somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঐশীর সুইসাইডাল নোট- নিশ্চিতভাবেই অন্যকারো তৈরী করে দেয়া

১৯ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ঐশীর সুইসাইডাল নোটকে ভুয়া বলে মনে হচ্ছে। মনের অনুভূতি প্রকাশ করতে ভাষায় ঐ ধরনের দক্ষতা থাকা- নেশাগ্রস্ত, বেপরোয়া জীবনের অধিকারী, একটি তরুণী মেয়ের থাকা সম্ভব বলে মনে হয় না। ভাষায় ঐ ধরনের দক্ষতা অর্জন করতে হলে অনেক সাধনা করা প্রয়োজন, সবসময় যে মেয়েটি তার বয়ফ্রেন্ডদের সাথে ডিজে ক্লাবে ঘুরে বেড়ায় সে সাধনা করার সময় কোথায় পেল। আবার যদি ধরেও নেই মেয়েটি আসলেই ভাষার উপর দক্ষতা অর্জন করেছে, তাহলে তাকে অবশ্যই আসতে হয়েছিল বাংলা সাহিত্যের কাছে- পত্রিকার রিপোর্ট পড়ে সে নিশ্চয় ভাষায় ঐ ধরনের দক্ষতা অর্জন করেনি। বাংলা সাহিত্যের মান নিশ্চয় এত জঘন্য নয় যে, তার উপন্যাস, ছোট গল্প, কবিতা, নাটক পড়া একটি মেয়ে অবলীলায়, ঠান্ডা মাথায় খুন করে ফেলতে পারে।

আরেকটি বিষয় হল, আমরা যতদূর জানি- ঐশীর ধরনের একটি মেয়ে বাংলায় কথা বলার সময় যথেচ্ছ পরিমানে ইংরেজী শব্দ ব্যাবহার করে থাকে। এই অভ্যাসটা ঐ ধরনের মেয়েদের অনেকটা মজ্জাগত হয়ে গিয়েছে। অবাক করা বিষয় তার সুসাইডাল নোটে একটি ইংরেজী শব্দেরও অনুপ্রবেশ নেই। অতি সতর্কতার সাথে ইংরেজী শব্দকে এড়িয়ে যাওয়া হয়েছে, যাতে করে মার্জিত, বাঙ্গালী সংস্কৃতিতে আস্থা স্থাপন কারী শহুরে নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্তদের মনে ঐশীর প্রতি একধরনের সহানূভূতি তৈরী হতে পারে সহজেই। সুইসাইডাল নোটে প্রচুর পরিমান ইংরেজী শব্দের অনুপ্রবেশ থাকলে এদের কাছ থেকে এই সহানুভুতি পাওয়াটা সম্ভব ছিল না, তারা ঐশীকে দূরের একজন কেউ মনে করত।

ঐশীর এই ভুয়া সুইসাইডাল নোটে কার কি লাভ হচ্ছে- কোন উদ্দেশ্য মাথায় রেখে এটি তৈরী করা হয়েছে তা বলা সম্ভব হচ্ছে না, তবে পত্রিকাগুলোর কাটতি যে বেশ বেড়ে গেছে তা নিশ্চয় করে বলা যায়। বাঙ্গালী সংস্কৃতি ধারন করে শহুরে মধ্যবিত্ত পত্রিকার উপর হুমড়ি খেয়ে পড়ছে, ঐশীর ভুয়া সুইসাইডাল নোট পড়ার জন্য।
ঐশীর সুইসাইডাল নোট বলে চালিয়ে দেওয়া রচনাটি যে তৈরী করেছে সে ধন্যবাদ পাওয়ার যোগ্য, অনেক ভালমানের চিঠি-সাহিত্য তিনি রচনা করতে পেরেছেন। এই চিঠি সাহিত্যের ভেতরে আবেগের পারদের উঠা-নামা, যে দক্ষতার সাথে তিনি ফুটিয়ে তুলেছেন তা এক কথায় অসাধারণ।
১৩টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিদায় বার্তা

লিখেছেন সুব্রত দত্ত, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১১

মনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×