ঐশীর বর্ণনায় বুধবার, রাত ২টায় হত্যাযজ্ঞ শুরু হয়। পরিকল্পনা অনুযায়ী চেতনানাশক ও ছুরি কেনা ছিল আগেই। রাতে কফির সাথে চেতনানাশক মিশিয় রাখে ঐশী । রাত ২টার দিকে গভীর ঘুমে যখন বাবা-মা আচ্ছন্ন, তখন বাবা-মায়ের রুমে হত্যার উদ্দেশ্যে যায় ঐশী। তখনকি একবারও ঐশীর স্মৃতির পাতায় ভেসে ওঠেনি মায়ের হাসিভরা মুখখানি, কিংবা জন্মদিনে বাজার থেকে কিনে আনা বাবার সবচেয়ে দামি উপহারটির কথা। মাদকাচ্ছন্ন ঐশী প্রথমে ছুরি চালায় বাবার গলায়। ছুরির ‘কৌশলি’ আঘাতে শ্বাসনালি কেটে যায় বাবার। এরপর কোনো ছুরিকাঘাত করেনি ঐশী।
জিজ্ঞাসাবাদে ঐশী জানায়, মায়ের ওপর তার প্রচণ্ড ক্ষোভ ছিল। তাই মাকে হত্যার সময় আরো বেশি হিংস্র হয়ে উঠে ঐশী। মা স্বপ্নার শরীরে উপর্যুপরি ১১টি ছুরিকাঘাত করে। গলায়, ডান পাঁজরে, বুকে, পেটে ও পিঠে ছুরিকাঘাত করে রক্তাক্ত করে স্নেহময়ী মাকে।
বাবা-মাকে খুনের পরও মাথা ঠান্ডা রাখে ১৭ বছর বয়সী ঐশী। বুদ্ধি করে ধারালো ছুরিটি নিজেই পরিষ্কার করে রেখে দেন ড্রয়ারে।
বিস্তারিত

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


