somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আল্লামা শব্দে কাউকে খেতাব না দেয়াই ভাল ।

২০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের দেশে একজনকে আল্লামা খিতাব দেয়া হয়েছে । আপনারা জেনেছেন ত আল্লামা শব্দের অর্থ কি ??
ফরহাঙ্গ-এ-রাব্বানী উর্দূ থেকে বের করা অর্থে যা জানলাম , আর এ নিয়ে যা ডকুমেন্ট দেখলাম তার প্রক্ষিতে আলোচনা করছি :
আল্লামা শব্দের মূল আরবী লিখনী হল علامح
যা 'আইন' শব্দ দ্বারা শুরু , মাখরাজের উচ্চারণে গলায় বিশেষ ভঙ্গিমা প্রয়োজন , এর সঠিক উচ্চারণ হবে 'অলামা' । অথবা 'অল্লামাহ' । কিন্তু কোনভাবেই 'আলিফের' বা 'হামজার' উচ্চারণ করা যাবেনা । ইংরেজিতে ALLAMA লিখা হয়ে থাকে , তবে আরাবিয়ান ও উর্দূভাষীরা এর উচ্চারণ ভাল বুঝেন । তাদের ভাষার বর্ণ যে আরবি বা পাশতু । আমরা বাঙালী যদি সরাসরি আল্লামা বলি তবে গুনাহ হবে । তারা দুইবার এল (L) লিখলেও উচ্চারণ এক 'এল' এর কে বলে 'অলামা' বা এখানে লা এর পর টান হবে । যা হোক । এটি লিখা বা উচ্চারণ সঠিক না জানলে তবে কাউকে না ডাকাই ভাল । কেননা, আল্লামা বলতে গিয়ে যদি কেউ ' আল্লা-মা' বলে , তবে অর্থ দ্বারাবে 'আল্লাহ নেই' বা ' আল্লাহ না' !! ....স্পর্শকাতর বিষয় নিয়ে টানাহেচড়া না করাটাই ভাল ।
এবার আসি علامح এর অর্থ কি । অলামা বা যাকে আল্লামা বলি এর অর্থ 'সর্বজ্ঞ' বা 'মহাজ্ঞানী' । কিন্তু বন্ধুরা চিন্তা করুণ , মানুষ কি মহাজ্ঞানী হতে পারে নাকি আল্লাহ !!! আল্লাহ ব্যতিত কাউকে মহাজ্ঞানী ভাবা শিরক । .. মহাক্ষমতাধর , মহাদাতা, মহাজ্ঞানী এসব কিছুই আল্লাহ । মানুষ জ্ঞানী হতে পারে মহাজ্ঞানী নয় ।
আল্লাহ নিজে নবীদের কলমের দ্বারা , ওহীর দ্বারা , জিব্রাঈল (আ:) এর দ্বারা শিক্ষা দিয়েছেন , কিন্তু কোন নবী নিজেদের শ্রেষ্টজ্ঞানী হিসেবে দাবি করার ধৃষ্টতা দেখায়নি । রসূল (সা:) নিজে বলেছেন আমি যদি জ্ঞানের শহর হই তবে আলী (রা) তার দরজা । এখানে সমস্থ জগতের মাঝে নিজেকে মাত্র শহরের সাথে আর আলীকে দরজার সাথে তুলনা করেছেন ।
কোরানের শিক্ষা দেখুন , খিজির ও মুসা আলাইহি সালাম এর ঘটনাঃ যখন মূসা আলাইহি সালামের কাছে প্রশ্ন করা হয়েছিল, “এই পৃথিবীতে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি কে?” তিনি উত্তর করেছিলেন, “আমি”…কিন্তু আল্লাহ তাঁর কাছে উন্মোচন করে দিলেন । জ্ঞানের গরিমা আল্লাহ পছন্দ করেনা। এটা আল্লাহর অনেক গুণের মাঝের একটা গুণ। আর আল্লাহ এটাও পছন্দ করেনা তার খাস বান্দাদের থেকেও কেউ অহংকার বা গরিমা করুক, যদি কেউ ভূল বশত করেই ফেলে, তবে আল্লাহ তা’য়ালা ঐ বান্দাকে যেকোন ভাবে পবিত্র করে নেন। .... কারণ নিজেকে জ্ঞানী হিসেবে জাহির করা ইসলামের দৃষ্টিতে হারাম , অনৈসলামীক , শিরকের অন্তর্ভুক্ত ।
এই علامح খিতাবটি এসেছে মুসলীমদের শিয়াগ্রুপ থেকে । যেমন, ইরান , ইরাকে ও পাকিস্তানে যে সকল শিয়ারা আছে তারা তাদের উলামা বা বড় কবি সাহিত্যিকদের এই علامح খিতাব প্রদান করত । আমরা সুন্নী হিসেবে শিয়াদের অনুসরণ করা ঠিক হবে কি ?? পাকিস্তানী অল্লামা ইকবালকে علامح খিতাব দেয়ার অনুসরণ করে আমাদের দেশে দেলোয়ার হোসাইন সাঈদীকে 'আল্লামা' খিতাব দিয়ে ডাকা হয় 'আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী' । আর্থাৎ মহাজ্ঞানী দেলোয়ার হোসাইন সাঈদী । আসলে 'আল্লামা ইকবাল' পাকিস্তানীর মহাকবি , বা জাতীয় কবি ছিলেন একজন 'আহমোদিয়া মুসলীম' সম্প্রদায় । ( লিংক: Click This Link )
.... তার মৃত্যুর আগ পর্যন্ত তিনি আহমেদিয়া মুসলীম ছিলেন । .. আমরা সুন্নী মুসলীম 'শিয়া' ও 'আহমেদিয়া' সম্প্রদায়কে মুসলীম হিসেবে স্বীকৃতি দিতে নারাজ হয়ে থাকি , তবে তাদের দেয়া বা অনুকরণের খিতাব علامح কি করে গ্রহণ করি ?? ... যাদের মসজিদ ভাঙ্গার জন্য দেলোয়ার হোসাইন সাঈদী এত করে ওয়াজ করেছেন তাদের অনুকরণ কি করে করেন , কেউ বলবেন কি ???
সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৫৬
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৮ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:৫৮


হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

জাপানের এক প্রভাবশালী সংসদ সদস্যের একটি পোস্ট নিয়ে সামাজিক মাধ্যমে হাসাহাসি চলছে। আমার মনে হয়, হাসির আড়ালে আসল প্রশ্নটা চাপা পড়ে যাচ্ছে।

ঘটনাটা কী
প্রধানমন্ত্রী... ...বাকিটুকু পড়ুন

দায়বদ্ধতা: আমরা সবাই ইনসাফের লোক—যতক্ষণ না নিজের স্বার্থ ছাড়ার প্রশ্ন আসে!

লিখেছেন জুয়েল তাজিম, ২৮ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৪

একজন মানুষ অসুস্থ বোধ করছেন। ভিড়ের মধ্যে দাঁড়িয়ে কাতর কণ্ঠে বলছেন, একটু বসতে দেবেন? শরীরটা ভালো লাগছে না। আশপাশে মানুষ আছে, আসন আছে, চলমান ট্রেন আছে—শুধু তাঁর জন্য একটু জায়গা... ...বাকিটুকু পড়ুন

ইসরাইলের সাধারণ নির্বাচন।

লিখেছেন নূর আলম হিরণ, ২৮ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১:২৯


এখন পর্যন্ত প্রকাশিত এক্সিট পোল অনুযায়ী, কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন ৬১টি নিশ্চিত করতে পারেনি।
নেতানিয়াহুর ডানপন্থী জোট, প্রায় ৫১–৫২ আসন।
গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট: প্রায় ৪৯–৫১ আসন... ...বাকিটুকু পড়ুন

এক সেকেন্ডের নেই ভরসা

লিখেছেন রূপক বিধৌত সাধু, ২৮ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৪৩


সংসারের শত দায়িত্ব কাঁধে। ধাপে ধাপে সব পালন করতে হবে। মোটরসাইকেল নিয়ে ভালো মনে রাস্তায় নামলেন রাইড শেয়ার করবেন বলে। হঠাৎ একটা প্রাইভেট কারের সাথে ধাক্কা লাগল। আপনি রাস্তায়... ...বাকিটুকু পড়ুন

অসমাপ্ত নীহারিকা - কেয়া ।

লিখেছেন দানবিক রাক্ষস, ২৮ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৪৭



বিশ্ববিদ্যালয়ে আমাকে দেখলে মানুষের প্রথম যে কথাটা মনে হতো, তা হলো—ছেলেটার নিশ্চয়ই কোনো সমস্যা আছে।
কালো জিনস। কালো টি-শার্ট। টি-শার্টে কখনো Behemoth, কখনো Slayer, কখনো Cannibal Corpse। কানে হেডফোন। চোখে... ...বাকিটুকু পড়ুন

×