"গতকাল বেগম জিয়া বলেছেন সামনে নির্বাচনে জিতে আমরা বর্তমান সরকারের সব বাতিল করে দিয়ে আবার আমাদের সময়ে ফিরে যাব । যেখাবে দেশ চলেছে ৪দলীয় জোটের সময়ে , সেই অবস্থায় আবার ফিরে যাবে । এই সরকারের সবকিছুই বন্ধ করে দেয়া হবে ।"
..... কি আর বলি, বাঙালি কি আবার সেই সময়ের বিভিষিকায় ফিরতে চায় ?? তাহলে ত আবার সংখ্যালঘু নির্জাতন , বিদ্যূৎ সংকট, পানি সমস্যা , গ্যাস সমস্যা , গুলি খেয়ে বিদ্যুতের ও সারের দাবিতে মৃত্যু , রাজাকারের মন্ত্রীত্ব লাভ , মুক্তিযুদ্ধের ইতিহাসের বিকৃতি , জিনিসের দামের ভয়াবহতা, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ , সর্বহারাদের দ্বারা মানুষ জবাই , গ্রেনেড হামলা , খাদ্যাভাবে ও মঙ্গায় মানুষের মৃত্যু , সার সংকট , দূর্নীতিতে বিশ্ব চাম্পিয়ন , হত্যা-ক্রসফায়ার , আবারও হাওয়া ভবন , খাম্বা বাণিজ্য, প্রগতিশীলদের হত্যা , পায়ের হাতের রগ কর্তন , অবিচার , বিচারহীনতা , ...... ইত্যাদি ইত্যাদি...... আমরা কি আবার সেই যুগে ফিরতে চাই ??
আমরা কি আবার আইয়ামে-জাহেলিয়াতের সেই যুগে ফিরতে চাই ? ... বেগম জিয়া যদি এসবই ফিরে আনতে চাইছেন তবে কেনইবা কিছুদিন আগে বলেছিলেন আমরা পরিবর্তন করব , নতুন ভাবে দেশ চালাব ?
তার পরিবর্তন মানে হল তার যুগে ফিরিয়ে নিয়ে যাওয়া !! সাবধান বাঙালি সাবধান !!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


