আমি আমার প্রিয় দোস্তগুলার সাথে ঈদ করতে পারি না ।ছোটকাল থেকে আমার একটা বন্ধু আছে ,নাম রুবেল ।ওর সাথে আমার বন্ধুতো ১৮ বছর এর ,তাইলে আমরা ঈদ পেলাম ৩৬টা ,কিন্তু কপাল কী রকম ,ওর সাথে ঈদ করলাম ১টা ,তাও গতবছর লন্ডন আসার আগে ।ওর সাথে ঈদ করা হত না ,কারন ওরা দেশে যেত রোজার ঈদে ,আর আমরা যেতাম কোরবান ঈদে ।
আমার আর একটা ভাল বন্ধু আছে এর নাম শিশির ,ওর সাথে আমার বন্ধুতো ৮ বছর ,ওর সাথে আমার ঈদ ঐ গতবছর ই ।ওর আবার আত্নীয়র সংখ্যা বেশী ,প্রতিবার প্লেন করতাম এইবার এক সাথে করব কিন্তু করা হত না ।
আমার একটা বান্ধবী আছে ,ওর সাথে আমার দোস্তী ৬ বছর ,ওর সাথে একবার ও করা হয়নি ,প্রতিবার ঈদ এর আগে ঝগড়া বাধাবে ,এইবার ও ঝগড়া করতেছে ।ঈদ গেলেই আবার সব ঠিক ।
এখন তো আর ওদের কাছে পাব না ।
ও আমার আর একটা ভাল বন্ধু আছে নাম সামু ,কিন্তু ভাগ্য কী রকম আমার সাথে মজা করে ,আমি বাসা পাল্টাছি আজকে ,
নতুন বাসায় নেট আসবে ১০ -১২ দিন পর ।
তার মানে ঈদের পর ।তার মানে এই ঈদের সময় আমি নাই সামুতে
তাই এইবার চাকরী থেকে আর ছুটি নেই নি ।
ঈদে ছুটি নিয়া কী হবে ? মনটাই খারাপ হয়ে গেল ।
সর্বশেষ এডিট : ১৮ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৮:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


