somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জামায়াতে ইসলামীর নামায প্রতিষ্ঠা'র নামে ভন্ডামী !!

১১ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জামায়াতে ইসলামী তাদের ধর্মের নামের রাজনীতি করতে কিছু কিছু বিষয়কে ফোকাস করে । যেগুলো মুসলীমদের কাছে গিয়ে বললে সহজেই গ্রহণ করে থাকে । তার মধ্যে একটি হল নামাজ । তাদের ব্যাখ্যার বিষয় আলোচনার আগে জেনে নিই নামাজ কি ।
নামাজ আল্লাহ প্রতি ইবাদত । এটি সকল মুসলীমের জন্য ফরজ । দিনে পাঁচবার নামাজ ফরজ করা হয়েছে প্রতিটি প্রাপ্তবয়স্ক নর ও নারীর উপর । নামাজের গুরুত্ব এতই বেশি যে আল্লাহ তা’লা এটি কোর’আনে ৮২ বার উল্লেখ করেছেন । আর তা শুধু আদায় করতে বলেননি । আল্লাহ বলেছেন এটি প্রতিষ্ঠা করতে । ‘আক্বিমুস্সালাত’ বা নামাজ প্রতিষ্ঠা কর ।

জামায়াতে ইসলামী এই বিষয়টি ধরে নিয়েছেন তাদের রাজনীতি হাতিয়ার হিসেবে । তারা জনগণের কাছে গিয়ে সহজেই বুঝিয়ে ফেলেন ‘আল্লাহ নামাজ পড়তে বা আদায় করতে বলেননি । তিনি নামাজ প্রতিষ্ঠার হুকুম দিয়েছেন । আপনারা সারা জীবণ নামাজ পড়ে কি করবেন ? নামাজ প্রতিষ্ঠা কি করতে পারা গেছে ? সমাজে ক’জন নামাজ আদায় করে ? নামাজকে প্রতিষ্ঠা করতে হলে ইসলামী শাসক দরকার । তাদের আপনারা ভোট দিবেন যারা সংসদে নামাজের বিল নিয়ে আসে , আর তারা আপনাদের নামাজ পড়তে বাধ্য করে । সবাই জেলে যাবার ভয়ে নামাজ আদায় করবে । সমাজে কেউ বেনামাযী থাকবেনা । তখন নামাজ প্রতিষ্ঠা হবে । তার আগে কোরা’আনের এই আয়াত প্রতিষ্ঠা করতে আমরা পারব না ।‘

