কাঁচ শহরে মধ্যরাতের বৃষ্টি আর নির্নিমেষ শূন্যতা
২৩ শে জুলাই, ২০২০ রাত ১২:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জাগতিক কোলাহল থেকে একটু আলাদা হলেই বৃষ্টির গান খুব বেশি কানে লাগে। মধ্যরাতে বৃষ্টির একঘেয়ে টিপটিপ শব্দতেও যেন অচেনা জগতের কোনও সুর খুঁজে পাই। বারান্দায় দাঁড়াতে দৃষ্টি আঁটকে যায় আঁধারের সামিয়ানায়, কেমন যেন এক শূন্যতা এসে গ্রাস করে নিচ্ছে সব। এই নির্নিমেষ শূন্যতার যেন কোন তল নেই, তাকালে শীত লেগে যায়।
বিভোর হয়ে আমি বৃষ্টির শব্দ শুনছি। মাঝে মাঝে শুনছি কোনও দলছুট কুকুরের ডাক। হঠাৎ হঠাৎ কানে আসছে নিভৃতচারী পথিকের পদশব্দ।
আচ্ছা, এত কিছুতে বুঁদ থেকে থেকে আমরা কি কখনো নিজেকে শুনতে পাই..?
একা বাসস্টপ ভিজে যাচ্ছে তার মতো করে, ভিজে ভিজে আলো দিচ্ছে গলির মাথার ল্যাম্পপোস্টটাও। এই কাচের শহরটা ভিজে যাচ্ছে তার মতো করে, শ্রাবণের বরষায়।
সর্বশেষ এডিট : ২৩ শে জুলাই, ২০২০ রাত ১২:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
চারাগাছ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৮

ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশবক্যালেন্ডারে নামটা দেখেছেন হয়তো— ফাতেহা-ই-ইয়াজদাহম।
ছোটবেলায় স্কুলে পড়েছেন যারা, তাদের অনেকের কাছেই নামটা পরিচিত। কারণ, এই নামটার সঙ্গে জড়িয়ে আছে...
...বাকিটুকু পড়ুন
ভূমিকাসকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩২
মন কথনিকা... হৃদয় নিঃসৃত কথোপকথন
মন কথনিকা- হৃদয়ের একান্ত গোপন কথোপকথন। কিছু কথা থাকে, যা কাউকে বলা যায় না; কিছু অনুভূতি থাকে, যা ভাষায় প্রকাশ করা যায় না। সেগুলো একান্তই নিজের,... ...বাকিটুকু পড়ুন

অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা...
...বাকিটুকু পড়ুন