আজ ওলামাদের সম্মলনে প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেত্রীকে হরতালে মানুষ হত্যার রাজনীতি ছেড়ে সুস্থধারার রাজনীতিতে আসার জন্য আহ্বান করে বলে ‘মানুষের গায়ে এভাবে আগুন ধরিয়ে দিয়ে পুড়িয়ে মারার মানেটা কি ? এত কষ্ট কেন দিবেন, আমি প্রধানমন্ত্রীত্ব চাইনা , মানুষের কষ্ট লাঘবে আমি প্রধানমন্ত্রীত্বও ছেড়েদিতে পারি’।
আপনি প্রধানমন্ত্রীত্ব ছেড়ে দেয়ার কথা শুনে হয়ত অনেকেই বলবেন আপনি তবে কেন সহজ পথ ধরছেননা ? এই বক্তব্য অবশ্য অনেকের কাছে রাজনীতির খোড়াক যোগাবে , আবার অনেক কে সমালোচনার পথ দেখিয়ে দিবে । আমি বলব নেত্রী কোন অবস্থান থেকে বলেছেন তা দেখতে হবে । তিনি যদি মন্ত্রীত্ব ছাড়েন বা পদ ছাড়েন তবে কি দেশে তার কথামত সত্যিই কি শান্তি আসবে ? মানুষ হত্যা কমে যাবে ?
যদি তাই হত তবে ২০০১ সাল থেকে আপনি প্রধানমন্ত্রী না থাকা কালে কেন দেশে এমন হত্যা জঙ্গিবাদ গ্রেনেড বোমা সাম্প্রদায়ীক উস্কানী ধর্ষণ হল , কেন একজন মায়ের কাছ থেকে শুনতে হল ‘বাবা... আমার মেয়ে ছোটে এতজনকে সহ্য করতে পারবেনা .. একএক করে যাও !!’ এমন হতাশাজনক কথা আবার মনেপড়ে গেল .. জাতীয় নেতাদের হত্যা , বুদ্ধিজীবিদের হত্যা বাংলাভাই , চরমপন্থা , জেএমবি হুজি.. এসব কি শান্তির সুখবার্তা ছিল !?
অনেকেই বলবে সাময়িক অশান্তি ত কোমবে যদি হাসিনা পদ ছেড়ে দেন । আমি বলব না , সেটাও কোমবেনা ! তারা আন্দোলন করতই , তারা একে মানিনা ওকে মানিনা এমন করে আন্দোলন চালিয়ে যেত , আর সবচেয়ে বড়কথা তারা যুদ্ধাপরাধীদের জেল থেকে মুক্তি না দেয়া পর্যন্ত রাস্তায় সহিংসতা ছাড়বেনা । তাদের সহিংসতা আরও বৃদ্ধি পাবে যদি সেইসব কুলাঙ্গার ছাড়াপেয়ে যায় ।
অপরদিকে বিএনপি জামায়াত যদি ক্ষমতায় যায় তবে ত দেশে আরেকটি পাকিস্তান হয়ে যাবে । আমরা কি চাইব এই দেশের শান্তি সম্পৃতি শেষ হয়ে আবার পাকিস্তানী জঙ্গি তালেবানী রাস্ট্র তৈরি করতে পাকাপোক্ত ব্যবস্থা সম্পূর্ণ করা ? না.. পাকিস্তানে ত মসজিদে বোমা হামলা হয় , সেদেশে কি মুসলীমরা এসব করছেনা ? তাদের কোন কালেমা দিয়ে মুসলীম করা হয়েছে যারা মসজিদে মানুষ হত্যা করছে । আমাদের আশংকা যে এইদেশ হাসিনা ছাড়া আবার সেই দেশে পরিনত হবে । তাই আপনারপদ ছাড়া কোন ব্যবস্থা নয় ।
আপনি পদ ছাড়লে দেশে শান্তি আসবেনা , আসবে তাদের কলিজাতে যারা বঙ্গবন্ধুকে হত্যা করি কলিজা ঠান্ডা করেছিল , যারা শাহ এমএস কিবরিয়া কে , মনজুরূল ইমাম , আহসানুল্লাহ মাস্টারকে , জগন্নাত পাড়ে, আর গোপাল কৃষ্ঞমুহরীকে হত্যাকরেছিল , তাদের কলিজা ঠান্ডা হবে । তাদের কলিজা ঠান্ডা হলে দেশ ঠান্ডা হবেনা । দেশ ঠান্ডা হবে তাদের কলিজাতে পেড়েক মারলে । অপরাধীকে শান্ত রাখার জন্য তাদের মনজয়ের দরকার নেই , তাহলে ত এত জেলখানা দরকার ছিলনা । অপরাধীদের মাফকরে ভাল হবার সুযোগ দিলেই চলত । কিন্তু তাতে কি অপরাধ কোমবে ? তাতে ত অপরাধীদের উৎসাহিত করা হবে । অশূরের সাথে সমঝোতা নয় , অশূর দমনই হল সমস্যার সমাধান । আজ যারা রাস্তায় আগুন দিয়ে মানুষ হত্যাকরে তারা ত আপনাকেও হত্যাকরতে চেয়েছিল , পারেনি । আল্লাহর অশেষ রহমতে আপনি বারবার রক্ষাপেয়ে যাচ্ছেন । তারা আজ মুক্তিযুদ্ধ প্রগতিশক্তিকে ধ্বংস করতে বদ্ধপরিকর । তারা ৭১এর পরাজিত শক্তি , তাদের কলিজা ঠান্ডা করলে ত দেশে শান্তি আসবেনা । তাদের কি করে নি:চিহ্ন করা যায় , তাদের কি করে মূলোত্পাটন করা যায় সে ব্যবস্থা করতে হবে । তাদের সাময়িক হত্যাকান্ড দেখে দু:খ পেলে চলবেনা । আপনাকে আরও কঠিন হতে হবে । আপনার উপরই জনগণের নিরাপত্তা নির্ভর করে ।
এটা পরিক্ষিত যে দেশে আওয়ামী লীগ না হোক, আপনাকে প্রয়োজন । দেশের মানুষকে নিয়ে আর কে ভাবে , যদি ভাবত তবে ত আর আমরা জঙ্গিবাদের সাথে এক নেত্রীকে হাত মেলাতে দেখতে পেতাম না , রাজাকারে হর্তাকর্তা হয়ে যেতে দেখতাম না , খুনিদের মদদ দানে এতটা অগ্রগামী হতে দেখা যেতনা ।
আজ পরাজিত শক্তির কাছে মাথানত করার কোন অবকাশ নেই । দেশকে এগিয়ে নিতে হলে মাননীয়প্রধানমন্ত্রী আপনাকে আরও কঠোর হতে হবে । আপনাকে অবশ্যই এদের বিচার করতে হবে যারা বোমাবাজি করছে , এ বোমার উৎস কি তা খতিয়ে দেখতে হবে । এর আগে আমরা বহু হরতাল দেখেছি কিন্তু এমন করে বোমাবাজি আর দেখিনি । এমন করে যদি বোমাবাজি আর বোমা তৈরি যদি সস্তা বিষয় হয়েযায় তবে আমাদের দেশের সাধারণ মানুষের কি অবস্থা হবে । এদের ধরুন..। বিচার করুন .।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