এখানে জামায়াতে উদ্দেশ্য হল ধর্ম দেখিয়ে ভোট নেয়া , আর ক্ষমতায় যাওয়া । ... আক্বিমুস্সালাত অর্থ কি এটাই ? আইন করে নামাজ পড়ানো ? সমাজে নামাজ না পড়লে জেলে দেয়া হবে ভয়ে নামাজ পড়বে আর রাস্ট্রে নামাজ প্রতিষ্ঠা হবে ? এটাই কি আল্লাহ তা’লা ইরশাদ করেছেন ?
এর ব্যাখ্যা আমাদের যুক্তিতে নয়, বরং মুফাস্সেরে-কোর’আন কি বলেন তা কুরানের তাফসির থেকে নিব । মারেফুল কোরান হল একটি প্রসিদ্ধ তাফসির যা জামায়াতে ইসলামী প্রতিষ্ঠার বহু বছর আগেই এই তাফসীর লিখা হয়েছে । সেখানে বলা হয়েছে , ইমান আর আমল দুটি পারস্পারিক বিষয়, ঈমান ছাড়া আমল হবেনা , আর আমল ছাড়া ঈমান টেকেনা । মানুষের স্বদিচ্ছা থেকেই যা বিশ্বাস ঘটে সেটাই হল ঈমান । আমল হল স্বাধীনভাবে কৃত কর্ম । কোন মানুষকে ভয় দেখিয়ে সৎকাজ করিয়ে নেয়া যায় না , ঈমানের মজবুতি ছাড়া সমাজের কল্যাণ আসেনা । কেউ শাস্তির ভয়ে পাপ কাজ থেকে বিরত থাকতে পারে কিন্তু সময় সুযোগে সে সেই পাপ কাজ করতে পারে । যদি দেখে কোন সাক্ষী নেই , কেউ দেখেনি , তবে কোন দূর্বল ঈমানে মানুষ পাপ কাজ থেকে বিরত থাকবেনা । সেই ব্যক্তি লোকের অসাক্ষাতে পাপ কর্ম করবে , সেটা চুরি হোক , খুন হোক বা জেনা । .. কিন্তু অন্তরে ঈমানের যযবা তৈরি হলে ঐ ব্যক্তি যত সুযোগই আসুক সে পাপ কাজ করবেনা , কারণ তার মনে এক আল্লাহর ভয় থাকবে । তিনি ভাববেন আমি যা করছি তা কেউ না দেখুক তা ত আল্লাহ দেখছেন । .......... এই উদাহরণ থেকে বোঝা যায় নামাজ আইন করে আদায় করানোর কাজ নয় , বা কোন আইন করে ইসলামের ভাল কাজ করিয়ে নেয়া সম্ভব নয় , এটি শুধুই দাওয়াতের মাধ্যমে করতে পারা যায় । মানুষকে নসিহত করে পারা যায় ।
এখন আসি ‘আক্বিমুস সালাত’ এর ব্যাখ্যায় কোর’আনের তাফসির কি বলে :
ইক্বামতে সালাত:
“ইক্বামত বা প্রতিষ্ঠা, সালাত অর্থ নামাজ । ইক্বামতে সালাত অর্থ হল নামাজ প্রতিষ্ঠা করা । এর মানে নামাজ শুধু আদায় করা নয়, বরং নামাযকে সকল দিক দিয়ে সঠিক করাকে প্রতিষ্ঠা করা বলা হয় । ‘ইক্বামতে সালাম’ অর্থ নামাজে সকল ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব এগুলো পরিপূর্ণ ভাবে আদায় করা; এতে সব সময় সুদৃঢ় থাকা , এবং এর ব্যবস্থাপনা সুদৃঢ় করা , সবই বুঝায় । ফরজ , ওয়াজিব, সুন্নাত ও নফল প্রভৃতি সকল নামাযের জন্য একই শর্ত । এক কথায় নামাযের অভ্যন্থ হওয়া ও তা শরীয়তের নিয়ম মত আদায় করা এবং এর সকল নিয়ম-পদ্ধতি যথার্থভাবে পালন করাই হল ইক্বামতে সালাত ।“
সুরাহ-বাক্বারা, ৩ নং আয়াতের তাফসীর ।
তাফসীর : ‘মা’রেফূল-কোর’আন’
আর মারে’ফুল কোরানে এই তাফসীরে ব্যাখ্যা অনুসারে আমাদের দেশের মত বিশ্বের সকল দেশে ‘তাবলীগ’ ভাইয়েরা খুব শান্তিতে নামাজ প্রতিষ্ঠার জন্য কার করে চলেছে, (সুবহানাল্লাহ) । নামাজের খুশু-খুযু অনুসারে আদায় করতে , সঠিক ও পূর্ণাঙ্গভাবে নিয়ম-কানুন যদি কেউ শিখতে চান তবে ‘দ্বীনি তাবলীগ’ যোগ দিয়ে শিখে নিতে পারেন । নিজেও ইসলামের পথে চলতে পারেন অন্যদেরও সঠিক পথে আনতে নসীহত করতে পারেন । ...
জামায়াতের ভ্রান্ত ধারণা হল আইন করে নামাজকে আদায় করতে বাধ্য করবে । তা কোনভাবেই সম্ভব নয় । জামায়াতে কবে ক্ষমতায় যাবে আর সেদিন নামাজের জন্য জনগণকে বলবে !! তার আগে তারা অভ্যন্তরীন সংগঠনের ছেলেদের নামাজের কথা বললেও , সাধারণ জনগণকে নামাজ পড়তে দাওয়াত করেনা । শোনা যায় সৌদি আরবে নামাজ পড়তে বাধ্য করা হয় , আর তাই বিনা ওজুতেই বহু লোক নামাজে দন্ডায়মান হয়ে থাকে ।
নামাজের শর্ত ওজু , সেটা না করে নামাজ যদি পড়ে ত সেটা কি ঠিক হবে ? দ্বীনি শিক্ষা আর আল্লাহ ভীতি থাকলে জেলের ভয় প্রয়োজন হয়না । সেটা কোন পন্থাও নয় ।
‘আল্লাহ বলেছেন, সেই নেক-আমলের প্রতিদান তারা পাবে যা কোন ব্যক্তি স্বেচ্ছায় করে । সেই পাপের তারা শাস্তি পাবে যা তারা স্বেচ্ছায় করে ।‘ ................... আর সবচেয়ে বড় কথা হল আল্লাহ তা’লা বলেছেন ‘লা ইক্বরাহাফিদ্দীন’ .. ‘ধর্মের ব্যপারে কোন জবর্দস্তি নাই ।
জামায়াতে সস্তা সেন্টিমেন্ট থেকে রেহাই পাবার জন্য সবাইকে আহবান জানাই । তাদের অসৎ উদ্দেশ্যের পাল্লায় পড়ে সঠিক ইসলাম থেকে নিজেদের গাফেল না রাখতে সবাইকে প্রকৃত ইসলাম বুঝে পালন করার জন্য অনুরোধ রইল ।
আল্লাহ আমাদের সবাইকে নাফরমানী থেকে হেফাযত করূণ ............ আমিন ।
সর্বশেষ এডিট : ১১ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:২৯
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশের জন্মগ্রহণ কি আজন্ম পাপ?

