বৃষ্টি আর নৈঃশব্দিকতায় কিছু এলোমেলো ভাবনা !
২৯ শে মার্চ, ২০১৬ রাত ১১:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বারান্দায় বৃষ্টির পানি জমে ঘরের ভিতরেই একটা নদী নদী ভাব চলে এসেছে। হিমু হলে এই নদীতে গলা ডুবিয়ে জোছনা দেখতে পারতো। আমি যেহেতু হিমু নই তাই ছোট্ট এই নদীতে পা ভিজিয়ে বসে আছি। আশেপাশে কোথাও আম গাছ নেই কিন্তু কোত্থেকে যেন আমের বোলের গন্ধ বাতাসে ভেসে আসছে। কি আশ্চর্য! থেকে থেকে বিদ্যুৎ চমকাচ্ছে। অন্ধকার মেঘাচ্ছন্ন আকাশ মুহূর্তের জন্য উজ্জ্বল আলোয় ভরে যাচ্ছে। রাস্তার অন্যপাশের টিনের চালে এখনও বৃষ্টির শব্দ শোনা যাচ্ছে। ইচ্ছে হচ্ছে আকাশটা একটু ছুঁয়ে দেখতে কিন্তু আমি হাত বাড়াইনি। পৃথিবীতে অনেক জিনিস শুধু দূর থেকেই দেখতে হয়, কাছে গেলে সেই দেখার মোহ আর থাকে না। রাত গভীর হচ্ছে আর অবাঞ্চিত নৈঃশব্দিক কুহেলিকায় হারিয়ে যাচ্ছে জীবনের সব কোলাহল . . . !
সর্বশেষ এডিট : ২৯ শে মার্চ, ২০১৬ রাত ১১:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৭ মাসে বাংলাদেশে ১৫ হাজার শিশু নিখোঁজ !!!
এমন রোমহর্ষক, চমকে যাওয়া এবং অন্তরে কাপুনি ধরানোর মতো তথ্য বা কথা বার্তার কোনও মানে হয় ??!!
গরীব পরিবারের শিশুদের কথা বাদ দেই-এ...
...বাকিটুকু পড়ুনদেশের গুরুত্বপূর্ণ কাজগুলো সরকারী অফিসারদের হাত ধরেই হয়। সেজন্যে, এই পদগুলো যোগ্য মানুষদের হাতে যাওয়া প্রয়োজন। কিন্তু, সমস্যা হচ্ছে, গত কয়েক দশকে দেশের টপ ট্যালেন্টদের বেশির ভাগই কোনক্রমেই সরেকারী অফিসার... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
চারাগাছ, ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ১১:০৪

মেমোরি লুপ (Memory Loop)
গভীর রাত। ল্যাবের নিস্তব্ধতা চিরে শুধু ভেসে আসছে মনিটরের নীলচে আলোর মৃদু কম্পন। টেবিলের ওপর ঝুঁকে বসে আছেন ডা. আরিয়ান। স্ক্রিনে ভাসছে তার বহু বছরের...
...বাকিটুকু পড়ুনসরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে: অদ্য হইতে কোনো সরকারি বা বেসরকারি কার্যালয়ে ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্থানে টাই ও বেল্ট পরিধান দণ্ডনীয় অপরাধ। কারণ ব্যাখ্যা করা হয়েছে একবাক্যে: "কর্মক্ষেত্র ও যত্রতত্র... ...বাকিটুকু পড়ুন
/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?
/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন