somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

শূন্যভুবনের মেহেদী
চারপাশের সব অসাধারণ প্রতিভাবানদের ভিড়ে অতি সাধারন একজন। ভালোবাসি বৃষ্টিতে ভিজে বৃষ্টিকে অনুভব করতে, ভালোবাসি কোন এক জোছনা রাতে আঁধারে মিশে যেতে, ভালোবাসি বন্ধুত্ব, প্রান খোলা হাসি, গান, কবিতা আর আঁধারে হারিয়ে যাওয়া একাকী।

আমিষ: অদ্ভুত গল্পের সরলরৈখিক উপস্থাপন! (সিনেমা রিভিউ)

২৩ শে মে, ২০২০ রাত ১২:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



স্পয়লার অ্যালার্ট! স্পয়লার অ্যালার্ট!

গল্পে একটু ভিন্নতা থাকলেই বেশিরভাগ সময় সেটা মাস্টারপিস বা মাস্ট-ওয়াচ উপাধি পেয়ে যায়। ব্যতিক্রম হয়নি আসামীজ মুভি 'আমিষ' এর বেলাতেও। সুমন তার ভালোবাসার মানুষের কাছে ভালোবাসার প্রকাশস্বরূপ নিয়ে গেলো নিজের শরীরের মাংস। সুমনের উরুর এক চিলতে মাংস খেয়ে নির্মলী যেন প্রেমে পড়ে গেলো। যতটা না সুমনের উপর, তার চেয়ে বেশি মানুষের মাংসের উপর! এত সহজে একজন মানুষের উপর ক্যানিবালিজম এর ভূত সওয়ার হয়ে গেলো? আর এই মাংস খাওয়া নিয়েই এগিয়েছে তাদের সম্পর্ক, সেই সাথে এগিয়েছে 'আমিষ' এর গল্প!



একটা সিনেমা মাস্টারপিস বা মাস্ট-ওয়াচ হতে গেলে লাগবে ঝকঝকে দুর্দান্ত সিনেমাটোগ্রাফি যা দর্শকদের অনেক দিন পর্যন্ত মনে থাকবে; শক্তিশালী কিছু ডায়লগ যা দর্শকদের বোধ নাড়িয়ে দিবে; শব্দ সংযোজন এমন হতে হবে যেন মনে হয় দর্শক আসলে স্ক্রিনের সামনে নয়, সিনেমার চরিত্রের কাছেই বসে আছে; থাকতে পারে সিম্বোলিক কিছু লং বা ক্লোজ শট, আর শক্তিশালী একটা প্লট তো লাগবেই! আমার মতে, 'আমিষ' এর একটি ডিফারেন্ট প্লট ছাড়া বাকি সব সিনেমাটিক ল্যাঙ্গুয়েজ কম-বেশি মিসিং আছে।



পরিচালক এখানে দুটি নিষিদ্ধ ব্যাপার নিয়ে খেলেছেন। একটি নিষিদ্ধ প্রণয়, একটি নিষিদ্ধ আর লোকসমাজ বহির্ভূত জীবনধারা বা কালচার! নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ বেশি, তাই সিনেমাটা ভালোই আকর্ষণ করেছিল আমাকে। প্রধান দুই চরিত্রের সাবলীল অভিনয়ে সিনেমাটা মোটামুটি উপভোগ্যই ছিল বলা যায়। কিন্তু যে পরিমাণ রেটিং 'আমিষ' কে দেওয়া হয়েছে বা হচ্ছে, সে হিসেবে আমার কাছে মনে হচ্ছে 'আমিষ' পুরোপুরি ওভাররেটেড একটা সিনেমা! আমার কাছে, ডার্ক থীমের 'আমিষ' একটি ভিন্ন গল্পের সমান্তরাল উপস্থাপনার সিনেমা, যেখানে পরিচালক দর্শকদের উপর জোর করে কিছু চাপিয়ে না দিয়ে দর্শকদের স্বাধীনতা দিয়েছেন, নিষিদ্ধ প্রণয় আর নিষিদ্ধ জীবনযাপনের শুদ্ধতা বিচার করার জন্য।
সর্বশেষ এডিট : ২৩ শে মে, ২০২০ রাত ১২:০৮
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছোট গল্পঃ শেষ জীবনে

লিখেছেন সামিয়া, ০৯ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৩৯



ঘুমিয়ে থাকা একজন মানুষ কখনো কখনো জেগে থাকা একজন মানুষের চেয়ে অনেক বেশি ভালো থাকতে পারে? কথাটা শুনতে অদ্ভুত। কিন্তু বয়স হলে মানুষ অনেক অদ্ভুত কথাই বিশ্বাস করে চিন্তা... ...বাকিটুকু পড়ুন

সাবধান, এই ফলগুলো খাওয়ার আগে সচেতন হোন।

লিখেছেন জীয়ন আমাঞ্জা, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:২২

আজ কথা বলব একটা ভিন্নধর্মী সচেতনার বিষয় নিয়ে।
আপনারা অনেকেই জানেন, আপেলের বীজ বিষাক্ত, বেশি পরিমাণে খেলে মানুষ মারা যায়। কখনও ভেবেছেন, কেন মারা যায়? ঘটনাটা আসলে কী?

এর মূলে আছে Amygdalin... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতি পদে আনভীর সোবহানকে দেখতে চাই।

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৪২


সায়েম সোবহান আনভীর। এক বিশাল বিজনেস টাইকুন, বসুন্ধরা গ্রুপের যোগ্য কান্ডারী। আহা, কী তার ব্যক্তিত্ব! দেখতে যেমন সুন্দর, চরিত্রও যেন মাশাআল্লাহ্ ফুলের মতো পবিত্র। আর বসুন্ধরা গ্রুপের কথা তো... ...বাকিটুকু পড়ুন

জুলাই/ঝুলাই

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৯



আমরাই মারবো,লাশ করবো গুম,
আমরাই জানাবো শোক!

আমরাই বলবো , গলা ফাটা চিৎকারে-
ওরা ছিলো আমাদেরই লোক॥

আমরাই বাঁধাবো দু’তরফা দাঙ্গা,
... ...বাকিটুকু পড়ুন

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"..

লিখেছেন জুল ভার্ন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪৯

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"
-একজন গুমের শিকার মানুষের চোখে একটি ভয়াবহ সত্যের দলিল।

“আনফোল্ডিং দ্য ট্রুথ: দ্য আয়নাঘর ফাইলস”- নামটি যতটা আকর্ষণীয়, বইটির ভেতরের সত্য তার চেয়েও বেশি নির্মম, বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

×