somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হরতাল নাকি ককটাল !

৩১ শে অক্টোবর, ২০১৩ সকাল ৭:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হরতাল শব্দটি মূলত একটা গুজরাটি শব্দ, গুজরাটিতে હડતાળ বা હડતાલ হাড়্‌তাল ।
যার অর্থ হয় "দরজায় তালা" অর্থাৎ দোকান, বেচাকেনা, অফিস আদালত বন্ধ রেখে দাবি আদায়ের জন্য প্রতিবাদ করা , সাথে সাথে রাস্তায় মিছিল মিটিং করা যেতে পারে । কিন্তু এটি অবশ্যই শান্তিপূর্ণ হতে হবে ।
হরতাল বিশ্ব অন্যান্য দেশে তেমন একটা নেই তবে আমাদের উপমহাদেশে এর সৃষ্টি বলে এখানেই ব্যবহারটা বেশি । তার মধ্যে বাংলাদেশে এটি সস্তা বিষয় । পান থেকে চুন খসলেই হরতালে হরতালে বেতাল দেশ !
বাংলাদেশে বর্তামানে যে হরতাল চলছে এটি কোন হরতাল বলা ঠিক না । আমি ত নাম দিয়েছি ককটাল । হরতাল ডেকে ককটেল বিষ্ফোরণের মহোৎসব পালন করা হচ্ছে । কিন্তু এই চিত্র বেশিদিন আগের নয় । ২০০৭ পূর্ব সময়ে দেখা যেত বাংলাদেশে হরতাল হলে দোনাবপাট বন্ধ থাকত , যানবাহন চলাচল করা বন্ধ থাকত , এবং হরতালের সমর্থকদের মিছিলে মিছিলে মুখরিত হত দেশ । আমার সে সময়ে দেখা হরতালে দেখেছি , সে সময় পুলিশের সামনে হরতাল সমর্থক মিছিল করার চেষ্টা করত । হাজার হাজার লোক মিলে মিছিল নিয়ে এগিয়ে যেত আর এক পর্যায়ে পুলিশের সাথে মাঠেই ধস্তাধস্তি পর্যন্ত গড়াত ! আর এখন সেই মিছিলের রীতি নেই । এখন সময় খুবই দ্রুত হয়েছে । হরতালকারী ঘরে বসে হরতাল পালনের চেষ্টা করে আর তাদের ভাড়া করা প্রশিক্ষিত লোকজন গ্রেনেড বোমা পেট্রোল বোম , পাথর ইত্যাদি নিয়ে মানুষ ও যানবাহন লক্ষ্যকরে আক্রমণ করছে । তার মধ্যে এবার যা দেখছি তা চড়ম সীমালঙ্ঘন বলা যায় । জীবিত মানুষকে পুড়িয়ে মারা ঘটনা, বাসে আগুন দিয়ে বাস পোড়ানো, হরতালের আগের দিনে বাস পোড়ানো শুরু !! অথচ পূর্বে দেখা যেত হরতাল পূর্ব প্রস্তুতি সরূপ মিছিল শোডাউন দেয়া হত , এখন তা হয়না । হরতালের আগের দিনে মানুষ নিরাপদে গন্তব্যে পৌছাবে তার কোন সুযোগ নেই, যে কোন স্থানেই লাশ হতে পারে । গাড়ি ভাংচুর ত দৈনিক রুটিন , সাথে যোগ হয়েছেন ট্রেনে আক্রমণ করে ডাকাতি, ছিনতাই । শুনলাম হরতালকারিদের মঝে চোরের সংখ্যা রেকর্ড হারে বেড়েছে । ট্রেনে আক্রমণ করে সেদিন কয়েকজন গৃহবধু যাত্রীদের হাতে লাঠি রোড দিয়ে আঘাত করে স্বর্ণের গহনা ছিনতাই করেছে । রেল লাই উপরিয়ে লোহার ছিনতাই চলে হরতালের দিন ।
অফিসে লুটপাট করে আগুন দেয়া হয় , এমনকি বিদ্যুৎকেন্দ্রে আগে লুটপাট চালিয়ে পরে আগুন দিয়ে কয়েক হাজার ক্ষতি সাধনও হয়েছে । অফিসের ফাই লুট , দোকানের মাল লুট , বাড়ির জিনিস লুট । প্রতিপক্ষের বাসায় হামলা করে বৃদ্ধ মানষদের উপরও আঘাত করছে , সাথে সেই বাড়িতে লুটপাট করা হচ্ছে একাত্তরের রাজাকারের মত । সেদিন একজন সাধারণ মানুষ বলছে , বাবা এরা হরতাল করতে যায়না , এরা যায় লুটপাট করতে ।
এবার হরতালে আরও অবাক হলাম দেশে হাজার হাজার বোমা আর ককটেল বিস্ফোরণ ঘটানো হচ্ছে । রাস্তা থেকে এই ককটেল হামলা উঠে এসেছে বাসাবাড়ি আর অফিস পর্যন্ত । প্রধান বিচারপতি, মন্ত্রী , এমপি, ব্যরিস্টার মুক্তিযুদ্ধের পক্ষ্যশক্তির বাসাবাড়িতে প্রভৃতি যায়গায় চলছে ককটেল হামলা । হামলাকারীরা ব্যবহার করছে টোকায়দের যাদের বয়স ৯ থেকে ১৪ বছরের মধ্যে । প্রয়োগ করছে যুবক শ্রেনীর ছেলেরা । দেশে বহু স্থানে এই বিস্ফোরকের সাথে জামাত শিবির ক্যাডার গ্রেফতার হয়েছে , সাথে বিএনপিও । তবে এত বোমার আর ককটেলের ব্যবহার দেশে দেশের মানুষ হচকিত !! চোখ স্থির হয়েগেছে যে দেশে এত বোমাবাজ হলে দেশ দাঁড়াবে কোথায় !!
আমি এই ককটেল আর বোমা ব্যবাহার দেখে এর নাম দিলা এটা হরতাল নয় এটা ককটাল । বিএনপির চলেগেল সরকার বিরোধী ৬০ ঘন্টার ককটাল ।
সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০১৩ সকাল ৭:৫০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×