামীলীগ দলের নমিনেশন চেয়ে আর পেলেননা, কারণ একটাই হবিগঞ্জ ঐ আসনে আওয়ামীলীগ দলীয় নেতা সেট হয়েছে। শুরুতে তিনি চাননি যখন নেত্রী তাকে দায়িত্ব দিতে চেয়েছেন। অগত্যা তার পিতার ভাগিনী তারানা হালিমকে এমপি ও মন্ত্রী বানিয়েছেন, যাতে কিবরিয়া সাহেবের পরিবারের প্রতি আওয়ামীলীগ অবদান রাখতে পারে।
বিএনপি তাদের পরিবারের সাথে বেইমানি করেছে, তাদের পত্রিকার প্রকাশনা বন্ধ করে দিয়েছে।
আর কি ক্ষোভে, কি দু:খে মি: রেজা কিবরিয়া ধানের শীষের প্রতীকের পিছনে ছুঁটেছেন আমি তার লেখার পাঠক হিসেবে বোধগম্য ত নয়ই বরং হতাশ!
আজ আপনার মা বেঁচে থাকলে আপনার এই নৈতিক পদস্খলন দেখতে হত না আমাদের ।
আমি ত ভাবছি একটাই কথা তা হল, বিএনপিতে যেহেতু অর্থমন্ত্রী হবার মতো কোন ব্যক্তি নেই, আর মি: রেজা কিবরিয়া প্রখ্যাত অর্থনীতিবিদ। তিনি হয়তো সেই অফারটি ফেলে দিতে পারছেননা। তিনি পিতার আদর্শ ও বিএনপির অত্যাচার ভুলে অর্থমন্ত্রী হবার আশায় বিভোর।
অবশ্য শেষমেশ আজ রেজা সাহেব পরিস্কার করলেন আমি ত বিএনপি তে যাইনি যাচ্ছি গণফোরাম দলে , আওয়ামী লীগ যেহেতু শাহ এম এ এস কিবরিয়া সাহেবের আদর্শ থেকে দূরে সরে গেছে তাই আমি গণফোরামে যোগদান করেছি ।
সর্বশেষ এডিট : ১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৩৭
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আজ হবে দেখা নিশ্চয়ই =

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০১ লা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৫০


জম্পেশ খানা শেষে তোরা করিস চায়ের আয়োজন
আজ একত্রে কাটাবো সময় আমরা প্রিয়জন,
ধোঁয়া ওঠা চায়ের সাথে আমরা ক'জন
গল্প আড্ডা আহা সেকি মধুর গুঞ্জরন।

জেনে যাবো কেমন ছিলে, আছো কেমন তোমরা,
কেউ... ...বাকিটুকু পড়ুন

তুমি মহারাজ সাধু হলে আজ, আমি চোর হলাম বটে

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:০২


আজ সকালে চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন কলিমুদ্দিন দফাদার। পাশের টেবিলে কয়েকজন ব্যবসায়ী নির্বাচন নিয়ে কথা বলছিলেন। তাদের মুখে উদ্বেগ দেখে তিনি বুঝলেন, এটাই তার নিজের মনের প্রতিধ্বনি। ১২... ...বাকিটুকু পড়ুন

Epstein File-মানবতার কলঙ্ক

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:০৮

গত ৩০ জানুয়ারি Epstein Files এর ৩ মিলিয়নেরও বেশি পৃষ্ঠার নথি, ২,০০০ অধিক ভিডিও এবং ১৮০,০০০টি ছবি প্রকাশিত হয়েছে। আমেরিকা ও ইসরায়েলের সব কুকর্ম ফাঁস করা হয়েছে!
যারা মানবতা, সভ্যতা,... ...বাকিটুকু পড়ুন

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

লিখেছেন নতুন নকিব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪০

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

ছবিঃ অন্তর্জাল।

পবিত্র মাহে রমজান খুবই নিকটবর্তী। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শা'বান, ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ,... ...বাকিটুকু পড়ুন

জীবনের গল্প- ৯৯

লিখেছেন রাজীব নুর, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৩২



১। আমাদের এলাকায় মুদি দোকানে কাজ করে জাহিদ।
জাহিদের বয়স ২৪/২৫ হবে। সহজ সরল ভালো একটা ছেলে। জাহিদের সাথে আমার বেশ খাতির আছে। সময় পেলেই সে... ...বাকিটুকু পড়ুন

×