লিখেছেন এম ডি মুসা, ২৪ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৬



রাষ্ট্রের নিরাপত্তা আছে, জনগণের নিরাপত্তা কোথায়?

বাংলাদেশের নাগরিক হয়ে কি নিরাপত্তা পাওয়ার অধিকারটুকুও আমাদের নেই? সরকার ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তায় গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর থাকে। কিন্তু সাধারণ... ...বাকিটুকু পড়ুন

অনেকটা পথ হেঁটে এসেছি

লিখেছেন চারাগাছ, ২৫ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:০৫




১৯৯৭ সাল।

আমি তখন ক্লাস নাইনে পড়ি।

স্কুল থেকে বাড়ি ফেরার পথে মামুন ভাইয়ের একটা অডিও ক্যাসেটের দোকান ছিল। পাশেই মির্জা ভাইয়ের কনফেকশনারি। টিফিনের সময় ওখানে প্যাটিস খেতাম।

সেই সময় অডিও ক্যাসেটের... ...বাকিটুকু পড়ুন

দেশটাতো এখন রাজাকারদের....

লিখেছেন মাথা পাগলা, ২৫ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:২৮




একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে বাদী ছিলেন বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী (৮৭)। মুক্তিযোদ্ধা মানিক পশারীকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়ার প্রস্তুতি চলার সময় জামাতের... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসা শিক্ষা একটা কর্মবিমুখ শিক্ষা

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৫ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:১৫

এদেশের মাদ্রাসা শিক্ষারে আপনি একটা স্ক্যাম হিসেবে ধরতে পারেন। মাদ্রাসার বোর্ডের নিয়ন্ত্রণে যে মাদ্রাসাগুলো আছে সেগুলো বাদ দিয়ে অন্য সব মাদ্রাসাই এই স্ক্যামের ভেতরে। এটা একটা ভিক্ষার সাইকেল, দারিদ্র্য'র দুষ্টু... ...বাকিটুকু পড়ুন

ঝর্ণা জল

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৫ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:২১


আমি ব্যস্তবতা দেখি
পানকৌড়ির সাঁতার-
কল্পনায় শুধু স্বপ্ন আঁকি,
মধ্যবিকাল ঢেউ তোলা সাগর
হতাশা ডিঙিয়ে যায়- নিরিবিলি
রাত দুপুরের বাসর।

উড়ে ধোয়া, নিঃশ্বাসে সাদা বক,
খেলা করে যে, প্রণয়ের চক-
নীল মেঘ ভীর জমায়, বর্ষা কাঁদাময়,
ভোরের ক্লান্তি দেখে... ...বাকিটুকু পড়ুন

×