somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

টাংগাইল এর কোন ভাই আছেন মধুপুরে বটগাছে যীশুর ‘ছবি’

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মধুপুর বনাঞ্চলে একটি বট গাছে যীশু খ্রীষ্টের মুখের মতো একটি ছবি নিয়ে এখন তোলপাড় চলছে। এ খবরে পুরো এলাকার মানুষ এখন ছুটছেন ঘটনাস্থলে। হাজার হাজার খ্রীষ্টান-গারো, মুসলিম নারী পুরুষ সেই ছবি এক নজর দেখতে সেখানে ভীড় করছেন। জননিরাপত্তার জন্য পুলিশও নিয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

খোঁজ নিয়ে জানা যায়, টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের বন অধ্যুষিত টেলকি থেকে ২ কি মি ভেতরে গায়রা যাওয়ার পথে জলই নামক স্থানে রাস্তার ধারে একটি বট গাছের ডালের কোটরে যীশুর মুখের অবয়বের মতো ওই ছবিটি দেখা গেছে।

গত শনিবার রাত দশ টা থেকে এখানে মানুষের সমাগম শুরু হয়। গত ৮ সেপ্টেম্বর বিকেলে অফিস থেকে বাড়ি ফেরার পথে গায়রা গ্রামের রনিত ঘাগ্রা নামের এক খ্রীষ্টান যুবকের নজরে বিষয়টি প্রথম ধরা পড়ে। রনিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ জলছত্র এডিপির স্বাস্থ্য বিভাগের সুপারভাইজার।

রনিত সাংবাদিকদের বলেন, গত ৮ সেপ্টেম্বর দৃশ্যটি দেখে আমি স্ত্রী কে ছাড়া কাউকে বলিনি। প্রতিদিন এটি পর্যবেক্ষণ করতে থাকি। এরপর বিষয়টি এক এক জনকে দেখিয়ে মতামত নিতে থাকি।

অবশেষে শনিবার বিকেল থেকে ছড়িয়ে পড়ে খবরটি। রাতে ওই বট গাছের চারপাশের বেড়া দিয়ে প্রার্থণা শুরু করে খ্রীষ্টান ধর্মাবলম্বীরা। সকাল হওয়ার সাথে পাল্লা দিয়ে বাড়তে থাকে ভীড়। গেচুয়া গ্রামের অনুপ মারাক, থানার বাইদের রঞ্জন হাগিদক, গায়রার রুথ বলেন, লাঠিসহ যীশু কে স্পষ্ট দেখা যাচ্ছে।

গৃহিনী বার্নিতা রিছিল বলেন, গতকাল রাতে এসে কিছুটা দ্বিধায় ছিলাম। এখন এসে ছবি দেখে প্রার্থনা করলাম।

এলাকার মন্ডলী অনাথ রিছিল বট গাছের গোড়ায় অবস্থান করে সবার দান করা অর্থ ও মোমবাতি গ্রহন করছেন। তিনি বলেন, এটি এই মন্ডলের লোকজনের জন্য আর্শিবাদ।

মধুপুরে বটগাছে যীশুর ‘ছবি’ নিয়ে তোলপাড়

কাকরাইদ গ্রামের জনৈক আব্দুছ ছাত্তার এটিকে যীশুর ছবি বলেই মানছেন। তিনি তার পরিবারের সবাইকে এটি দেখানোর ব্যবস্থা করছেন।

কিন্তু মাদ্রাসা শিক্ষক মওলানা মো. ইয়াকুব আলী ও জয়নাল আবেদীন ভিন্নমত প্রকাশ করেন। তারা বলেন, ঈশা (আ.) (যীশু) এভাবে আবির্ভূত হতে পারেন না। তিনি আসবেন দজ্জালের অপশাসন রোধ করতে। সুত্র :: অলশেয়ার নিউজ
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×